Class 9 English Chapter 4 (A Day in the Zoo) Mark 3 Questions And Answers

Describe the state of the frogs and snakes in the reptile house. [সরীসৃপের ঘরে ব্যাং এবং সাপেদের অবস্থার বর্ণনা দাও।] 

Ans. In the reptile house, the frogs and snakes doze in a pleasant temperature of eighty degrees. Snakes remain calm with lidless eyes. Frogs make gulping sound. [সরীসৃপের ঘরে, আশি ডিগ্রির মনোরম তাপমাত্রায় ব্যাং ও সাপেরা ঝিমোতে থাকে। সাপেরা পাতাবিহীন চোখে স্থির হয়ে থাকে। ব্যাঙেরা গবগব শব্দ করে।] 




What would one see and hear while lying in bed at night? [রাত্রিবেলা বিছানায় শুয়ে কেউ কী দেখবে ও শুনবে?] 

Ans. While lying in bed one can see through the windows the moon separating itself from the shadows of the trees. One can also hear lions cough. [রাত্রিবেলা বিছানায় শুয়ে কেউ জানালা দিয়ে দেখতে পাবে কীভাবে চাঁদ নিজেকে গাছের ছায়া থেকে আলাদা করছে। সে সিংহের কাশির শব্দও শুনতে পারে।] 




What is the difference between a normal visitor of a zoo and one who lives in the zoo? [চিড়িয়াখানার একজন সাধারণ দর্শক এবং একজন যে চিড়িয়াখানাতেই বাস করে, এই দুজনের মধ্যে তফাত কী?] 

Ans. A normal visitor in a zoo observes the animals in visiting hours only. But one who lives in the zoo may observe them any time. [চিড়িয়াখানার একজন সাধারণ দর্শক নির্ধারিত দর্শন সময়েই কেবলমাত্র পশুদের দেখতে পায়। কিন্তু যে চিড়িয়াখানার মধ্যে বাস করে সে যে-কোনো সময় তাদের দেখতে পারে।]  




What is commonly seen in the zoo early in the morning? [সাতসকালে চিড়িয়াখানায় সাধারণত কী দেখা যায়?]  

Ans. In the early morning different types of activities start in the zoo. Birds and animals start to sing and cry. Zoo staff start their busy activities. [সাতসকালে, চিড়িয়াখানায় বিভিন্ন ধরনের কাজকর্ম শুরু হয়ে যায়। পাখি ও জন্তুরা গান ও চিৎকার শুরু করে দেয়। চিড়িয়াখানার কর্মচারীরা তাদের ব্যস্ত কাজকর্ম শুরু করে দেয়।] 




Why have the gorillas been let out of their cages? [কেন গোরিলাদের খাঁচা থেকে বের করে দেওয়া হয়?] 

Ans. The gorillas have been let out of their cages because the cages are to be cleaned. [গোরিলাদের তাদের খাঁচা থেকে বের করে দেওয়া হয় কারণ খাঁচাগুলিকে পরিষ্কার করতে হয়।]  




How do the gorillas behave when they are let out of their cages? [খাঁচা থেকে বের করে দেওয়ার পরে গোরিলারা কেমন আচরণ করে?]

Ans. Then the gorillas gallop about on the floor with the high spirits of children just out of school. [তখন গোরিলাগুলি সদ্য স্কুল থেকে মুক্তি পাওয়া বাচ্চাদের মতো উদ্দীপনার সঙ্গে মেঝেতে এদিক-ওদিক লাফাতে থাকে।] 




How do the animals in the two-storied granite house behave at the start of a new day? [একটা নতুন দিনের শুরুতে গ্রানাইট পাথর নির্মিত দোতলা বাড়ির পশুরা কীরকম ব্যবহার করে?] 

Ans. The start of a new day makes every animal like gorillas, Celebes ape etc. excited and eager. So, they all bustle about their respective cages. [নতুন দিনের সূচনা গরিলা, সেলিবিজ বনমানুষ প্রভৃতির মতো প্রাণীদের উত্তেজিত এবং উৎসুক করে তোলে। তাই তারা নিজ নিজ খাঁচায় দৌড়ঝাপ করে।] 




How is the behaviour of the male touraco, Peety, in the 200? [চিড়িয়াখানায় পুরুষ ট্যুরাক পাখি পিটির আচরণ কেমন?] 

Ans. Peety peers at the visitors from one of the higher perches. If called, he will fly down to the perch nearest to the visitor and give a husky cry. [পিটি তার বসার উঁচু জায়গা থেকে দর্শকদের দিকে উঁকি দেয়। যদি ডাকা হয়, সে নেমে আসবে এবং দর্শকের সবচেয়ে কাছের কোনো বসার জায়গায় এসে বসবে এবং ভাঙা গলায় চিৎকার করবে।] 




What is special about the parrots and parakeets ? [টিয়া এবং তোতা পাখিদের বিশেষত্ব কী?] 

Ans. The parrots and parakeets salute everyone with a cacophony of sounds. Suku, the grey parrot cries, “I'm a very fine bird." [টিয়া এবং তোতারা সমস্বরে বেসুরো চিৎকার করে যে-কোনো মানুষকে স্বাগত জানায়। ধূসর টিয়া সুকু চিৎকার করে বলে, “আমি একটি সুন্দর পাখি।] 




Why everyone has to be alert as soon as the first rush of visitors arrive at the zoo? [চিড়িয়াখানায় দর্শকদের প্রথম দলটির আগমনের সঙ্গে সঙ্গে প্রত্যেককে সতর্ক থাকতে হয় কেন?] 

Ans. Everyone has to be alert to ensure that the visitors do not hurt the animals rather than to make sure that the animals do not hurt the visitors. [জন্তুরা যেন দর্শকদের আহত করতে না পারে সেটা নিশ্চিত করতে নয়, বরং এটা নিশ্চিত করতে যে দর্শকরা জন্তুদের যেন আহত করতে না পারে, প্রত্যেককে সতর্ক থাকতে হয়।]  




What do some of the visitors try to do in a zoo? [চিড়িয়াখানায় কিছু দর্শক কী করার চেষ্টা করে?]  

Ans. Some of the visitors try to give the chimpanzees lighted cigarettes and razor blades. Thus they behave in an uncivilized way.