Class 9 Geography Chapter 9 (মানচিত্র ও স্কেল) এক কথায় উত্তর দাও Short Questions And Answers

পৃথিবীর প্রাচীনতম মানচিত্র কোথায় আবিষ্কৃত হয়েছিল?

ব্যাবিলনে।



মানচিত্রে দুটি স্থানের দূরত্ব কীসের সাহায্যে জানা যায়?

স্কেলের সাহায্যে।



‘কাটোগ্রাফি' কথার অর্থ কী ? 

মানচিত্র অঙ্কনবিদ্যা।



একটি বৃহৎ স্কেল মানচিত্রের উদাহরণ দাও। 

মৌজা মানচিত্র।



কোন্ যন্ত্রের সাহায্যে ভূচুম্বকীয় দিক জানা যায়? 

চুম্বকীয় কম্পাস।



মানচিত্রে কৃষি জমি দেখাতে কোন্ রং ব্যবহার করা হয়?

হলুদ। 



মানচিত্রে বনভূমি কোন্ রঙের সাহায্যে দেখানো হয়? 

সবুজ।



কোন্ গ্রিক দেবতার নামে প্রথম মানচিত্র বইটির নামকরণ করা হয়েছিল?

অ্যাটলাস।



কোন্ স্কেল মানচিত্রে অ্যাটলাস বা গ্লোব আঁকা হয়?

ক্ষুদ্র স্কেল মানচিত্রে।



মানচিত্রকে এককথায় কী বলে? 

নকশা।



মানচিত্র অঙ্কনের কেন্দ্রীয় বিষয় কী? 

বিভিন্ন প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়।



স্কেলের ভিত্তি অনুসারে মানচিত্রকে কয়ভাগে ভাগ করা যায়? 

তিনভাগে।



দেয়াল মানচিত্র কী ধরনের মানচিত্র? 

ক্ষুদ্র স্কেল মানচিত্র।



অর্থনৈতিক মানচিত্র কী ধরনের মানচিত্র? 

সাংস্কৃতিক।



সমোন্নতি রেখা কোন্ মানচিত্রে দেখা যায়? 

ভূবৈচিত্ৰ্য্যসূচক মানচিত্রে।



কোন্ মানচিত্রে কৃষিজমি দেখানো হয়? 

 ভূমি ব্যবহার মানচিত্রে।



পরিকল্পনামতো নির্মাণের জন্য যে নকশা আঁকা হয় তাকে কী বলে?

ব্লু পিন্ট (Blueprint)।



কোন্ ধরনের মানচিত্রে পাহাড়, পর্বত, নদনদী ইত্যাদি দেখানো হয়? 

প্রাকৃতিক মানচিত্রে।



কোনো দেশ বা রাজ্যের অবস্থান কোন্ ধরনের মানচিত্রের মাধ্যমে দেখানো হয়ে থাকে?

রাজনৈতিক মানচিত্রের মাধ্যমে।



বিভিন্ন প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানের ওপর ভিত্তি করে তৈরি মানচিত্রকে কী বলে?

বিষয়ভিত্তিক মানচিত্র (thematic map)।



মাটির গুণাগুণ, বৈশিষ্ট্যের ভিত্তিতে যে মানচিত্র তৈরি করা হয় তাকে কী বলে?

মৃত্তিকা মানচিত্র।



একটি পরিমাণগত মানচিত্রের উদাহরণ দাও।

ভারতের জনঘনত্ব মানচিত্র।



একটি মাঝারি স্কেলের মানচিত্রের উদাহরণ দাও।

টোপোগ্রাফিক্যাল মানচিত্র।



টোপোগ্রাফিক্যাল মানচিত্রে নীল রঙের সাহায্যে কী দেখানো হয়? 

জলভাগ।



টোপোগ্রাফিক্যাল মানচিত্রে রাস্তা, জনবসতি ইত্যাদি কী রঙের সাহায্যে দেখানো হয়?

লাল।



অসংখ্য মানচিত্র সমন্বিত বইকে কী বলে?

অ্যাটলাস।



ভারতে কোন্ সংস্থা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রকাশ করে?

সার্ভে অব ইন্ডিয়া।



তথ্যের ওপর ভিত্তি করে মানচিত্রকে কয় ভাগে ভাগ করা যায়?

দুইভাগে।



যে মানচিত্রে কোনো ভৌগোলিক উপাদানের পরিমাণগত দিক প্রকাশ করা হয়, তাকে কী বলে?

পরিমাণগত মানচিত্র।



NATMO-এর পুরোনাম কী?

National Atlas and Thematic Mapping Organisation.



মানচিত্রে দুটি বিন্দুর দূরত্ব ও ভূমিভাগে ওই দুটি বিন্দুর দূরত্বের অনুপাতকে কী বলে?

মানচিত্র স্কেল।



ভার্নিয়ার স্কেল দেখা যায় এমন একটি যন্ত্রের নাম লেখো। 

ব্যারোমিটার।



ডায়াগোনাল স্কেলের অপর নাম কী ?

গুন্টার্স ফেল (Gunter's Scale)।



ভার্নিয়ার স্কুল কে উদ্ভাবন করেন?

পিয়ের ভার্নিয়ার।



5. 1 মাইল কত ইরি সমান?

63360 ইঞ্চি।



দুটি ভিন্ন এককের মধ্যে তুলনা করার জন্য কোন স্কেল ব্যবহার করা হয়?

তুলনামূলক স্কেল।



ভগ্নাংশসূচক স্কেলে বামদিকের সংখ্যা কী সূচিত করে?

মানচিত্র দূরত্ব।



ভগ্নাংশসূচক স্কেলে ডানদিকের সংখ্যা কী সূচিত করে? 

ভূমি দূরত্ব।



যে স্কেল কেবলমাত্র লৈখিকভাবে উপস্থাপন করা হয়, তাকে কী বলে?

লৈখিক স্কেল।



লৈখিক স্কেল কয়প্রকার?

তিন প্রকার।



ভার্নিয়ার স্কেল কোন্ ধরনের স্কেল?

লৈখিক স্কেল



12.1 ইঞ্চি কত সেন্টিমিটারের সমান?

 2.54 সেন্টিমিটার।



স্কেলের ভিত্তিতে মানচিত্র কয়প্রকার? 

 তিন প্রকার।