Class 9 Geography Chapter 3 (পৃথিবীপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়) এক কথায় উত্তর দাও Short Questions And Answers

অক্ষাংশ নির্ণয় করা হয় কোন্ রেখার সাপেক্ষে?

নিরক্ষরেখা।



পৃথিবীর উত্তরমেরুর অপর নাম কী?

সুমেরু।



পৃথিবীর দক্ষিণমেরুর অপর নাম কী?

 কুমেরু।



সেক্সট্যান্ট শব্দের অর্থ কী?

বৃত্তের এক ষষ্ঠাংশ।



প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি কত?

360°



সুমেরু ও কুমেরু বিন্দু থেকে সমান দূরত্বে কোন্ রেখা অবস্থিত? 

নিরক্ষরেখা।



নিরক্ষরেখা যে তলে অবস্থিত তা কী নামে পরিচিত?

নিরক্ষীয় তল।



পৃথিবীপৃষ্ঠের ওপর যে রেখাটি নিরক্ষীয় তল ও পৃথিবীর কেন্দ্রের সঙ্গে কোনো কোণ উৎপন্ন করেনি সেই রেখাটির নাম কী?

নিরক্ষরেখা।



ট্রানজিট থিয়োডোলাইট কী?

কৌণিক দূরত্ব পরিমাপক যন্ত্র।



দ্রাঘিমা ও দ্রাঘিমারেখা



ক্রোনোমিটার ঘড়ি কোন্ সময়কে নির্দেশ করে?

গ্রিনিচ সময়কে।



দ্রাঘিমারেখার অপর নাম কী? 

দেশান্তর রেখা।



মূলমধ্যরেখার অপর নাম কী? 

গ্রিনিচ রেখা।


আন্তর্জাতিক তারিখরেখা কোন্ দ্রাঘিমাকে অনুসরণ করে টানা হয়েছে?

180°


মূলমধ্যরেখার পূর্বে বা পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে কাঁ বলে?

দ্রাঘিমা।


প্রাকৃতিক ঘড়ি কাকে বলা হয়?

সূর্যকে।



মূলমধ্যরেখা কোন্ শহরের মধ্যে দিয়ে প্রসারিত? 

গ্রিনিচ শহর।


ভারতের প্রমাণ সময়ের দ্রাঘিমা কত?

82°30' পূর্ব।



মূলমধ্যরেখার বিপরীতে কোন্ দ্রাঘিমারেখা রয়েছে? 

180° দ্রাঘিমারেখা।



গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য কত?

5 ঘণ্টা 30 মিনিট।



কোন্ কাল্পনিক রেখা বরাবর জলবায়ুর পরিবর্তন হয়?

দ্রাঘিমারেখা।


কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত?

12 ঘণ্টা।


কোনো স্থান এবং তার প্রতিপাদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য কত?

180°।


পশ্চিম গোলার্ধ থেকে আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করলে কত সময় বাড়িয়ে নিতে হয়?

24 ঘণ্টা বা 1 দিন।



আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন কোন্ শহরে অনুষ্ঠিত হয়েছিল? 

আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।



আমাদের দেশে কোন্ রাজ্যে প্রথম সূর্যকে দেখা যায়?

অরুণাচল প্রদেশে।


30° উত্তর অক্ষাংশের প্রতিপাদ স্থানের অক্ষাংশের মান কত?

30° দক্ষিণ।


15° দ্রাঘিমার পার্থক্যে সময়ের কত পার্থক্য হয়?

60 মিনিট বা 1 ঘণ্টা।



ভূপৃষ্ঠে উচ্চতা ও অবস্থান পরিমাপের জন্য উপগ্রহ ভিত্তিক পদ্ধতিটির নাম কী?

Global Positioning System (GPS )।



সর্বাপেক্ষা অধিক প্রমাণ দ্রাঘিমা কোন্ দেশে দেখা যায়?

রাশিয়া (11টি)