Class 9 History Chapter 1 (ফরাসি বিপ্লবের কয়েকটি দিক) এক কথায় উত্তর দাও Short Questions And Answers

প্রশ্ন: কার মতে ফ্রান্স ছিল ‘রাজনৈতিক কারাগার'? 

উত্তর: ফরাসি দার্শনিক ভলতেয়ার প্রাক্-বিপ্লব পরিস্থিতি সম্পর্কে এই মন্তব্য করেন।



প্রশ্ন: কোন্ ইংরেজ চিন্তাবিদ ফরাসি বিপ্লবকে হিংসাত্মক ও ষড়যন্ত্রমূলক বলেছেন?

উত্তর: এডমন্ড বার্ক (1729-1797 খ্রিস্টাব্দ)। তাঁর রচিত 'Reflections on the Revolution in France' গ্রন্থে এই সমালোচনা করেছেন।



প্রশ্ন:  প্রাক্-বিপ্লব ফ্রান্সের কয়েকটি প্রত্যক্ষ করে নাম লেখো।

উত্তর: প্রাক্-বিপ্লব ফ্রান্সের কয়েকটি প্রত্যক্ষ করের নাম হল টেইলি বা ভূমিকর, ক্যাপিটেশন বা উৎপাদন কর, ভিংটিয়েমে বা সম্পত্তি কর/আয়কর।



প্রশ্ন: প্রাক্-বিপ্লব ফ্রান্সের কয়েকটি পরোক্ষ করের নাম লেখো।

উত্তর: প্রাক্-বিপ্লব ফ্রান্সের পরোক্ষ করের নাম এডস্ বা আবগারি শুল্ক, গ্যাবেলা বা লবণ কর।



প্রশ্ন: সাঁ কুলোৎ কাদের বলা হত?

উত্তর: শহরের ভিটেমাটি ও চালচুলোহীন ভবঘুরেদের সাঁ কুলোৎ বলা হত।



প্রশ্ন:  প্রাক্-বিপ্লব ফ্রান্সের সমাজে কারা বিশেষ অধিকারপ্রাপ্ত শ্রেণির অন্তর্ভুক্ত ছিল?

উত্তর: প্রাক্-বিপ্লব ফ্রান্সের সমাজে যাজক ও অভিজাতগণ বিশেষ অধিকারপ্রাপ্ত শ্রেণির অন্তর্ভুক্ত ছিল।



প্রশ্ন: টাইথ কী?

উত্তর: প্রাক্-বিপ্লব ফ্রান্সে টাইথ ছিল ধর্ম কর।



প্রশ্ন:  প্রাক্-বিপ্লব ফ্রান্সে অভিজাতদের মধ্যে ক-টি ভাগ ছিল এবং এগুলি কী কী?

উত্তর: প্রাক্-বিপ্লব ফ্রান্সে অভিজাতদের মধ্যে দুটি ভাগ, ছিল, এগুলি হল অধিকারী অভিজাত ও পোশাকি অভিজাত।



প্রশ্ন: কয়েকজন ফরাসি দার্শনিকের নাম লেখো।

উত্তর: কয়েকজন ফরাসি দার্শনিকের নাম হল মস্তেস্থ, ভলতেয়ার, রুশো, দিদেরো প্রমুখ।



প্রশ্ন: ‘ক্ষমতা-বিভাজন' তত্ত্বের প্রবর্তক কে? 

উত্তর: ‘ক্ষমতা-বিভাজন’ তত্ত্বের প্রবর্তক ছিলেন ফরাসি দার্শনিক মস্তেস্কু।



প্রশ্ন: বিশ্বকোশের সংকলক কারা ছিলেন?

উত্তর বিশ্বকোশের সংকলক ছিলেন ডেনিস দিদেরো এবং ডি এলেমবার্ট।



প্রশ্ন: ‘পার্সিয়ান লেটার্স’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর: ‘পার্সিয়ান লেটার্স’ গ্রন্থটির রচয়িতা ছিলেন মস্তেস্কু।



প্রশ্ন: ডেনিস ডিডেরো কে ছিলেন?

উত্তর: ডেনিস ডিডেরো ছিলেন ফ্রান্সের একজন পণ্ডিত ও বিশ্বকোশ রচয়িতা।



প্রশ্ন: কাদিদ' গ্রন্থটির লেখক কে?

উত্তর: ‘কাঁদিদ’ গ্রন্থের রচয়িতা ছিলেন ফরাসি দার্শনিক ভলতেয়ার।



প্রশ্ন: 'দি স্পিরিট অব লজ’ গ্রন্থের রচয়িতার নাম লেখো।

উত্তর: ফরাসি দার্শনিক মন্তেস্থ ছিলেন 'দি স্পিরিট অব লজ’ গ্রন্থের রচয়িতা।



প্রশ্ন: এমিগ্রি বলতে কাদের বোঝাতো?

উত্তর: এমিগ্রি বলতে দেশত্যাগী ফরাসি অভিজাতদের বোঝাতো।



প্রশ্ন: ফ্রান্সে এস্টেট জেনারেল সভা কবে, কেন ও কে আহ্বান করেন?

উত্তর: 1789 খ্রিস্টাব্দের মে মাসে অর্থ সংগ্রহের উপায় উদ্ভাবনের জন্য রাজা ষোড়শ লুই এই সভা আহ্বান করেন।



প্রশ্ন: নেকার কে ছিলেন?

উত্তর: নেকার ছিলেন ফরাসি অর্থমন্ত্রী এবং তিনি ফ্রান্সের রাজকীয় অর্থনৈতিক সংকট নিরসনের জন্য ব্যয় সংকোচন ও ভূমিসংস্কারের চেষ্টা করেছিলেন।



প্রশ্ন : তৃতীয় সম্প্রদায় এস্টেট জেনারেল-এর অধিবেশনে ভোটাধিকার প্রয়োগের জন্য কী দাবি করেছিল? 

উত্তর: তৃতীয় সম্প্রদায় এস্টেট জেনারেল-এর অধিবেশনে ভোটাধিকার প্রয়োগের জন্য মাথাপিছু ভোটদানের দাবি করেছিল।



প্রশ্ন: কত বছর পর 1789 খ্রিস্টাব্দে এস্টেট জেনারেল-এর অধিবেশন আহুত হয়?

উত্তর: 175 বছর পর 1789 খ্রিস্টাব্দে এস্টেট জেনারেল-এর অধিবেশন আহুত হয়।



প্রশ্ন: কোন্ উপন্যাসে সেপ্টেম্বর হত্যাকাণ্ডের, মমস্পর্শী বর্ণনা পাওয়া যায়?

উত্তর: চার্লস ডিকেন্সের 'এ টেল অফ টু সিটিস্' উপন্যাসে সেপ্টেম্বর হত্যাকাণ্ডের মমস্পর্শী বর্ণনা পাওয়া যায়।



প্রশ্ন: ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা কবে হয়েছিল?

উত্তর: ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা করা হয়েছিল 26 আগস্ট, 1789 খ্রিস্টাব্দ।



প্রশ্ন: ফ্রান্সের নতুন সংবিধানে আইনসভার সদস্য সংখ্যা কত করা হয়?

উত্তর: ফ্রান্সের নতুন সংবিধানে আইনসভার সদস্য সংখ্যা করা হয় 754।



প্রশ্ন: কার প্রস্তাব অনুসারে সম্পত্তির ভিত্তিতে নাগরিকদের দুটি ভাগে ভাগ করা হয়? 

উত্তর: অ্যাবে সিয়েস এর প্রস্তাব অনুসারে সম্পত্তির ভিত্তিতে নাগরিকদের দুটি ভাগে ভাগ করা হয়।



প্রশ্ন:  নতুন ফরাসি সংবিধানে ফ্রান্সকে ক-টি ডিপার্টমেন্ট-এ বিভক্ত করা হয়?

উত্তর: নতুন ফরাসি সংবিধানে ফ্রান্সকে 83টি ডিপার্টমেন্ট বা বিভাগে বিভক্ত করা হয়।



প্রশ্ন: কবে রাজা ষোড়শ লুই-এর প্রাণদণ্ড হয়?

1793 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি রাজা ষোড়শ লুই-এর প্রাণদণ্ড হয়।



প্রশ্ন:  নারী অধিকারের ঘোষণাপত্র কে প্রকাশ করেন? 

উত্তর: নারী অধিকারের ঘোষণাপত্র প্রকাশ করেন অলিম্পে দ্য গৌজেস।



প্রশ্ন:  লা-ভেণ্ডিতে কী হয়েছিল?

উত্তর: রাজাকে হত্যার প্রতিবাদে লা-ভেন্ডিতে কৃষক বিদ্রোহ হয়েছিল।



প্রশ্ন: ফরাসি বিপ্লবের তিনটি প্রধান আদর্শ কী? 

উত্তর: ফরাসি বিপ্লবের তিনটি প্রধান আদর্শ হল সাম্য, মৈত্রী, স্বাধীনতা।



প্রশ্ন: ‘প্যান্থেয়ন ক্লাব' কে প্রতিষ্ঠা করেন? 

উত্তর: ‘প্যান্থেয়ন ক্লাব’ প্রতিষ্ঠা করেন বউযা।



প্রশ্ন: কোন্ দিনটি ফ্রান্সের জাতীয় দিবস?

ফ্রান্সের জাতীয় দিবস হল ১৪ জুলাই। (বাস্তিল দুর্গ পতন)।



প্রশ্ন: ‘বাসকুল নীতি’ কারা প্রয়োগ করতেন?

উত্তর: ডিরেক্টরির শাসনকালে প্রশাসকরা বাসকুল নীতি প্রয়োগ করতেন।



প্রশ্ন: কবে ফরাসি বিপ্লবের সূচনা হয়?

উত্তর: 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সূচনা হয়।



প্রশ্ন: কাদের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা হয়?

উত্তর: তৃতীয় শ্রেণির প্রতিনিধিদের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা হয়।



প্রশ্ন: প্রাকৃবিপ্লব পর্বে ফরাসি সমাজ ক-টি শ্রেণিতে বিভক্ত ছিল?

উত্তর: তিনটি শ্রেণিতে ফরাসি সমাজ বিপ্লব পর্বে বিভক্ত ছিল।



প্রশ্ন: 'আমার ইচ্ছাই আইন’ এ কথা কে বলতেন?

উত্তর : ফরাসি বুরবোঁ বংশীয় শাসক ষোড়শ লুই।



প্রশ্ন: কাকে ‘প্রজাপতি রাজা’ বলা হত?

 উত্তর: পঞ্চদশ লুইকে ‘প্রজাপতি রাজা’ বলা হয়।



প্রশ্ন: ‘আমার পরেই মহাপ্রলয় আসছে' উক্তিটি কার?

উত্তর: পঞ্চদশ লুই-এর উক্তি।



প্রশ্ন: কোন্ শব্দ থেকে বুর্জোয়া শব্দটির উৎপত্তি ঘটেছে?

উত্তর: বার্গার (শহরবাসী) শব্দ থেকে বুর্জোয়া শব্দটির উৎপত্তি ঘটেছে।



প্রশ্ন: ভলতেয়ারের প্রকৃত নাম কী?

উত্তর: ভলতেয়ারের প্রকৃত নাম ফঁসোয়া মারি আরোয়েৎ।



প্রশ্ন: কাকে ‘ঐশ্বর্যের ইন্দ্রপুরী’ বলা হত?

উত্তর: ভার্সাইয়ের রাজপ্রাসাদকে ‘ঐশ্বর্যের ইন্দ্রপুরী’ বলা হত।



প্রশ্ন: ‘লেতর দ্য ক্যাশে’ কী?

উত্তর: ‘লেতর দ্য ক্যাশে হল এক রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা।



প্রশ্ন: 'এস্টেট' বলতে কী বোঝায়?

উত্তর: ফরাসি সমাজের এক একটি শ্রেণিকে এস্টেট বলা হত।



প্রশ্ন: কোন্ দার্শনিককে ফরাসি বিপ্লবের ঝড়ের 'পাখি' বলা হত?

উড়র: ফরাসি দার্শনিক রুশোকে ‘ঝড়ের পাখি' বলা হত।



প্রশ্ন: কাকে চাবি সারাইওয়ালা রাজা’ (Lock Smith King) বলা হত?

উত্তর: ষোড়শ লুইকে।



প্রশ্ন: কাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়?

উত্তর: ফরাসি দার্শনিক রুশোকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়।



প্রশ্ন: কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের ‘বাইবেল’ বলা হয়?

উত্তর: রুশোর লেখা ‘সোশ্যাল কন্ট্রাক্ট’ গ্রন্থকে বিপ্লবের ‘বাইবেল’ বলা হত।



প্রশ্ন: ফ্রান্সে কত ধরনের প্রত্যক্ষ কর ছিল ?

উত্তর: তিন ধরনের প্রত্যক্ষ কর ছিল।



প্রশ্ন:  জাতীয় সভা কী?

উত্তর:  ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধি সভাই হল জাতীয় সভা।



প্রশ্ন: 'জনগণই হল রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস’—উক্তিটি কার?

উত্তর:  উপরোক্ত উক্তিটি হল ফরাসি দার্শনিক রুশোর।



প্রশ্ন: বুর্জোয়া শব্দের অর্থ কী?

উত্তর: বুর্জোয়া শব্দের অর্থ পুঁজিপতি বা ধনতান্ত্রিক শ্রেণি।



প্রশ্ন: নতুন ফরাসি সংবিধান কবে গঠিত হয়?

উত্তর: 1791 খ্রিস্টাব্দে নতুন ফরাসি সংবিধান গঠিত হয়।



প্রশ্ন: ‘ভামির যুদ্ধ’ কবে ঘটে?

20 সেপ্টেম্বর 1792 খ্রিস্টাব্দে ভামির যুদ্ধ ঘটে।



প্রশ্ন: ফ্রান্সের কোন্ রাজকর্মচারীদের 'ইনটেনডেন্ট' বলা হত?

রাজস্ব আদায়কারী কর্মচারীদের ‘ইনটেনডেন্ট’ বলা হত।



প্রশ্ন: ফরাসি জাতীয় সভার নাম কী ?

উত্তর: ফরাসি জাতীয় সভার নাম স্টেটস্ জেনারেল।



প্রশ্ন: ফ্রান্সে স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক কী ছিল? 

উত্তর: বাস্তিল দুর্গ ছিল স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক।



প্রশ্ন: পঞ্চদশ লুই এর রানির নাম কী ছিল?

উত্তর: মাদাম দ্য পম্পাদ্যর হল পঞ্চদশ লুই-এর রানির নাম।



প্রশ্ন: ফরাসি সমাজে ‘অধিকারহীন শ্রেণি’ বলতে কাদের বোঝায়?

উত্তর: তৃতীয় শ্রেণিকে বোঝায় (সমাজের 97 শতাংশ মানুষকে)।



প্রশ্ন: ফরাসি নারী সমাজ তাদের দুর্ভাগ্যের জন্য কাকে দায়ী করেছিল?

উত্তর: ফরাসি নারী সমাজ তাদের দুর্ভাগ্যের জন্য ফরাসি রাজতন্ত্রকে দায়ী করেছিল।



প্রশ্ন: ফ্রান্সের একটি বৈপ্লবিক নারী সংগঠনের নাম লেখো।

উত্তর: ফ্রান্সের একটি বৈপ্লবিক নারী সংগঠনের নাম সোসাইটি অব রেভোলিউশনরি রিপাবলিকান উত্তমেন।



প্রশ্ন: বাস্তিল দুর্গ পতনের সময় কতজন সেখানে বন্দি ছিল?

উত্তর: বাস্তিল দুর্গ পতনের সময় সেখানে সাতজন বন্দি ছিলেন।



প্রশ্ন:  ফরাসিবাসী কোন্ দিনটিকে 'টালি দিবস’ হিসেবে পালন করে ?

উত্তর: 1788 খ্রিস্টাব্দে 7 জন দিনটিকে ফরাসিবাসী টালি দিবস' হিসেবে পালন করে। 



প্রশ্ন: ‘সেপ্টেম্বর হত্যাকাণ্ড’ কবে সংগঠিত হয়?

উত্তর: 2-5 সেপ্টেম্বর, 1792 খ্রিস্টাব্দে ‘সেপ্টেম্বর হত্যাকাণ্ড' সংগঠিত হয়।



প্রশ্ন: ‘সেপ্টেম্বর হত্যাকাণ্ডের’ নায়ক কে ছিলেন? 

উত্তর: উদ্ভর সেপ্টেম্বর হত্যাকাণ্ডের নায়ক ছিলেন জ্যাকোবিন নেতা জাঁপল ম্যারাট।



প্রশ্ন: কোন্ ঘোষণাপত্রকে ‘পুরাতনতন্ত্রের মৃত্যু পরোয়ানা' বলা হয়? 

উত্তর: তর ব্যক্তি ও নাগরিকের ঘোষণাপত্রকে (ঐতিহাসিক ওলার বলেছেন) পুরাতনতন্ত্রের মৃত্যু পরোয়ানা বলা হয়।



প্রশ্ন: কে শ্রীরঙ্গপত্তনে ‘স্বাধীনতার বৃক্ষ’ রোপণ করেন?

উত্তর: শ্রীরঙ্গপত্তনে 'স্বাধীনতার বৃক্ষ রোপণ করেন মহীশূরের শাসক টিপু সুলতান।



প্রশ্ন: অ্যাসাইনেট কী?

উত্তর: ফরাসি দেশে প্রচলিত একপ্রকার কাগজ মুদ্রা হল অ্যাসাইনেট।



প্রশ্ন: ফ্রান্সে কবে জ্যাকোবিন দলের আধিপত্য প্রতিষ্ঠিত হয়?

উত্তর: 2 জুন, 1973 খ্রিস্টাব্দে জ্যাকোবিন দলের আধিপত্য প্রতিষ্ঠিত হয়।



প্রশ্ন: কবে ফ্রান্সের জাতীয় সভা সংবিধান সভায় পরিণত হয়?

উত্তর: 9 জুলাই 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সের জাতীয় সভা সংবিধান সভায় পরিণত হয়।



প্রশ্ন : কোন্ ঘোষণাকে 1791 খ্রিস্টাব্দের সংবিধানের মুখবন্ধ বলা হয়?

উত্তর: ব্যক্তি ও নাগরিক ঘোষণাপত্রকে।



প্রশ্ন: টেনিস কোর্টের শপথে কারা নেতৃত্ব দিয়েছিল?

উত্তর: মিরাব্যু ও অ্যাবে সিয়েস-এর নেতৃত্বে টেনিস কোর্টের শপথ হয়।



প্রশ্ন: পোইসির চুক্তি কবে হয়েছিল?

উত্তর: 1561 খ্রিস্টাব্দে পোইসির চুক্তি হয় (ফ্রান্সের রাজা ও গির্জার যাজকের মধ্যে)।



প্রশ্ন: ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের নায়ক কে ছিলেন? 

উত্তর: রোবসপিয়ারকে ফ্রান্সের সন্ত্রাসের নায়ক বলা হয়।



প্রশ্ন: কোন্ সংবিধানকে প্রথম লিখিত ফরাসি সংবিধান বলা হয়?

উত্তর: 1791 খ্রিস্টাব্দে ফরাসি সংবিধানকে প্রথম লিখিত ফরাসি সংবিধান বলা হয়।



প্রশ্ন: ফ্রান্সে কার শাসনকালকে ‘লাল সন্ত্রাস' বলা হয়?

উত্তর: রোবসপিয়ারের শাসনকালকে ‘লাল সন্ত্রাস’ বলা হয়। 



প্রশ্ন: কারা, কবে ফ্রান্সে রাজতন্ত্রের উচ্ছেদ ঘটায়?

উত্তর: জাতীয় মহাসভা।



প্রশ্ন: কারা, কবে ফ্রান্সে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে?

উত্তর: জাতীয় মহাসভা 22 সেপ্টেম্বর 1792 খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে।



প্রশ্ন: ইতিহাসের দর্শন কথাটি প্রথম কে ব্যাবহার করেন ? 

উত্তর: ফরাসি দার্শনিক ভলতেয়ার।



প্রশ্ন: ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের স্থপতি কাকে বলা হয়?

উত্তর: ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের স্থপতি ছিলেন উগ্রপন্থী জ্যাকোবিন দলের নেতা রোবসপিয়ার।



প্রশ্ন: ফ্রান্সের একটি বৈপ্লবিক নারী সংগঠনের নাম লেখো।

উত্তর:  ফ্রান্সের একটি বৈপ্লবিক নারী সংগঠনের নাম হল, সোসাইটি অব রেভোলিউশনারি রিপাবলিকান উত্তমেন।



প্রশ্ন: গিলোটিন কী?

উত্তর: ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের সময় বিপ্লব বিরোধী ব্যক্তিদের যে যন্ত্র দ্বারা শিরশ্ছেদের ব্যবস্থা করা হয়েছিল তা গিলোটিন নামে পরিচিত।



প্রশ্ন: গিলোটিন যন্ত্রের আবিষ্কার কে করেন?

উত্তর: গিলোটিন যন্ত্রের আবিষ্কার করেন ড. গিলোটিন।



প্রশ্ন: সন্ত্রাসের রাজত্বকালে দুজন নেতার নাম লেখো।

উত্তর:  সন্ত্রাসের রাজত্বকালে দুজন নেতা হলেন রোবসপিয়ার, দাঁতো প্রমুখ।



প্রশ্ন: গিলোটিন যন্ত্রে ফ্রান্সের কোন রানির শিরশ্ছেদ করা হয়েছিল?

উত্তর: গিলোটিন যন্ত্রে ফরাসি রানি মেরি আঁতোয়ানেত এর শিরশ্ছেদ করা হয়েছিল।



প্রশ্ন: টেমিস কোর্টের শপথে কারা নেতৃত্ব দিয়েছিল?

উত্তর: মিরাবুৎ ও অ্যাবে সিয়েস এর নেতৃত্বে টেনিস কোর্টের শপথ হয়।



প্রশ্ন: জ্যাকোবিনরা কাদের উৎখাত করে ক্ষমতায় এসেছিল?

উত্তর: জ্যাকোবিনরা জিরভিস্টদের উৎখাত করে ক্ষমতায় এসেছিল।



প্রশ্ন: কবে ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে?

1794 খ্রিস্টাব্দের 28 জুলাই ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে।



প্রশ্ন: জ্যাকোবিন শাসনকালে সন্ত্রাস পরিচালনার জন্য দুটি গুরুত্বপূর্ণ কমিটির নাম লেখো।

উত্তর:  জ্যাকোবিন শাসনকালে সন্ত্রাস পরিচালনার জন্য দুটি গুরুত্বপূর্ণ কমিটির নাম হল গণনিরাপত্তা কমিটি ও সাধারণ নিরাপত্তা কমিটি।