Class 9 English Chapter 10 (The Price of Bananas) Mark 3 Questions And Answers

1. What was the businessman wearing? [ব্যাবসাদারটি কী পোশাক পরেছিল?] 

Ans. The businessman was wearing a white muslin dhoti and a delicate tunic. He put on an embroidered cap on his head. [ব্যাবসাদারটির পরনে ছিল সাদা মসলিন ধুতি ও একটি সূক্ষ্ম ও দামি আলখাল্লা। তিনি মাথায় সুতোর কাজ করা টুপি পরেছিলেন।] 




2. What did the monkey do after accepting the fruit vendor's bargain? [ফলবিক্রেতার প্রস্তাব গ্রহণ করে বাঁদরটি কী করেছিল?] 

Ans. The monkey came down from the tree. He took the bananas with his right hand and released the embroidered cap with his left hand. [বাঁদরটি গাছ থেকে নেমে এসেছিল। সে ডানহাতে কলা দুটি নিয়েছিল এবং বাঁ হাতে করে সুতোর কাজ করা টুপিটি ফেরত দিয়েছিল।] 




3. How did the whole amusing episode end? [পুরো মজার অধ্যায়টি কীভাবে শেষ হয়েছিল?] 

Ans. Sethji was unjustifiably hard to the generous-hearted fruit vendor. So, the whole amusing episode ended in a bitter sense of grievance against him. [শেঠজি অন্যায়ভাবে সহৃদয় ফলবিক্রেতার প্রতি নির্দয় ছিলেন। তাই পুরো মজার পর্বটি শেষ হয়েছিল তাঁর প্রতি তিক্ত ক্ষোভের মধ্যে দিয়ে।] 




4. Why did the monkeys descend now and then on the platform? [মাঝে মধ্যেই বাঁদরগুলি প্ল্যাটফর্মে নেমে আসছিল কেন?] 

Ans. The monkeys descended now and then to collect half-sucked mango stones and the remainders of food stuff from the platform. [বাঁদরগুলি মাঝে মধ্যে নেমে আসছিল প্ল্যাটফর্ম থেকে আধা-চোষা আমের আঁটি এবং খাবারের অবশিষ্টাংশ সংগ্রহ করার জন্য।]




5. What did the monkey do to the businessman? [ব্যাবসাদারের সঙ্গে বাঁদর কী আচরণ করেছিল?] 

Ans. All of a sudden, the monkey leapt down from the top of the compartment and snatched away the finely embroidered cap of the businessman. [হঠাৎ করে ট্রেনের কামরার ওপর থেকে বাঁদরটি ঝাঁপ দিল এবং ব‍্যাবসা দারের সুন্দর সুতোর কাজ করা টুপিটি ছিনিয়ে নিয়ে পালাল।] 




6. What was the fruit vendor's approach to recover the cap The of Sethji? [শেঠজির টুপি উদ্ধারের জন্য ফলবিক্রেতার পদক্ষেপ কী ছিল?] 

Ans. The fruit vendor tried to recover Sethji's cap in exchange of two bananas. He stretched out his left hand for the cap, having bananas at the right. [ফলবিক্রেতা শেঠজির টুপি দুটি কলার বিনিময়ে উদ্ধার করতে চেষ্টা করেছিল। তার ডানহাতে কলা নিয়ে বাঁ-হাত টুপির জন্য বাড়িয়ে দিয়েছিল।] 




7. Why did the passengers sweat? [যাত্রীরা ঘামছিলেন কেন?] 

Ans. Passengers sweated in the train compartment because of the rising heat of the summer. [ট্রেনের কামড়ার মধ্যে যাত্রীরা ঘামছিলেন গ্রীষ্মের ক্রমবর্ধমান উত্তাপের জন্য।] 




8. How did the fruit vendor appeal when the train started to move? [যখন ট্রেন চলতে শুরু করল তখন ফলবিক্রেতার আবেদন কেমন ছিল?] 

Ans. The fruit vendor first ran along with the train. Then he got onto the footstep and clung to the window, praying continuously for the price. [ফলবিক্রেতা প্রথমে ট্রেনের সঙ্গে ছুটতে শুরু করল। তারপরে সে পাদানিতে পা রেখে জানালা ধরে ঝুলতে লাগল আর দাম চাইতে লাগল।] 




9. Why did the monkey behave differently with the pious person and the businessman? [কেন বাঁদরটা সাধু এবং ব্যাবসাদারটির সঙ্গে আলাদা রকমের আচরণ করেছিল?] 

Ans. The pious man was good to the monkey. So, he The responded to his request generously. The businessman threatened him. So, he went away further from him. [সাধু মানুষটি বাদরটির প্রতি ভালো ব্যবহার করেছিলেন। তাই সে তার অনুরোধের উত্তরে উদার আচরণ। করেছিল। ব্যাবসাদারটি তাকে ভয় দেখিয়েছিলেন। তাই সে তাঁর থেকে আরও দূরে চলে গিয়েছিল।]



10. Why did every passenger have sympathy for the poor vendor? [কেন প্রত্যেক যাত্রী গরিব বিক্রেতার প্রতি সহানুভূতিশীল ছিল?] 

Ans. In return to the help the fruit vendor volunteered, he was not given even the due price of bananas. So every passenger was sympathetic to him. [ফলবিক্রেতা স্বেচ্ছায় যে সাহায্য করেছিল তার পরিবর্তে সে তার কলার ন্যায্য দামটুকুও পায়নি। তাই প্রত্যেক যাত্রী তার প্রতি সহানুভূতিশীল ছিল।] 




11. Why did the fruit vendor get only one anna as the price of bananas? [কেন ফলবিক্রেতা তার কলার দাম হিসেবে মাত্র এক আনা পেয়েছিল?] 

Ans. The miser and ungrateful businessman was reluctant to give any price for the bananas. However, passengers somehow compelled him to spend an anna for that. [কৃপণ এবং অকৃতজ্ঞ ব্যাবসাদারটি কলাগুলির কোনো দাম দিতে রাজি ছিলেন না। যাত্রীরা অবশ্য কোনো ভাবে তাঁকে এ-বাবদ এক আনা ব্যয়ে বাধ্য করেছিলেন।] 




12. How did the monkey behave differently with three different persons? [কীভাবে তিনজন ভিন্ন ভিন্ন ব্যক্তির সঙ্গে বাঁদরটি পৃথক ব্যবহার করেছিল?] 

Ans. The monkey granted the pious man's request generously. He clinched a deal of exchange with the fruit vendor. He, however, responded negatively to the businessman's threat. [বাঁদরটি সাধু মানুষটির আবেদন উদারভাবে মঞ্জুর করেছিল। সে ফলবিক্রেতার সঙ্গে বিনিময় চুক্তিতে রাজি হয়েছিল। কিন্তু সে ব্যবসায়ীর হুমকির উত্তরে নেতিবাচক মনোভাব দেখিয়েছিল।] 




13. What did the businessman do when a monkey snatched away his cap? [বাঁদর যখন টুপিটি ছিনিয়ে নিল তখন ব্যাবসাদার কী করল?] 

Ans. When a monkey snatched away the businessman's cap, he shouted in utter confusion. He ran towards the tree over the pump and stood threatening monkey. [বাঁদর যখন ব্যাবসাদারের টুপি ছিনিয়ে নিয়েছিল, তিনি হতভম্ব হয়ে চিৎকার শুরু করেছিলেন। তিনি পাম্পের কাছে গাছ পর্যন্ত দৌড়লেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁদরকে শাসাতে লাগলেন]




14. Was Sethji justified in his behaviour with the fruit vendor? [ফলবিক্রেতার প্রতি শেঠজির ব্যবহার কি ন্যায়সঙ্গত ছিল?] 

Ans. The fruit vendor recovered Sethji's cap voluntarily. But Sethji was not ready to pay for the bananas given to the monkey. So, his behavior was unjustified. [ফলবিক্রেতা স্বেচ্ছায় শেঠজির টুপি উদ্ধার করেছিল। কিন্তু বাঁদরকে দেওয়া কলার দামটা দিতে শেঠজি রাজি ছিলেন না। তাই তাঁর ব্যবহার ন্যায়সঙ্গত ছিল না।] 




15. Why did the fruit vendor use bananas to recover Sethji's cap? [কেন ফলবিক্রেতা শেঠজির টুপি উদ্ধারের জন্য কলা ব্যবহার করেছিল?] 

Ans. The fruit vendor knew the monkeys would disturb the passengers only when they were hungry. So, he used two bananas for the monkey as a bait. [ফলবিক্রেতা জানত, বাঁদররা যাত্রীদের বিরক্ত করে কারণ তারা ক্ষুধার্ত। তাই সে বাঁদরটির জন্য টোপ হিসেবে দুটো কলা ব্যবহার করেছিল।] 




16. When did the platform become silent and why? [কখন প্ল্যাটফর্মটি নিস্তব্ধ হয়ে গিয়েছিল এবং কেন?] 

Ans. The platform became silent when the vendor with a couple of bananas was trying to recover the embroidered cap of Sethji from the monkey. [পুরো প্ল্যাটফর্ম নিস্তব্ধ হয়ে গিয়েছিল যখন বিক্রেতা একজোড়া কলা নিয়ে বাঁদরের কাছ থেকে শেঠজির অলংকৃত টুপিটি উদ্ধার করার চেষ্টা করছিল।]