পৃথিবীর একটিমাত্র স্থানে পাওয়া যায় এমন সম্পদকে কী বলে?
অনন্য সম্পদ/ একমাত্রলভ্য সম্পদ।
সম্পদের গুণগত পরিমাণ বৃদ্ধির উপায় কী?
কার্যকারিতার বৃদ্ধি।
নিরপেক্ষ উপাদানের অন্তর্নিহিত গুণ সম্পর্কিত অনুমানকে কী বলে?
সম্পদ উপলব্ধি (Resource perception)।
একটি প্রবহমান সম্পদের নাম লেখো।
সূর্যরশ্মি।
যে সকল বস্তুর কার্যকারিতা বা উপযোগিতা নেই তাদেরকে কী বলে?
নিরপেক্ষ বস্তু
সম্পদের অভাবমোচনের ক্ষমতাকে কী বলা হয়?
উপযোগিতা।
যে সকল সম্পদ প্রকৃতি থেকে পাওয়া যায় তাদেরকে কী বলে?
প্রাকৃতিক সম্পদ।
জীবজগৎ থেকে প্রাপ্ত সম্পদকে কী বলে?
জৈব সম্পদ।
যেসকল সম্পদ স্পর্শ করা যায় না তাদের কী বলে?
অবস্তুগত সম্পদ।
মানুষের জ্ঞান, বুদ্ধি, প্রয়োগকৌশল কী ধরনের সম্পদ?
সাংস্কৃতিক সম্পদ।
যেসকল সম্পদ কোনো দেশের অধীনে থাকে তাদেরকে কী বলে?
জাতীয় সম্পদ।
সম্পদ সৃষ্টির ক্ষেত্রে বাধা কয়প্রকার?
তিন প্রকার।
অ্যান্টার্কটিকা মহাদেশ কী ধরনের সম্পদ?
আন্তর্জাতিক সম্পদ।
জনসংখ্যার নিরিখে ভারত বিশ্বে কোন্ স্থান অধিকার করে?
দ্বিতীয় বৃহত্তম।
বিশ্বের সবচেয়ে বেশি কর্মক্ষম মানুষ কোন্ দেশে বাস করে?
ভারতে।
আকরিক লোহা রপ্তানিতে বিশ্বে ভারতের স্থান কততম?
পঞ্চম।
বিশুদ্ধ লোহার পরিমাণ অনুসারে আকরিক লোহাকে কয়ভাগে ভাগ করা হয়?
চারভাগে।
একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও ।
কয়লা।
কোন্ শ্রেণির কয়লা সবচেয়ে উৎকৃষ্ট?
অ্যানথ্রাসাইট।
শিল্পে কোন্ ধরনের কয়লা বেশি ব্যবহৃত হয়?
বিটুমিনাস।
কয়লার দুটি উপজাত দ্রব্যের নাম লেখো।
পিচ, আলকাতরা।
পেনসিলের শিষ তৈরি করা হয় কী থেকে?
গ্রাফাইট থেকে।
পৃথিবীতে মোট উত্তোলিত কয়লার কত শতাংশ লিগনাইট শ্রেণির?
15 শতাংশ।
ভারতে সঞ্ছিত কয়লার অধিকাংশই (প্রায় 99%) কোন্ যুগের?
গণ্ডোয়ানা যুগের।
ভারতে সঞ্চিত গণ্ডোয়ানা যুগের বেশিরভাগ কয়লা কোন্ শ্রেণির?
বিটুমিনাস শ্রেণির।
ভারতে কয়লা উত্তোলনে পশ্চিমবঙ্গের স্থান কততম?
চতুর্থ।
খনিজ তেলে কোন্ উপাদান বেশি পরিমাণে থাকে?
হাইড্রোকার্বন।
খনিজ তেল ধারণকারী ভাজের ঊর্ধ্বভঙ্গকে কী বলে?
পুল।
তরল সোনা কী?
খনিজ তেল।
ভারতের কোন্ অঞ্চল থেকে সর্বাধিক খনিজ তেল উত্তোলিত হয়?
পশ্চিমাঞ্চল।
পশ্চিমবঙ্গের কোথায় খনিজ তেল পাওয়া সম্ভব?
সুন্দরবনে।
সাগর সম্রাট কী?
ভাসমান তৈল উত্তোলনকারী রিগ।
ভারত কত শতাংশ খনিজ তেল আমদানি করে?
৪০ শতাংশ।
OIL-এর পুরো অর্থ কী?
Oil India Limited।
পরিবেশবান্ধব জ্বালানিকে কী বলে?
সবুজ জ্বালানি।
ভারতের গভীরতম খনিজ তেলের খনি কোন্টি?
ডিগবয়।
যে তেল শিলার মধ্যে পাওয়া যায় তাকে কী বলে?
শিলাতেল বা পেট্রোলিয়াম।
রাসায়নিক উপাদানের তারতম্যের ভিত্তিতে খনিজ তেলকে কয় ভাগে ভাগ করা যায়?
তিন ভাগে।
OPEC-এর পুরোনাম কী?
Organisation of Petroleum Exporting Countries।
ভারতের প্রাচীনতম খনিজ তেল উৎপাদক অঞ্চলের নাম লেখো |
অসমের ডিগবয় (1889 সালে প্রথম তৈলখনি খনন করা হয়।
কোন্ ধরনের শক্তি উৎপাদনে পরিবেশদূষণের ভয় থাকে না?
অপ্রচলিত শক্তি।
সুন্দরবনের দুর্গদুয়ানি খাড়ি থেকে কোন্ শক্তি পাওয়া যেতে পারে?
জোয়ারভাটার শক্তি।
বায়ুশক্তি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান (2012) কততম?
পঞ্চম।
বর্তমানে কোন্ শক্তি ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে?
অচিরাচরিত শক্তি।
বাতাসের গতিবেগকে কাজে লাগিয়ে কোন্ শক্তি উৎপাদন করা হয়?
বায়ুশক্তি।
