একটি বহির্জাত শক্তির উদাহরণ দাও ।
নদীর কার্য |
কোন্ ধরনের ভূ-আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়?
গিরিজনি ভূ-আলোড়ন।
একটি তৃতীয় ক্রমের ভূমিরূপ উল্লেখ করো।
সয়জাত ভূমিরূপ।
মহীভাবক কথাটির উৎপত্তি কোন শব্দ থেকে?
গ্রিক শব্দ 'epeiros' থেকে।
ভূমিরূপের মধ্যে উচ্চতার ভারসাম্যের কারণে কোন্ ভূ-আলোড়ন সংঘটিত হয়?
সমস্থিতিক আলোড়ন।
ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোন্টি?
কাঞ্চনজঙ্ঘা।
পর্বতের শীর্ষভাগকে কী বলে?
শিখর বা শৃঙ্গ।
হিমালয় পর্বত কোন্ মহীখাত থেকে সৃষ্টি হয়েছে?
টেথিস।
ভারতের একটি আগ্নেয়গিরির নাম লেখো
ব্যারেন।
পর্বতের গড় উচ্চতা কমপক্ষে কত হওয়া উচিত?
1,000 মিটার।
‘স্তূপ পর্বত’ জার্মান ভাষায় কী নামে পরিচিত?
হোস্ট।
ভঙ্গিল পর্বতের ভাজের ওপরের অংশকে কী বলে?
ঊর্ধ্বভঙ্গ।
পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোন্টি?
আন্দিজ।
কোন্ ধরনের ভূ-আন্দোলনে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়?
গিরিজনি।
আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
গুরুশিখর।
কোন্ ধরনের ভূ-আন্দোলনে গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়?
মহীভাবক।
দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী উপত্যকাকে কী বলে?
গ্রস্ত উপত্যকা।
গ্রাবেন কোথায় দেখা যায়?
দুটি চ্যুতির মধ্যবর্তী নিম্নস্থানে।
ভারতের একটি স্তূপ পর্বতের নাম লেখো।
সাতপুরা।
প্যানজিয়া কী?
প্রাচীন পৃথিবীর একটিমাত্র ভূখণ্ডের নাম।
এশিয়ার দুটি পর্বতগ্রন্থির নাম লেখো।
পামির গ্রন্থি ও আর্মেনীয় গ্রন্থি।
একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো।
উত্তর আমেরিকার ক্যালেডোনিয়ান।
তিব্বতীয় পাত ও ভারতীয় পাতের সংযোগরেখাকে কী বলে?
সিন্ধু সিবনরেখা।
হিমালয় কোন্ যুগে সৃষ্ট ভঙ্গিল পর্বত?
টার্ণিয়ারি।
মহাকাল ও মহাদেব কী ধরনের পর্বত?
ক্ষয়জাত পর্বত।
স্তূপ পর্বতের দুটি উদাহরণ দাও।
ফ্রান্সের ভোজ এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট।
ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ কোন্ আগ্নেয়গিরিকে বলা হয়?
ইটালির স্ট্রম্বলিকে।
প্রতিসারী সীমানায় কোন্ পর্বত দেখা যায়?
আগ্নেয় পর্বত।
ভারতের একটি ক্ষয়জাত মালভূমির নাম লেখো।
ছোটোনাগপুরের মালভূমি।
পামির মালভূমি অপর কী নামে পরিচিত?
পৃথিবীর ছাদ।
প্রাচীন মালভূমি কী নামে পরিচিত?
শিল্ড।
‘ডেকান ট্র্যাপ’ কথার অর্থ কী?
দাক্ষিণাত্যের সিঁড়ি।
পৃথিবীর বৃহত্তম পর্বতবেষ্টিত মালভূমিটি কোন্ দুটি পর্বতের মাঝে অবস্থিত?
হিমালয় এবং কুয়েনলুন ( তিব্বত মালভূমি)।
এশিয়ার একটি পর্বতবেষ্টিত মালভূমির উদাহরণ দাও।
তিব্বত মালভূমি।
ভারতের লাদাখ মালভূমি কোন্ ধরনের মালভূমি?
পর্বতবেষ্টিত মালভূমি।
উন্নত সমভূমি সৃষ্টির মূল কারণ কী?
ভূ-আন্দোলন।
পৃথিবীর বৃহত্তম সমভূমি কোন্টি?
সাইবেরিয়ার সমভূমি।
একটি ভূগাঠনিক সমভূমির উদাহরণ দাও।
তুরানের নিম্নভূমি।
ভারতের একটি কার্স্ট ভূমিরূপের নাম লেখো।
অন্ধ্রপ্রদেশের বোরা গুহা অঞ্চল।
সমপ্রায় সমভূমির মধ্যে ক্ষয়প্রাপ্ত অবশিষ্টাংশকে কী বলে?
মোনাডনক।
ভারতের কোথায় হ্রদ সমভূমি দেখা যায়?
কাশ্মীর উপত্যকায়।
