Class 9 Geography Chapter 1 (গ্রহরূপে পৃথিবী) Topic 1 (পৃথিবীর আকার) এক কথায় উত্তর দাও Short Questions And Answers

Geoid শব্দের অর্থ কী ? 

পৃথিবীর সদৃশ |



পৃথিবীর সবচেয়ে নীচু স্থানের নাম কী? 

মারিয়ানা খাত (11035 মি ) |



উত্তর গোলার্ধে কোন্ স্থানে ধ্রুবতারার উন্নতিকোণ 90° হবে? 

সুমেরু বিন্দুতে।



পৃথিবীর অভিকর্ষজ বলের মান কোন্ অঞ্চলে সবচেয়ে কম?

নিরক্ষীয় অঞ্চলে।



পৃথিবীর ব্যাস কোথায় সবচেয়ে বেশি?

নিরক্ষীয় অঞ্চলে (প্রায় 12757 কিমি) |



বেডফোর্ড লেভেল পরীক্ষা কোথায় হয়েছিল?

ইংল্যান্ডের ওল্ড বেডফোর্ড নদীতে।



পৃথিবীর প্রকৃত আকৃতি কীরকম?

পৃথিবীর মতো।



পৃথিবীর কোন্ গতির ফলে মধ্যভাগ স্ক্রীত হয়েছে? 

আবর্তন গতি।



কে প্রথম ‘Geoid' শব্দটি ব্যবহার করেন?

জোহান বেনডিক্ট লিসটিং।



Geodesy নামক বিজ্ঞানের শাখাটিতে কী পরিমাপ করা হয়?

পৃথিবীর আকৃতি।



পৃথিবীর আনুমানিক বয়স কত?

প্রায় 460 কোটি বছর।



ভূপৃষ্ঠ থেকে যত ওপরের দিকে ওঠা যায়, দিগন্তরেখার বিস্তৃতির কী পরিবর্তন হয়?

দিগন্তরেখার বিস্তৃতি বৃদ্ধি পায় |