প্রশ্ন: কোথায় নেপোলিয়নের অভিষেক সম্পন্ন হয়?
উত্তর: নটোরডাম গির্জায় নেপোলিয়নের অভিষেক সম্পন্ন হয়।
নেপোলিয়ন বোনাপার্ট কবে ফ্রান্সের সম্রাট হন?
উত্তর: নেপোলিয়ন বোনাপার্ট 1804 খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাট হন।
প্রশ্ন: নীলনদের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল?
উত্তর: নীলনদের যুদ্ধ হয়েছিল 1798 খ্রিস্টাব্দে, ইংল্যান্ডের সঙ্গে নেপোলিয়নের।
প্রশ্ন: ‘18 ব্লুমেইয়ার ঘটনা' কী?
উত্তর: নেপোলিয়ন কর্তৃক ডাইরেক্টরি ক্ষমতার উচ্ছেদ সাধন ও ফ্রান্সের ক্ষমতা দখল ‘18 ব্লুমেইয়ার ঘটনা' নামে পরিচিত।
প্রশ্ন: কবে নেপোলিয়ন স্থায়ীভাবে ফ্রান্সের প্রথম কনসাল পদে বসেন?
উত্তর: 1802 খ্রিস্টাব্দে নেপোলিয়ন স্থায়ীভাবে ফ্রান্সের প্রথম কনসাল পদে বসেন।
প্রশ্ন: নীলনদের যুদ্ধে নেপোলিয়ন কার কাছে পরাজিত হন?
উত্তর: নীলনদের যুদ্ধে নেপোলিয়ন ইংরেজ সেনাপতি নেলসনের কাছে পরাজিত হন।
প্রশ্ন: নেপোলিয়ন কত বছর বয়সে ফ্রান্সের সম্রাট হন?
উত্তর: নেপোলিয়ন 15 বছর বয়সে ফ্রান্সের সম্রাট হন।
প্রশ্ন: নেপোলিয়ন কবে ‘সিভিল কোড’ চালু করেন?
উত্তর: নেপোলিয়ন 1804 খ্রিস্টাব্দে 'সিভিল কোড’ চালু করেন।
প্রশ্ন: ফ্রান্সের প্রদেশগুলি কী নামে পরিচিত?
উত্তর: ফ্রান্সের প্রদেশগুলি ডিপার্টমেন্ট নামে পরিচিত।
প্রশ্ন: নেপোলিয়নের সঙ্গে পোপের ধর্ম মীমাংসা চুক্তি (1801 খ্রি.) কী নামে পরিচিত?
উত্তর: নেপোলিয়নের সঙ্গে পোপের ধর্ম মীমাংসা চুক্তি (১৮০১ খ্রি.) ‘কনকরডাট’ নামে পরিচিত।
প্রশ্ন: কোড নেপোলিয়নে কটি ধারা আছে?
উত্তর: কোড নেপোলিয়নে 2287 টি ধারা আছে।
প্রশ্ন: কোড নেপোলিয়নের মূল আদর্শ কী ছিল?
উত্তর: কোড নেপোলিয়নের মূল আদর্শ সামাজিক সাম্যকে স্বীকার করে ফ্রান্সে নতুন সমাজ গঠন।
প্রশ্ন: ‘সিভিল কোড’ কবে ‘কোড নেপোলিয়ন নামে পরিচিত হয়?
উত্তর: ‘সিভিল কোড’ ১৮০৭ খ্রিস্টাব্দে ‘কোড নেপোলিয়ন' নামে পরিচিত হয়।
প্রশ্ন: ‘সিভিল কোড’ বা ‘কোড নেপোলিয়ন' রচনার জন্য মোট ক-টি অধিবেশন হয়েছিল?
উত্তর: ‘সিভিল কোড’ বা ‘কোড নেপোলিয়ন’ রচনার জন্য মোট 84 টি অধিবেশন হয়েছিল।
প্রশ্ন: কবে ফ্রান্স বিরোধী প্রথম শক্তিজোট গঠিত হয়?
উত্তর: 1793 খ্রিস্টাব্দে ফ্রান্স বিরোধী শক্তিজোট গঠিত হয়।
প্রশ্ন: ফরাসি সমাজের ‘বাইবেল' কাকে বলা হয়?
উত্তর: কোড নেপোলিয়নকে ফরাসি সমাজের ‘বাইবেল’ বলা হয়।
প্রশ্ন : কোটি ‘ফরাসি সমাজের বাইবেল' নামে পরিচিত?
উত্তর: ‘কোড নেপোলিয়ন’ ‘ফরাসি সমাজের বাইবেল' নামে পরিচিত।
প্রশ্ন: কবে ফ্রান্স বিরোধী প্রথম শক্তিজোট গঠিত হয়?
উত্তর: ১৭৯৩ খ্রিস্টাব্দে ফ্রান্স বিরোধী প্রথম শক্তিজোট গঠিত হয়।
প্রশ্ন: কবে ফ্রান্স বিরোধী দ্বিতীয় শক্তিজোট গঠিত হয়?
উত্তর: 1799 খ্রিস্টাব্দে ফ্রান্স বিরোধী দ্বিতীয় শক্তিজোট গঠিত হয়।
প্রশ্ন: কে নেপোলিয়নকে প্রথম ফ্রান্সের সম্রাট বলে স্বীকৃতি দেয়?
উত্তর: পোপ সপ্তম পায়াস নেপোলিয়নকে প্রথম ফ্রান্সের সম্রাট বলে স্বীকৃতি দেয়।
প্রশ্ন: কবে ফ্রান্সে জাতীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়?
উত্তর: 1800 খ্রিষ্টাব্দে ফ্রান্সে জাতীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
প্রশ্ন: কবে ফ্রান্স বিরোধী চতুর্থ শক্তিজোট গঠিত হয়?
উত্তর: 1813 খ্রিষ্টাব্দে ফ্রান্স বিরোধী চতুর্থ শক্তিজোট গঠিত হয়।
প্রশ্ন: কবে ফ্রান্সে জাতীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়?
উত্তর: 1800 খ্রিস্টাব্দে ফ্রান্সে জাতীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
প্রশ্ন: ফ্রান্সের সঙ্গে অস্ট্রিয়ার ম্যারেঙ্গার যুদ্ধ কবে হয়েছিল?
উত্তর: ফ্রান্সের সঙ্গে অস্ট্রিয়ার ম্যারেঙ্গার যুদ্ধ 1800 খ্রিস্টাব্দে হয়েছিল।
প্রশ্ন: লুনেভিলের সন্ধি (1801 খ্রি.) কাদের মধ্যে হয়েছিল?
উত্তর: লুনেভিলের সন্ধি (1801 খ্রি.) অস্ট্রিয়া ও ফ্রান্সের মধ্যে হয়েছিল।
প্রশ্ন: অ্যামিয়েন্স-এর সন্ধি কবে হয়েছিল?
উত্তর: অ্যামিয়েন্স-এর সন্ধি হয়েছিল 1802 খ্রিস্টাব্দে।
প্রশ্ন: নেপোলিয়ন কোন্ কোন্ রাজবংশ নিয়ে কিংডম অব ওয়েস্টফেলিয়া গঠন করেন?
উত্তর: হ্যানোভার, ব্রান্সউইক, হেসেকোেসল প্রভৃতি নিয়ে নেপোলিয়ন কিংডম অব ওয়েস্টফেলিয়া গঠন করেন।
প্রশ্ন: তৃতীয় রাষ্ট্রজোট কবে গঠিত হয়?
উত্তর: তৃতীয় রাষ্ট্রজোেট ১৮০৫ খ্রিস্টাব্দে হয়।
প্রশ্ন: উলম-এর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উত্তর: উলম-এর যুদ্ধ ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে হয়েছিল।
প্রশ্ন: ট্রাফালগারের যুদ্ধ কবে হয়েছিল?
উত্তর: ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল ১৮০৫ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: ট্রাফালগারের যুদ্ধে নেপোলিয়ন কোন্ দেশের কাছে পরাজিত হন?
উত্তর: ট্রাফালগারের যুদ্ধে নেপোলিয়ন ইংল্যান্ডের কাছে পরাজিত হন।
প্রশ্ন: জেনার যুদ্ধ কবে হয়েছিল?
উত্তর: জেনার যুদ্ধ হয়েছিল ১৮০৬ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: জেনার যুদ্ধে নেপোলিয়ন কোন রাজ্যকে পরাজিত করেন?
উত্তর: জেনার যুদ্ধে নেপোলিয়ন প্রাশিয়াকে পরাজিত করেন।
প্রশ্ন: নেপোলিয়ন কবে পোর্তুগাল দখল করেন?
উত্তর: 1807 খ্রিস্টাব্দে নেপোলিয়ন পোর্তুগাল দখল করেন।
প্রশ্ন: টিলসিট-এর সন্ধি কাদের মধ্যে হয়েছিল?
উত্তর: টিলসিট-এর সন্ধি হয়েছিল রুশ জার প্রথম আলেকজান্ডার ও ফরাসি সম্রাট নেপোলিয়নের মধ্যে।
প্রশ্ন: ‘গ্রান্ড ডাচি অব ওয়ারিশ' কী?
উত্তর: ‘টিলসিটের চুক্তির পর প্রাশিয়ার অন্তর্ভুক্ত পোল্যান্ড নিয়ে নেপোলিয়ন 'গ্রান্ড ডাচি অব ওয়ারিশ' গঠন করেন।
প্রশ্ন: মহাদেশীয় ব্যবস্থার ফলে ফ্রান্সে কীসের সংকট দেখা দেয়?
উত্তর: মহাদেশীয় ব্যবস্থার ফলে ফ্রান্সে কাঁচামালের সংকট দেখা দেয়।
প্রশ্ন: নেপোলিয়ন কবে 'লিজিয়ন অব অনার' প্রবর্তন করেন?
উত্তর: নেপোলিয়ন 1802 খ্রিস্টাব্দে 'লিজিয়ন অব অনার' প্রবর্তন করেন।
প্রশ্ন: নেপোলিয়ন কর্তৃক ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধের নাম কী?
উত্তর: নেপোলিয়ন কর্তৃক ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধের নাম হল মহাদেশীয় অবরোধ।
প্রশ্ন: কবে মহাদেশীয় অবরোধ শুরু হয়েছিল?
উত্তর: 1806 খ্রিস্টাব্দে মহাদেশীয় অবরোধ শুরু হয়েছিল।
প্রশ্ন: ফ্রিডল্যান্ডের যুদ্ধে (1807 খ্রি.) নেপোলিয়ন কাকে পরাজিত করেন?
উত্তর: রাশিয়ার জার প্রথম আলেকজান্ডারকে গ্রিডল্যান্ডের যুদ্ধে (1807 খ্রি.) নেপোলিয়ন পরাজিত করেন।
প্রশ্ন: ফ্রিডল্যান্ডের যুদ্ধ কবে হয়েছিল?
উত্তর: ফ্রিডল্যান্ডের যুদ্ধ 1807 খ্রিস্টাব্দে হয়েছিল।
প্রশ্ন: নেপোলিয়ন কবে বার্লিন ডিক্রি জারি করেন?
উত্তর: নেপোলিয়ন 1806 খ্রিস্টাব্দে বার্লিন ডিক্রি জারি করেন।
প্রশ্ন: নেপোলিয়ন কবে মিলান ডিক্রি জারি করেন?
উত্তর: নেপোলিয়ন 1806 খ্রিস্টাব্দে মিলান ডিক্রি জারি করেন।
প্রশ্ন: বেলেনের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়?
উত্তর: 1807 খ্রিস্টাব্দে স্পেন ও ফ্রান্সের মধ্যে বেলেনের যুদ্ধ সংগঠিত হয়।
প্রশ্ন: নেপোলিয়নের আইন পরিষদের একজন সক্রিয় সদস্যের নাম লেখো।
উত্তর: নেপোলিয়ন আইন পরিষদের একজন সক্রিয় সদস্যের নাম ট্রনসেন।
প্রশ্ন: নেপোলিয়ন প্রেসবার্গের সন্ধি (1805 খ্রি.) কোন্ দেশের সঙ্গে করেছিলেন?
উত্তর: নেপোলিয়ন প্রেসবার্গের সন্ধি স্বাক্ষরিত করেছিলেন অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় ফ্রান্সিসের সঙ্গে (26 ডিসেম্বর 1805 খ্রি.)।
প্রশ্ন: কোন্ রাজবংশের অধীনে বেলজিয়ামকে নেদারল্যান্ডস এর সঙ্গে যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়?
উত্তর: অরেঞ্জ রাজবংশ-এর অধীনে বেলজিয়ামকে নেদারল্যান্ডস-এর সঙ্গে যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রশ্ন: তৃতীয় বর্ষের সংবিধান কী?
উত্তর: 1795 খ্রি. ডাইরেক্টরি শাসনই ছিল তৃতীয় বর্ষের সংবিধান।
প্রশ্ন: অর্ডারস ইন কাউন্সিল' কবে ঘোষিত হয়?
উত্তর: ‘অর্ডারস ইন কাউন্সিল’ 1810 খ্রিস্টাব্দে ঘোষিত হয়।
প্রশ্ন: নেপোলিয়নের শাসনকালে ফ্রান্সে ক-টি ডিপার্টমেন্ট বা বিভাগ ছিল?
উত্তর: নেপোলিয়নের শাসনকালে ফ্রান্সে 83টি ডিপার্টমেন্ট বা বিভাগ ছিল।
প্রশ্ন: নেপোলিয়নের সেনাবাহিনীকে কী বলা হত?
উত্তর: নেপোলিয়নের সেনাবাহিনীকে ‘মহতী সেনাদল' (গ্রান্ড আর্মি) বলা হত।
প্রশ্ন: নেপোলিয়নের প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কী?
উত্তর: নেপোলিয়নের প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হল ‘ব্যাংক অফ ফ্রান্স'।
প্রশ্ন: ‘আমি বিপ্লবকে ধ্বংস করেছি' উক্তিটি কার?
উত্তর: 'আমি বিপ্লবকে ধ্বংস করেছি' উক্তিটি নেপোলিয়নের।
প্রশ্ন: 'কনফেডারেশন অফ দি রাইন’ কবে গঠিত হয় ?
উত্তর: ‘কনফেডারেশন অফ দি রাইন' গঠিত হয় ১৮০৬ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: 'কনফেডারেশন অফ দি রাইন' কে গঠন করেন?
উত্তর: ‘কনফেডারেশন অফ দি রাইন’ নেপোলিয়ন গঠন করেন
প্রশ্ন: কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন পোপের রাজ্য আক্রমণ করেন?
1809 খ্রিস্টাব্দে নেপোলিয়ন পোপের রাজ্য আক্রমণ করেন।
প্রশ্ন: পেনিনসুলার যুদ্ধ কবে হয়?
উত্তর: ডিসেম্বর 1808 খ্রিস্টাব্দে পেনিনসুলার যুদ্ধ হয়।
প্রশ্ন: জার্মানিতে ‘কোড নেপোলিয়ন’ কবে প্রবর্তিত হয়?
উত্তর: জার্মানিতে ‘কোড নেপোলিয়ন' 1810 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়।
প্রশ্ন: নেপোলিয়ন কবে পোর্তুগাল দখল করেন?
উত্তর: 1807 খ্রিস্টাব্দে নেপোলিয়ন পোর্তুগাল দখল করেন।
প্রশ্ন: নেপোলিয়ন কোন্ কোন্ রাজ্যাংশ নিয়ে কিংডম অব ওয়েস্টফেলিয়া গঠন করেন?
উত্তর: হ্যানোভার, ব্রান্সউইক ও হেসেকেসেল প্রভৃতি নিয়ে কিংডম অব ওয়েস্টফেলিয়া গঠন করেন।
প্রশ্ন: স্পেন দখল করে নেপোলিয়ন কাকে স্পেনের সিংহাসনে বসান?
উত্তর: স্পেন দখল করে নেপোলিয়ন তাঁর ভ্রাতা জোশেফ বোনাপার্টকে স্পেনের সিংহাসনে বসান।
প্রশ্ন: ‘জুন্টা’ কী?
উত্তর: নেপোলিয়ন বিরোধী স্পেনের জাতীয়তাবাদী আন্দোলনের বিদ্রোহী সংগঠন ‘জুন্টা' নামে পরিচিত।
প্রশ্ন: কাকে বিপ্লবের সস্তান বলা হয়?
উত্তর: নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয়৷
প্রশ্ন: নেপোলিয়নের পতাকার চিহ্ন কী ছিল?
উত্তর: নেপোলিয়নের পতাকার চিহ্ন ছিল ঈগল।
প্রশ্ন: 'পোড়ামাটির নীতি’ কোন্ দেশ গ্রহণ করেছিল?
উত্তর: ‘পোড়ামাটির নীতি রাশিয়া গ্রহণ করেছিল।
প্রশ্ন: নেপোলিয়নের 'গ্র্যান্ড আমি কোন্ অভিযানে সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছিল?
উত্তর: নেপোলিয়নের ‘গ্র্যান্ড আর্মি’ রাশিয়া অভিযানে সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছিল।
প্রশ্ন: উপদ্বীপের কোন্ যুদ্ধে ফরাসি বাহিনীর চূড়ান্ত পরাজয় হয়?
উত্তর: উপদ্বীপের ভিত্তোরিয়ার যুদ্ধে (1813 খ্রি.) ফরাসি বাহিনীর চূড়ান্ত পরাজয় হয়।
কবে ফ্রান্স বিরোধী চতুর্থ শক্তিজোেট গঠিত হয়?
উত্তর: 1813 খ্রিস্টাব্দে ফ্রান্স বিরোধী চতুর্থ শক্তিজোেট গঠিত হয়।
প্রশ্ন : বোরোডিনের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল?
উত্তর: 1812 খ্রিস্টাব্দে রাশিয়া ও ফ্রান্সের মধ্যে বোরোডিনের যুদ্ধ ঘটে।
প্রশ্ন: লাইপজিগের যুদ্ধ কী নামে পরিচিত?
উত্তর: লাইপজিগের যুদ্ধ ‘জাতিসমূহের যুদ্ধ’ নামে পরিচিত।
প্রশ্ন: লাইপজিগের যুদ্ধে কটি দেশ শামিল হয়েছিল?
উত্তর: লাইপজিগের যুদ্ধে 13টি দেশ শামিল হয়েছিল।
প্রশ্ন: ড্রেসডেনের যুদ্ধে নেপোলিয়ন কাকে পরাস্ত করেন?
উত্তর: ড্রেসডেনের যুদ্ধে নেপোলিয়ন অস্ট্রিয়াকে পরাস্ত করেন।
প্রশ্ন: ওয়াটালুর যুদ্ধ কবে হয়েছিল?
উত্তর: ওয়াটালুর যুদ্ধ 18 জুন 1815 খ্রিস্টাব্দে হয়েছিল।
প্রশ্ন: ওয়াটালুর যুদ্ধে কে, কার কাছে পরাজিত হন?
উত্তর: ওয়াটার্লর যুদ্ধে নেপোলিয়ন ওয়েলিংটন ও ব্রুকারের সম্মিলিত বাহিনীর কাছে পরাজিত হন।
প্রশ্ন: কবে, কোথায় নেপোলিয়নের মৃত্যু হয়েছিল?
5 মে 1821 খ্রিস্টাব্দে সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নের মৃত্যু হয়েছিল।
প্রশ্ন: কে বলেছিলেন 'স্পেনের ক্ষতই' আমার ধ্বংসের কারণ?
উত্তর: নেপোলিয়ন বলেছিলেন ‘স্পেনের ক্ষতই' আমার ধ্বংসের কারণ।
প্রশ্ন: কোন যুদ্ধে নেপোলিয়নের চূড়ান্ত পরাজয় ঘটে?
উত্তর: ওয়াটালুর যুদ্ধে নেপোলিয়নের চূড়ান্ত পরাজয় ঘটে।
প্রশ্ন: নেপোলিয়ন কোন ইংরেজ সেনাপতির কাছে চূড়ান্তভাবে পরাজিত হন?
উত্তর: নেপোলিয়ন ইংরেজ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন-এর কাছে চূড়ান্তভাবে পরাজিত হন।
প্রশ্ন: নেপোলিয়ন কোন্ দ্বীপে নির্বাসিত হন?
উত্তর: ওয়াটালুর যুদ্ধের পর নেপোলিয়ন সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হন।
প্রশ্ন: এলবা দ্বীপ থেকে ফিরে এসে নেপোলিয়ন ফ্রান্সে কত দিন রাজত্ব করেন?
উত্তর: এলবা দ্বীপ থেকে ফিরে এসে নেপোলিয়ন ফ্রান্সে 100 দিন রাজত্ব করেন।
প্রশ্ন: কর্সিকা দ্বীপটি কোথায় অবস্থিত?
উত্তর: ফরাসি উপকূল থেকে 100 মাইল দূরে ভূমধ্যসাগরে কর্সিকা দ্বীপটি অবস্থিত।
প্রশ্ন: এলবা দ্বীপটি কোথায় অবস্থিত?
উত্তর: ফ্রান্স ও ইতালির মাঝে ভূমধ্যসাগরের উত্তর দিকে অবস্থিত।
প্রশ্ন: সেন্ট হেলেনা দ্বীপটি কোথায় অবস্থিত?
উত্তর: ফ্রান্স থেকে 5 হাজার মাইল দূরে আটলান্টিক মহাসাগরে সেন্ট হেলেনা দ্বীপটি অবস্থিত।
প্রশ্ন: ওয়াগ্রামের যুদ্ধে (1809 খ্রি.) নেপোলিয়ন কাকে পরাস্ত করেন?
উত্তর: অস্ট্রিয়াকে পরাজিত করেন ওয়াগ্রামের যুদ্ধে।
প্রশ্ন: নেপোলিয়নের জীবনের শেষ যুদ্ধ কোন্টি?
উত্তর: ওয়াটালুর যুদ্ধই হল নেপোলিয়নের জীবনের শেষ যুদ্ধ।
প্রশ্ন: প্যারিসের প্রথম সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর: 1814 খ্রিস্টাব্দে ফরাসি প্রতিনিধিদের সঙ্গে মিত্র শক্তিবর্গের মধ্যে প্যারিসের প্রথম সন্ধি স্বাক্ষরিত হয়।
প্রশ্ন: ‘গ্রান্ড ডাচি অব ওয়ারস' কী?
উত্তর: টিলসিটের চুক্তির পর প্রাশিয়ার অন্তর্ভুক্ত পোল্যান্ড নিয়ে নেপোলিয়ন ‘গ্রান্ড ডাচি অব ওয়ারস’ গঠন করেন।
প্রশ্ন: নেপোলিয়নকে প্রথম কোন্ দ্বীপে নির্বাসন দেওয়া হয়?
উত্তর: নেপোলিয়নকে প্রথমে এলবা দ্বীপে নির্বাসন দেওয়া হয়।
প্রশ্ন: নেপোলিয়ন কবে রাশিয়া অভিযান করেন?
উত্তর: 1812 খ্রিস্টাব্দে নেপোলিয়ন রাশিয়া অভিযান করেন।
প্রশ্ন: ড্রেসডেনের যুদ্ধে নেপোলিয়ন কাকে পরাস্ত করেন?
উত্তর: অস্ট্রিয়াকে পরাজিত করেন ড্রেসডেনের যুদ্ধে।
প্রশ্ন: কোন্ গ্রন্থে নেপোলিয়নের রুশ অভিযানের কাহিনি জানা যায়?
উত্তর: লিও টলস্টয়ের ‘ওয়ার অ্যান্ড পিস' গ্রন্থে।
প্রশ্ন: প্যারিসের দ্বিতীয় সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর: 1815 খ্রিস্টাব্দে ফ্রান্সের সঙ্গে বিজয়ী মিত্রশক্তি বর্গের মধ্যে প্যারিসের দ্বিতীয় সন্ধি স্বাক্ষরিত হয়।
