Class 9 Geography Chapter 8 (পশ্চিমবঙ্গ) এক কথায় উত্তর দাও Short Questions And Answers

পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল কত?

88752 বর্গকিমি।



পশ্চিমবঙ্গের নবগঠিত জেলার নাম কী?

পশ্চিম বর্ধমান (2017)।



ক্ষেত্রফলের দিক থেকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়ো জেলা কোন্‌টি?

দক্ষিণ 24 পরগনা।



পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল ভারতের ক্ষেত্রফলের কত শতাংশ?

2.7%।



আলিপুরদুয়ার জেলা কত সালে গঠিত হয়?

2014



ঝাড়খণ্ডের রাজধানীর নাম কী?

রাঁচি।



অসমের রাজধানীর নাম কী?

দিসপুর।



কলকাতা জেলাটি পশ্চিমবঙ্গের কোন্ বিভাগের অন্তর্গত?

প্রেসিডেন্সি বিভাগ।



কত সালে মেদিনীপুর জেলাকে দুটি প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়?

2002 সালের 1 জানুয়ারি।



কৃষ্ণনগর কোন্ জেলার অন্তর্গত?

নদিয়া।



পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?

সান্দাকফু (3630 মিটার)।



ডুয়ার্স শব্দের অর্থ কী? 

দুয়ার বা দরজা।



তরাই সমভূমি তিস্তা নদীর কোন্ দিকে অবস্থিত? 

পশ্চিমদিকে।



পশ্চিমবঙ্গের কোন্ দিকে হিমালয় পর্বত অবস্থিত?

উত্তরদিকে।



তাল কথাটির অর্থ কী? 

হ্রদ।



পাতে পাহাড় কোন্ জেলায় অবস্থিত ?

বাঁকুড়া।



শুশুনিয়া পাহাড় কোন্ জেলায় অবস্থিত? 

বাঁকুড়া।



পশ্চিমবঙ্গের দুটি বরফগলা জলে পুষ্ট নদীর নাম লেখো।

তিস্তা ও মহানন্দা।



উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম কী?

মহানন্দা।



দ্বারকেশ্বর ও শিলাই নদীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত?

রূপনারায়ণ।



কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কী?

হলদি।



সেবক ব্রিজ কোন্ নদীর ওপর অবস্থিত?

তিস্তা।



পশ্চিমের মালভূমি অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত একটি নদীর নাম লেখো।

দামোদর।



তিস্তার একটি উপনদীর নাম লেখো।

রাংপো।



সুন্দরবন অঞ্চলের দুটি নদীর নাম লেখো।

মাতলা ও বিদ্যাধরী।



দামোদরের দুটি উপনদীর নাম লেখো।

কোনার ও বরাকর।



ভাগীরথীর দুটি উপনদীর নাম লেখো।

ময়ূরাক্ষী ও অজয়।



দামোদরের একটি শাখানদীর নাম লেখো।

যুণ্ডেশ্বরী।



পশ্চিমবঙ্গে কোন্ মৌল (ধাতুকল্প) দ্বারা ভৌমজল সর্বাধিক দূষিত হচ্ছে?

আর্সেনিক।



পশ্চিমবঙ্গের প্রধান নদী কোন্‌টি?

গঙ্গা।



পশ্চিমবঙ্গে কী কী পদ্ধতিতে জলসেচ করা হয়? 

কুপ, নলকূপ ও খালের মাধ্যমে।



পার্বত্য অঞ্চলের মাটির রং কেমন হয়?

কালো বা ধূসর |



পশ্চিমবঙ্গের দুটি জেলার নাম লেখো যেখানে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় ।

বীরভূম ও বাঁকুড়া।



পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে কী ধরনের মাটি দেখা যায়?

উর্বর পলিমাটি।



পশ্চিমবঙ্গের কোথায় লবণাক্ত মাটি দেখা যায়?

দক্ষিগভাগের উপকূলবর্তী সক্রিয় বদ্বীপ (সুন্দরবন) অঞ্চলে।



পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বনভূমি আছে কোন্ জেলায়?

দার্জিলিং।



জলদাপাড়া অভয়ারণ্য কোন্ প্রাণীর জন্য বিখ্যাত?

একশৃঙ্গ গণ্ডার।



পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের দুটি উদ্ভিদের নাম লেখো।

অর্জুন ও শিমুল।



পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের দুটি উদ্ভিদের নাম লেখো।

আম ও জাম।



পশ্চিমবঙ্গের কোন্ স্থানটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা দিয়েছে? 

সুন্দরবন।



পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম লেখো।

জলদাপাড়া অভয়ারণ্য।



পশ্চিমবঙ্গের দুটি বাগিচা ফসলের নাম লেখো।

চা ও কফি।



পশ্চিমবঙ্গের দুটি খাদ্যশস্যের নাম লেখো।

ধান ও গম।



পশ্চিমবঙ্গের দুটি তত্তুজাতীয় শস্যের নাম লেখো।

পাট ও শন।



পশ্চিমবঙ্গে চাষ করা হয় এমন একটি সুগন্ধি ধানের নাম লেখো।

গোবিন্দ ভোগ।



পশ্চিমবঙ্গের প্রধান ফসল কী কী? 

ধান, পাট, চা প্রভৃতি।



পশ্চিমবঙ্গের দুটি মাছপ্রক্রিয়াকরণ শিল্পকেন্দ্র কোথায় অবস্থিত?

শংকরপুর ও জুনপুট।



পশ্চিমবঙ্গের দুটি দুগ্ধপ্রক্রিয়াকরণ শিল্পকেন্দ্র কোথায় অবস্থিত?

ডানকুনি ও আসানসোল।



পশ্চিমবঙ্গের দুটি মিনারেল ওয়াটার প্রস্তুত কেন্দ্র কোথায় অবস্থিত?

কল্যাণী ও বহরমপুর।



পশ্চিমবঙ্গে ‘ফুড পার্ক’ গড়ে উঠেছে এমন দুটি স্থানের নাম লেখো।

শংকরপুর ও কাকদ্বীপ।



ভারতের গ্লাসগো' কোন্ শহরকে বলে?

হাওড়াকে।



SEZ-এর পুরোকথা কী ?

Special Economic Zone।



ছুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্প কোন্‌টি?

পাটশিল্প



পশ্চিমবঙ্গের বৃহত্তম কুটিরশিল্প কোন্‌টি?

তাঁতবস্ত্র নির্মাণশিল্প।



SAIL-এর সম্পূর্ণ নাম কী?

Steel Authority of India Limited. 10. 



অস্তাচলের পিল্প কোনটি?

পাটশিল্প।



পশ্চিমবঙ্গের কোন্ শহরে দড়ি নির্মাণশিল্প গড়ে উঠেছে?

কলকাতা।



বালুরঘাট কোন্ জেলার সদর শহর?

দক্ষিণ দিনাজপুর।



পশ্চিমবঙ্গের কোন্ শহর ‘সিটি অব জয়’ নামে পরিচিত?

কলকাতা।



পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কী?

কলকাতা।



 উত্তরবঙ্গের 'বাণিজ্যিক হাব' কোন্ শহরকে বলে? 

শিলিগুড়িকে।



কলকাতার সহযোগী বন্দর হিসেবে কোন্ বন্দর গড়ে তোলা হয়েছে? 

হলদিয়া।



পশ্চিমবঙ্গে মিলিয়ন শহরের সংখ্যা কয়টি?

2 টি।



 ইসকন মন্দির কোন্ জেলায় অবস্থিত?

নদিয়া।



দুর্গাপুরের প্রস্তাবিত বিমানবন্দরের নাম কি?

কাজী নজরুল ইসলাম বিমানবন্দর।



পশ্চিমবঙ্গের কোন্ শহরকে কালো হিরের শহর বলা হয়?

আসানসোল।