Class 9 Geography Chapter 5 (আবহবিকার) এক কথায় উত্তর দাও Short Questions And Answers

পুঞ্জিত ক্ষয় কোন্ অঞ্চলে বেশি দেখা যায়?

পাহাড়ি অঞ্চলে।



আবহাওয়ার কোন্ দুটি উপাদান আবহবিকারে অধিক কার্যকরী হয়?

উষ্মতা ও বৃষ্টিপাত।



‘আবহবিকার' শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

জি কে গিলবার্ট।



আবহবিকারের পর শিলাখণ্ডের মাধ্যাকর্ষণের টানে নীচে নেমে আসাকে কী বলে?

পুঞ্জিত ক্ষয়।



আবহবিকার ও ক্ষয়ীভবনকে একত্রে কী বলে?

নগ্নীভবন।



শিলার বিচূর্ণীভবন, বিয়োজন ও অপসারণের সম্মিলিত প্রক্রিয়ার নাম কী?

ক্ষয়ীভবন।



ক্ষয়ীভবন কাকে বলে?

আবহবিকারজাত চূর্ণবিচূর্ণ বা বিয়োজিত শিলাচূর্ণের বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াই হল ক্ষয়ীভবন।



ক্ষুদ্রকণা বিশরণ কোথায় বেশি দেখা যায়?

মরু অঞ্চলে।



জারণ প্রক্রিয়ায় কোন্ গ্যাসীয় উপাদান প্রয়োজন হয়?

অক্সিজেন। 



শিলার খনিজের সঙ্গে জলযুক্ত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?

জলযোজন বা হাইড্রেশন।



কোন্ আবহবিকারের ফলে শিলায় মরচে পড়ে?

 জারণ।



একটি মৃভেদী প্রাণীর নাম লেখো |

ইঁদুর।



মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট নির্মাণের ফলে কোন্ ধরনের আবহবিকার ঘটে?

যান্ত্রিক।



তুহিন খণ্ডীকরণ কোন্ জলবায়ু অঞ্চলে দেখা যায়?

 মেরু।



আৰ্দ্ৰবিশ্লেষণ কোন্ ধরনের আবহবিকারের একটি প্রক্রিয়া?

 রাসায়নিক।



পর্বতগাত্রে যান্ত্রিক আবহবিকারের ফলে সৃষ্ট শঙ্কু আকৃতির শিলাখণ্ডের সঞ্চয়কে কী বলে? 

স্ক্রী বা ট্যালাস।



জৈব পদার্থের বিয়োজনে উৎপন্ন অ্যাসিডকে কী বলা হয়ে থাকে? 

হিউমিক অ্যাসিড।



একটি সহজদ্রাব্য শিলার উদাহরণ দাও।

চুনাপাথর |



কোন্ জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য লাভ করে? 

মরু ও মরুপ্রায় অঞ্চলে।



সমসত্ত্ব শিলায় কী ধরনের আবহবিকার হয়? 

শল্কমোচন।



চুনাপাথর গঠিত অঞ্চলে কী ধরনের আবহবিকার হয়? 

অঙ্গারযোজন বা কার্বোনেশন |



বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে কোন্ আবহবিকারের প্রাধান্য দেখা যায়?

 রাসায়নিক আবহবিকার। 



লোহার সাথে অক্সিজেনের সংযোগের ফলে যে রাসায়নিক আবহবিকার ঘটে তাকে কী বলে? 

জারণ বা অক্সিডেশন। 



অক্সিডেশন প্রক্রিয়ায় ফেরাস অক্সাইড কোন্ যৌগে রূপান্তরিত হয়?

সোদক ফেরিক অক্সাইড।



ক্ষুদ্রাতিক্ষুদ্র দানাগঠিত শিলাস্তর যান্ত্রিক আবহবিকারের ফলে চূর্ণবিচূর্ণ হলে তাকে কী বলে? 

ক্ষুদ্রকণা বিশরণ।



শিলাস্তরের চাপ হ্রাসজনিত যান্ত্রিক আবহবিকারের কারণে শিলাস্তর খণ্ডবিখণ্ড হলে তাকে কী বলে?

স্পালিং



ভূমিশিলার বিদারণ প্রক্রিয়া কোন্ ধরনের আবহবিকারের উদাহরণ?

যান্ত্রিক আবহবিকার।



উষ্ণতার প্রভাবে দিনের বেলায় শিলার কী ধরনের পরিবর্তন ঘটে থাকে?

শিলা আয়তনে বৃদ্ধি পায়।



কোন্ আবহবিকারের ফলে শিলার চৌকাকারে বিচূর্ণন ঘটে?

 প্রস্তরচাই খণ্ডীকরণ।



শিলাস্তর পেঁয়াজের খোসার মতো খুলে যায় কোন্ ধরনের আবহবিকারে?

শল্কমোচন।



থর মরুভূমিতে আবহবিকারের কোন্ প্রক্রিয়া অধিক কার্যকরী? 

ক্ষুদ্রকণা বিশরণ।



কোন্ ধরনের আবহবিকারের ফলে মরুভূমিতে বিকেলের দিকে গুলি ছোঁড়ার মতো শব্দ শুনতে পাওয়া যায়?

ক্ষুদ্রকণা বিশরণ।



কোন্ আবহবিকারের ফলে শিলার ভৌত ও রাসায়নিক উভয় ধর্মের পরিবর্তন ঘটে?

রাসায়নিক আবহবিকার।



কোন্ আবহবিকারের ফলে ক্রান্তীয় অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হয়?

জারণ |



শিলার খনিজের সঙ্গে মৃদু কার্বনিক অ্যাসিডযুক্ত জলের বিক্রিয়া ঘটার আবহবিকারের প্রক্রিয়াকে কী বলে?

অঙ্গারযোজন বা কার্বোনেশন। 



শল্কমোচন কোন অঞ্চলে বেশি দেখা যায়?

 উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে।



রাসায়নিক আবহবিকার কাকে বলে?

 আবহাওয়ার উপাদান (জলীয়বাষ্প এবং বিভিন্ন গ্যাসীয় পদার্থ) গুলির প্রভাবে কোনো শিলার নিজস্থানে বিয়োজিত হওয়ার প্রক্রিয়াই হল রাসায়নিক আবহবিকার।



যান্ত্রিক আবহবিকার কোন্ অঞ্চলে সর্বাধিক দেখা যায়?

উষ্ণ মরু, শীতল মেরু ও উচ্চ পার্বত্য অঞ্চলে। 



চিলেসন কী?

যে বিশেষ রাসায়নিক প্রক্রিয়ায় জৈব অ্যাসিড কোনো অদ্রাব্য খনিজের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে তাকে দ্রাব্য খনিজে পরিণত করে, তাকে চিলেশন বলে |



শিটিং (Sheeting) কী?

শিলাস্তরের ওপরের অংশের চাপের পরিমাণ হ্রাস পেলে বা ভার লাঘব হলে শিলাস্তর পাতের ন্যায় অনুভূমিকভাবে ফেটে যায়, একে শিটিং বলে।



স্পালিং (Spalling) কী?

শিলাস্তরের ওপরের অংশের চাপের পরিমাণ হ্রাস পেলে বা ভার লাঘব হলে শিলাস্তর কৌণিকভাবে ফাটল সৃষ্টি করে টুকরো টুকরে হয়ে গেলে, তাকে স্পালিং বলে |



পর্বতের পাদদেশে আবহবিকারের ফলে সৃষ্ট শঙ্কু আকৃতির শিলাচূর্ণকে কী বলে?

ট্যালাস।



মাটির ওপরের স্তরের খনিজ পদার্থগুলি নীচের স্তরে স্থানান্তরিত হলে তাকে কী বলে?

এলুভিয়েশন। 



যে প্রক্রিয়ার মাধ্যমে হিউমাস তৈরি হয় তাকে কী বলে? 

হিউমিফিকেশন।



প্রকৃতি যখন স্বাভাবিকভাবে মাটির ক্ষয় করে তখন তাকে কাঁ ধরনের ক্ষয় বলে?

ভূতাত্ত্বিক ক্ষয়।



মৃত্তিকাক্ষয়ের ফলে নালীগুলির গভীরতা বৃদ্ধি পেয়ে প্রণালী সৃষ্টি হওয়ার পদ্ধতিকে কী বলে? 

প্রণালী ক্ষয়।



পার্বত্য ঢালে ধাপ বা সোপান তৈরি করে মৃত্তিকা সংরক্ষণ করার পদ্ধতিকে কী বলে?

ধাপচাষ।



শস্যের শিকড় দ্বারা জমি আচ্ছাদন করে মৃত্তিকা সংরক্ষণ করার পদ্ধতিকে কী বলে?

মালচিং (Mulching)।



রেগোলিথ কী?

আবহবিকারের ফলে ভূপৃষ্ঠের ওপর যে চূর্ণবিচূর্ণ শিলার আস্তরণ সৃষ্টি হয়, তাকে রেগোলিথ বলে| এগুলি পরবর্তীকালে মৃত্তিকা সৃষ্টিতে ভূমিকা নেয়।