Class 9 English Chapter 8 (His First Flight) Mark 3 Questions And Answers

1. Why was the seagull afraid when he ran forward to the brink of the ledge? [যখন শঙ্খচিল পাহাড়ের ঝুলন্ত অংশে দৌড়ে এগিয়ে গেল তখন সে ভয় পেয়েছিল কেন?] 

Ans. When he ran forward to the brink of the ledge, he became afraid of falling into the sea below. He thought his wings would never support him. [যখন শঙ্খচিল পাহাড়ের ঝুলন্ত অংশে দৌড়ে এগিয়ে গেল, সে ভয় পেয়েছিল সে নীচের সমুদ্রের মধ্যে পড়ে যাবে। সে ভেবেছিল তার ডানাদুটি কখনোই তার ভার বইতে পারবে না।] 




2. What were the seagull's two brothers and sister doing on the plateau? [শঙ্খচিলের দু-ভাই এবং বোন মালভূমির উপর কী করছিল?] 

Ans. The seagull's two brothers and sister were lying on the plateau. They were dozing there, with their heads sunk into their wings. [শঙ্খচিলের দুই ভাই ও বোন মালভূমির ওপর শুয়েছিল। তারা ডানার মধ্যে মাথা ঢুকিয়ে দিয়ে সেখানে ঝিমোচ্ছিল।] 




3. What happened after the seagull's feet sank into the sea? [শঙ্খচিলের পা সমুদ্রের জলে ডুবে যাওয়ার পর কী ঘটল?] 

Ans. When the seagull's feet sank into the sea, his belly touched the water but he sank no further. He was then floating on the sea. [যখন শঙ্খচিলের পা সমুদ্রের জলে ডুবে গেল, তার পেট জল স্পর্শ করল কিন্তু সে আর ডুবল না। তখন সে সমুদ্রে ভাসতে লাগল।] 




4. Why was the young seagull alone on the ledge? [শৈলশিরার ঝুলন্ত অংশে বাচ্চা শঙ্খচিল কেন একা ছিল?] 

Ans. The young seagull was alone on the ledge because his parents, two brothers and a sister had flown away the day before. [বাচ্চা শঙ্খচিল শৈলশিরার ঝুলন্ত অংশে একা ছিল কারণ তার বাবা-মা, দুই ভাই ও এক বোন আগের দিন উড়ে চলে গিয়েছিল।] 




5. What did the young seagull watch the day before? [আগের দিন বাচ্চা শঙ্খচিল কী দেখেছিল?] 

Ans. The day before the young seagull watched his parents flying about with his brothers and sister. They were teaching them the art of flight and dive. [আগের দিন বাচ্চা শঙ্খচিল দেখেছিল যে তার বাবা ও মা তার ভাইবোনেদের সঙ্গে উড়ে বেড়াচ্ছিল। বাবা-মা তাদের ওড়ার এবং ঝাঁপ দেওয়ার কায়দা শেখাচ্ছিল।]




6. How did the young seagull stand after coming out slowly at the brink of the ledge? [ধীরে ধীরে শৈলশিরার কিনারায় আসার পর বাচ্চা শঙ্খচিল কীভাবে দাঁড়িয়েছিল?] 

Ans. Coming out slowly at the brink of the ledge the young seagull stood on one leg with the other leg hidden under his wing. [ধীরে ধীরে শৈলশিরার কিনারায় এসে বাচ্চা শঙ্খচিল একপায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়েছিল, অন্য পা-টি ডানার নীচে লুকানো ছিল।] 




7. What did the frightened seagull do, being unable to fly ? [উড়তে অসমর্থ হয়ে ভীত শঙ্খচিলটি কী করেছিল?]  

Ans. Being unable to fly, the frightened seagull bent his head and ran away back to the little hole where he slept at night. [উড়তে অসমর্থ হয়ে ভীত শঙ্খচিলটি তার মাথা নীচু করল এবং দৌড়ে ফিরে গেল সেই ছোট্ট গর্তে যেখানে সে রাত্রে ঘুমিয়েছিল।] 




8. While looking at the young seagull what was his mother doing? [বাচ্চা শঙ্খচিলের দিকে তাকিয়ে তার মা কী করছিল?] 

Ans. While looking at the young seagull, his mother was standing on a little high hump on the plateau, eating a piece of fish. [বাচ্চা শঙ্খচিলের দিকে তাকিয়ে তার মা মালভূমির একটি টিলার ওপর দাঁড়িয়েছিল একটুকরো মাছ খেতে খেতে।] 




9. How did the young seagull land on the green sea? [বাচ্চা শঙ্খচিল কীভাবে সবুজ সমুদ্রে অবতরণ করল?] 

Ans. The young seagull dropped his legs to stand on the green sea. His feet sank into it. His belly touched the water surface. He sank no more but floated. [বাচ্চা শঙ্খচিল সবুজ সমুদ্রের ওপর পা ফেলল দাঁড়ানোর জন্য। তার পা-দুটি এতে ডুবে গেল। তার পেট জলতল স্পর্শ করল। সে আর ডুবল না কিন্তু ভেসে রইল।]