*1. What name did Crusoe give to the dismal island ? [ক্রুশো ওই নির্জন দ্বীপের কী নাম দিয়েছিলেন?]
Ans. The name Crusoe gave to the dismal island was the Island of Despair. [ক্রুশো ওই নির্জন দ্বীপের নাম দিয়েছিলেন হতাশার দ্বীপ।]
* 2. Where did he pitch the tent? [তিনি কোথায় তাঁবু খাটিয়েছিলেন?]
Ans. He pitched his tent on the flat green surface just before the hollow on the hill. [পাহাড়ের গায়ে, একটি গর্তের সামনে, সবুজ সমতলে তিনি তাঁবু খাটিয়েছিলেন।]
*3. How did Crusoe go over the fence? [কীভাবে ক্রুশো বেড়ার ওপর দিয়ে যেতেন?]
Ans. Crusoe went over the fence by using a short ladder. [ক্রুশো একটা ছোটো মই ব্যবহার করে বেড়া টপকাতেন।]
*4. Why did he keep a journal? [কেন তিনি দিনপঞ্জি রাখতেন?]
Ans. He kept a journal to record the details of his everyday affairs in the island. [ওই দ্বীপে তিনি তাঁর রোজকার কাজকর্মের খুঁটিনাটি লিপিবদ্ধ করার জন্য দিনপঞ্জি রাখতেন।]
5. Why did the incident of shipwreck occur? [কেন জাহাজডুবির ঘটনা ঘটেছিল?]
Ans. The incident of shipwreck occurred because of a violent storm in the sea. [জাহাজডুবির ঘটনা ঘটেছিল সমুদ্রে প্রচণ্ড ঝড়ের জন্য।]
6. What for was Crusoe fearful in the dismal island? [কীজন্য ওই নির্জন দ্বীপে ক্রুশো ভীত ছিলেন?]
Ans. Crusoe was fearful about the wild animals which might devour him. [ক্রুশো ভীত ছিলেন যে বন্য জন্তুরা তাঁকে গোগ্রাসে গিলে খেতে পারে।]
7. Why did Crusoe decide to sleep on a tree at night? [ক্রুশো রাত্রে গাছে ঘুমোবেন বলে কেন মনস্থির করেছিলেন?]
Ans. Crusoe decided to sleep on a tree at night for fear of wild creatures. [ক্রুশো রাত্রে গাছে ঘুমোবেন বলে মনস্থির করেছিলেন বন্য জন্তুর ভয়ে।]
8. How was the weather, after Robinson reached the island ? [রবিনসন দ্বীপে পৌঁছানোর পর, আবহাওয়া কেমন ছিল?]
Ans. After Robinson had reached the island, rain continued for a week thereafter. [রবিনসন দ্বীপে পৌঁছানোর পর এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়েছিল।
9. Why did Crusoe swim to the wreck? [কেন ক্রুশো সাঁতার কেটে জাহাজের ধ্বংসাবশেষের কাছে গিয়েছিলেন?]
Ans. Crusoe swam to the wreck to rescue some food and other provisions for survival. [ক্রুশো সাঁতার কেটে জাহাজের ধ্বংসাবশেষের কাছে গিয়েছিলেন বেঁচে থাকার জন্য কিছু খাবারদাবার ও অন্য রসদ উদ্ধার করার জন্য।]
10. How was the hollow on the rocky wall of the hill? [পাহাড়ের পাথুরে দেয়ালে গর্তের মতো জায়গাটি কেমন ছিল?]
Ans. On the rocky wall the hollow was like the entrance of a cave. [পাথুরে দেয়ালে গর্তের মতো জায়গাটি ছিল অনেকটা গুহার প্রবেশপথের মতো।]
11. How did the author use the stakes he made to fence his tent? [লেখক তাঁবুর চারপাশে বেড়া তৈরির জন্য খুঁটিগুলিকে কীভাবে ব্যবহার করেছিলেন?]
Ans. Crusoe drove the stakes into the ground in a semicircle around his tent for protection. [ক্রুশো সুরক্ষার জন্য কাঠের খুঁটিগুলি তাঁর তাঁবুর চারপাশে অর্ধবৃত্তাকারে মাটির মধ্যে পুঁতেছিলেন।]
12. What did the narrator put around the stakes to make a strong fence? [শক্তপোক্ত বেড়া তৈরির জন্য বক্তা খুঁটিগুলির সঙ্গে কী জড়িয়েছিলেন?]
Ans. The narrator put cables around the stakes to make a strong fence. [শক্তপোক্ত বেড়া তৈরির জন্য বক্তা খুঁটিগুলির সঙ্গে তার জড়িয়েছিলেন।]
13. How did the shape of the fence look like? [বেড়ার আকৃতি কেমন ছিল?]
Ans. The shape of the fence looked like a semicircle. [বেড়ার আকৃতি ছিল অর্ধবৃত্তাকার।]
14. Where did Robinson keep his stores and provisions? [রবিনসন কোথায় তাঁর জিনিসপত্র ও রসদ রেখেছিলেন?]
Ans. Robinson kept his stores and provisions in small wood boxes. [রবিনসন তাঁর জিনিসপত্র ও রসদ ছোটো ছোটো কাঠের বাক্সে রেখেছিলেন।]
15. What did Crusoe see in his bag? [ক্রুশো ব্যাগের মধ্যে কী দেখেছিলেন?]
Ans. In his bag, Crusoe saw only husks and dusts. [ব্যাগের মধ্যে ক্রুশো কেবল শস্যের খোসা ও গুঁড়ো দেখেছিলেন।]
16. What did Crusoe collect from the valley? [উপত্যকা থেকে ক্রুশো কী সংগ্রহ করেছিলেন?]
Ans. From the valley Crusoe collected different kinds of fruits, like melons, grapes, oranges, etc. [উপত্যকা থেকে ক্রুশো সংগ্রহ করেছিলেন বিভিন্ন ধরনের ফলমূল, যেমন— ফুটি, আঙুর, কমলালেবু, প্রভৃতি।]
