কোন্ ধরনের দুর্যোগ সহজেই নিয়ন্ত্রণযোগ্য?
মনুষ্যসৃষ্ট দুর্যোগ।
হিমানী সম্প্রপাত ঘটে কোন্ বলের প্রভাবে?
অভিকর্ষজ বলের প্রভাবে।
টর্নেডো কী জাতীয় দুর্যোগ?
প্রাকৃতিক দুর্যোগ।
পার্বত্য অঞ্চলে ধস সৃষ্টির একটি মনুষ্যসৃষ্ট কারণ লেখো।
অবিবেচনাপ্রসূত বৃক্ষচ্ছেদন।
একটানা বহুদিন বৃষ্টি না হলে কোন্ দুর্যোগ দেখা যায়?
খরা।
কীরকম জলবায়ুতে তুষারঝড় হয়?
অতিশীতল জলবায়ুতে।
কোন্ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়?
সিসমোগ্রাফ।
অগ্ন্যুৎপাত কোন্ ধরনের দুর্যোগের উদাহরণ?
প্রাকৃতিক দুর্যোগ।
একটি আধাপ্রাকৃতিক দুর্যোগের নাম লেখো।
নদীপাড়ের ভাঙন।
একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের নাম লেখো।
যুদ্ধ।
পশ্চিমবঙ্গের একটি বন্যাপ্রবণ অঞ্চলের নাম লেখো।
কোচবিহার।
ভারতে খরা ও বন্যার সৃষ্টি কোন্ বায়ুর অনিশ্চয়তার ওপর নির্ভরশীল?
মৌসুমি বায়ুর।
দুর্যোগকে সাধারণত কয়টি ভাগে ভাগ করা যায়?
তিন ভাগে।
উত্তরাখণ্ডে কত সালে হড়পা বান ঘটেছিল?
2013 সালে।
1902 সালে কোন্ প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সেন্ট পিয়ের শহরটি ধ্বংস হয়?
অগ্ন্যুৎপাত।
বনভূমিতে বড়ো বড়ো গাছে ঘষা লেগে কোন্ প্রাকৃতিক দুর্যোগের সূত্রপাত হয়?
দাবানল।
ভারতের মোট ভৌগোলিক এলাকার কত শতাংশ বন্যাপ্রবণ?
12%।
পাহাড়ি ঢালে উপযুক্তভাবে ভূমির ব্যবহার কোন্ বিপর্যয়কে বাধা দেয়?
ভূমিধস।
ভারতের কোন্ অঞ্চলে সুনামির প্রকোপ সর্বাপেক্ষা বেশি?
সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে।
ভারতের কোন্ পার্বত্য অঞ্চল অধিক ভূমিকম্পপ্রবণ?
হিমালয় পার্বত্য অঞ্চল।
প্রাকৃতিক শক্তি দ্বারা সৃষ্ট দুর্যোগকে কী বলে?
প্রাকৃতিক দুর্যোগ।
অবৈজ্ঞানিক প্রথায় কৃষিকার্যের ফলে পাহাড়ের ঢালে কী ধরনের বিপর্যয় সৃষ্টি হয়?
ভূমিধস।
একটি ভূতাত্ত্বিক বিপর্যয়ের উদাহরণ দাও।
ভূমিকম্প।
একটি ভূমিরূপ-সংক্রান্ত বিপর্যয়ের উদাহরণ দাও।
নদীপাড় ভাঙন।
ঘূর্ণিঝড়, তুষারপাত প্রভৃতি কোন্ ধরনের বিপর্যয়?
বায়ুমণ্ডলীয় বিপর্যয়।
যে সকল দুর্যোগ বা বিপর্যয় সৃষ্টির জন্য মানুষ দায়ী, তাকে কী বলে?
মনুষ্যসৃষ্ট বিপর্যয়।
পার্বত্য অঞ্চলে হঠাৎ প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট বন্যাকে কী বলে?
হড়পা বান
ভূমিকম্পের একটি প্রাকৃতিক কারণ কী?
ভূত্বকের পাতের চলন।
ভূমিকম্পের একটি মনুষ্যসৃষ্ট কারণ কী?
পারমাণবিক বিস্ফোরণ।
পার্বত্য অঞ্চলে বিশাল বরফের স্তূপ ঢাল বেয়ে হঠাৎ নেমে আসলে তাকে কী বলে?
হিমানী সম্প্রপাত।
পশ্চিমবঙ্গের কোথায় ধসের প্রবণতা সবথেকে বেশি লক্ষ করা যায়?
দার্জিলিং পার্বত্য অঞ্চলে।
কোন্ ধরনের বৃষ্টির ফলে জলজ বাস্তুতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হয়?
অ্যাসিড বৃষ্টি।
স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হলে তা কোন্ ধরনের বিপর্যয় সৃষ্টি করে?
বন্যা।
2001 সালে কোন্ ধরনের বিপর্যয়ের ফলে গুজরাতের ভুজ শহরটি ক্ষতিগ্রস্ত হয়েছিল?
ভূমিকম্পের ফলে।
তুষারকণা বহনকারী অতিশীতল বায়ুপ্রবাহকে কী বলে?
ব্লিজার্ড।
বিপর্যয় ব্যবস্থাপনাকে কয়ভাগে ভাগ করা যায়?
দুই ভাগে।
সুনামি সৃষ্টির অন্যতম প্রধান কারণ কী?
ভূমিকম্প।
দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল কোন্ ধরনের বিপর্যয়ের উৎসস্থল ?
ঘূর্ণিঝড়।
পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় কোন্ ধরনের বিপর্যয় বেশি লক্ষ করা যায়?
ধস
পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় কোন্ ধরনের বিপর্যয় অধিক লক্ষ করা যায়?
খরা।
একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের উদাহরণ দাও।
টর্নেডো।
কোন্ দুর্যোগ বনভূমি ছাড়া ঘটে না?
দাবানল।
বিশ্ব উয়ায়ন কী প্রকারের দুর্যোগ?
মনুষ্যসৃষ্ট দুর্যোগ।
এমন একটি বিপর্যয়ের নাম করো যার প্রভাবে বায়ুদূষণ হয়।
দাবানল।
সমভূমি অঞ্চলে কোন্ ধরনের বিপর্যয় অধিক দেখা যায়?
বন্যা।
হিমালয় পার্বত্য অঞ্চল কোন ধরনের বিপর্যয় বেশি ঘটে?
ভূমিকম্প।
পিলিন বা ফাইলিন কী?
একটি ঘূর্ণিঝড়।
জাতীয় জলসম্পদ মন্ত্রক প্রধানত কোন্ ধরনের বিপর্যয় নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা নেয়?
বন্যা।
ভারতে খরা নিয়ন্ত্রণে প্রধানত কোন্ মন্ত্রক কার্যকরী ভূমিকা নেয়?
কৃষি মন্ত্রক।
দুর্যোগ বা বিপর্যয়ের ফলে সৃষ্ট অসহায় অবস্থাকে কী বলে?
বিপন্নতা।
পার্বত্য অঞ্চলে কাঠের বাড়ি তৈরির প্রধান কারণ কী?
ভূমিধস এবং ভূমিকম্পনের সম্ভাবনা।
‘সুনামি সতর্কতা পদ্ধতি’ কী নামে পরিচিত?
DART (Deep Ocean Assessment and Reporting of Tsu nami)।
সাম্প্রতিক ভারতে ঘটে যাওয়া একটি ঘূর্ণিঝড়ের নাম করো।
হুদহুদ (2014)।
