পৃথিবীর কোন্ গতির ফলে দিনরাত্রি হয়?
আবর্তন গতি।
পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করে?
66½°
পৃথিবীর কোন্ গতির ফলে জোয়ারভাটা সংঘটিত হয়?
আবর্তন গতি |
“সূর্য স্থির ও পৃথিবী গতিশীল”—একথা কে প্রথম গাণিতিকভাবে প্রমাণ করেন?
গ্যালিলিয়ো।
পৃথিবী কোন্ দিক থেকে কোন্ দিকে আবর্তন করছে?
পশ্চিম থেকে পূর্বে।
মহাকর্ষ সূত্রটি কে আবিষ্কার করেন?
স্যার আইজাক নিউটন।
স্যার আইজ্যাক নিউটন কত সালে পৃথিবীর দুটি গতির একই সময় কার্যকর হওয়ার তথ্যটি প্রমাণ করেন?
1687 সালে।
বৃহস্পতির আবর্তনকাল ও পরিক্রমণকাল কত?
আবর্তনকাল 9 ঘণ্টা 50 মিনিট এবং পরিক্রমণকাল 12 বছর।
পৃথিবীর আবর্তন গতি না থাকলে পৃথিবীর কোনো স্থানে কত দিন অন্তর জোয়ার হত?
27⅓ দিন অন্তর।
আবর্তনের ফলে গতিশীল পদার্থের গতিবিক্ষেপ হয়– এই সূত্রটি কে আবিষ্কার করেন?
জি ডি কোরিওলিস (1835 সালে)
পৃথিবীতে সূর্যোদয় ও সূর্যাস্ত হওয়ার প্রকৃত কারণ কী?
পৃথিবীর আবর্তন গতি।
বিজ্ঞানের কোন্ শাখায় মহাকাশ নিয়ে আলোচনা করা হয়?
জ্যোতির্বিজ্ঞান (Astronomy) |
‘বিষুব’ কথার অর্থ কী?
সমান রাত্রি।
কোন্ ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী প্রথম বলেন যে সূর্য স্থির?
আর্যভট্ট।
