প্রশ্ন: ১৮১৫ খ্রিস্টাব্দে কোন্ যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হয়েছিলেন?
উত্তর: ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হয়েছিলেন।
প্রশ্নঃ কবে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: ১৮১৫ খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
প্রশ্ন: ভিয়েনা সম্মেলনের মূল নীতি তিনটি কী?
উত্তর: ভিয়েনা সম্মেলনের তিনটি মূল নীতি ছিল ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি এবং শক্তিসাম্য নীতি।
প্রশ্ন: ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন?
উত্তর: ট্যালিরান্ড ছিলেন ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি
প্রশ্ন: ভিয়েনা সম্মেলনের মূল নিয়ন্ত্রক কে ছিলেন?
উত্তর: ভিয়েনা সম্মেলনের মূল নিয়ন্ত্রক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ্।
প্রশ্ন: ভিয়েনা সম্মেলনকে বিশ্বের কত তম আন্তর্জাতিক সম্মেলন বলা হয়?
উত্তর: ভিয়েনা সম্মেলনকে বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন বলা হয়।
প্রশ্ন: ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে কোন্ দেশের রাষ্ট্রপ্রধান ভিয়েনা সম্মেলনে সমবেত হননি?
উত্তর: ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে তুরস্কের রাষ্ট্রপ্রধান ভিয়েনা সম্মেলনে সমবেত হননি।
প্রশ্ন: ভিয়েনা সম্মেলনের অন্যতম একটি উদ্দেশ্য কী ছিল?
উত্তর: ভিয়েনা সম্মেলনের অন্যতম একটি উদ্দেশ্য ছিল প্রাক্-বিপ্লব অবস্থা ফিরিয়ে আনা।
প্রশ্ন: ভিয়েনা সম্মেলনে যোগদানকারী বৃহৎ চারটি শক্তি কোন্ কোন্ দেশগুলি ছিল?
উত্তর: ভিয়েনা সম্মেলনে যোগদানকারী বৃহৎ চারটি শক্তি অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, ইংল্যান্ড দেশগুলি ছিল।
প্রশ্ন: ঊনবিংশ শতকের ইউরোপের একটি রক্ষণশীল ভাবধারার নাম বলো?
উত্তর: ঊনবিংশ শতকের ইউরোপের একটি রক্ষণশীল ভাবধারার নাম হল রাজতন্ত্র।
প্রশ্ন: ঊনবিংশ শতকে ইউরোপের পরিবর্তনমুখী একটি ভাবধারার নাম বলো?
উত্তর: ঊনবিংশ শতকে ইউরোপের পরিবর্তনমুখী একটি ভাবধারা হল জাতীয়তাবাদ/গণতন্ত্র/উদারনীতিবাদ।
প্রশ্ন: উনিশ শতকের প্রথমার্ধের ইউরোপে পরিবর্তনমুখী শক্তিগুলি কী ছিল?
উত্তর: উনিশ শতকের প্রথমার্ধের ইউরোপে পরিবর্তনমুখী শক্তিগুলি ছিল জাতীয়তাবাদ, গণতন্ত্র ও উদারনীতিবাদ।
প্রশ্ন: ভিয়েনা বন্দোবস্ত অনুযায়ী হল্যান্ডে কোন্ রাজবংশের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: ভিয়েনা বন্দোবস্ত অনুযায়ী হল্যান্ডে অরেঞ্জ রাজবংশের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল।
প্রশ্ন: ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে কোন্ রাজবংশ রাজত্ব করতো?
উত্তর: ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে ঝুঁরবো রাজবংশ রাজত্ব করতো।
প্রশ্ন: ক্ষতিপূরণ বাবদ ফ্রান্সকে কত কোটি ফ্রাঙ্ক দিতে বাধ্য করা হয়?
উত্তর: ক্ষতিপূরণ বাবদ ফ্রান্সকে ৭০ কোটি ফ্রাঙ্ক দিতে বাধ্য করা হয়।
প্রশ্ন: ফ্রান্সের সৈন্যবাহিনী ভেঙে দিয়ে সেখানে কাদের সৈন্য মোতায়েন করা হয়?
উত্তর: ফ্রান্সের সৈন্যবাহিনী ভেঙে দিয়ে সেখানে মিত্রপক্ষের সৈন্য মোতায়েন করা হয়।
প্রশ্ন: অ্যারিস্টটল কে ছিলেন?
উত্তর: অ্যারিস্টটল একজন রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন।
প্রশ্ন: ফরাসি বিপ্লবের মূল আদর্শগুলি কী কী ছিল?
উত্তর: ফরাসি বিপ্লবের মূল আদর্শগুলি ছিল · সাম্য, মৈত্রী ও স্বাধীনতা।
প্রশ্ন: কোন্ সময় মেটারনিখের যুগ নামে পরিচিত?
উত্তর: ১৮১৫ থেকে ১৮৪৮ খ্রিস্টাব্দ মেটারনিখের যুগ নামে পরিচিত।
প্রশ্ন: মেটারনিখ্ কে ছিলেন?
উত্তর: মেটারনিখ্ ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী।
প্রশ্ন: ন্যায্য অধিকার নীতিতে হল্যান্ডে কোন্ পরিবারের পুনঃপ্রতিষ্ঠা হয়?
উত্তর: ন্যায্য অধিকার নীতিতে হল্যান্ডে অরেঞ্জ পরিবারের পুনঃপ্রতিষ্ঠা হয়।
প্রশ্ন: ন্যায্য অধিকার নীতিতে সিসিলি ও নেপলসে কোন্ রাজবংশের পুনঃপ্রতিষ্ঠা করা হয়?
উত্তর: ন্যায্য অধিকার নীতিতে সিসিলি ও নেপলস্ বুরবোঁ রাজবংশের পুনঃপ্রতিষ্ঠা করা হয়।
প্রশ্ন: পবিত্র চুক্তির প্রবক্তা কে ছিলেন?
উত্তর: পবিত্র চুক্তির প্রবক্তা ছিলেন রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার।
প্রশ্ন: মেটারনিখ্ কত বছর ধরে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন?
উত্তর: মেটারনিখ্ প্রায় ৪০ বছর ধরে (১৮০৯-১৮৪৮ খ্রি.) অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।
প্রশ্ন: স্যাভয় বংশ পুনঃপ্রতিষ্ঠা হয় কোথায়?
উত্তর স্যাভয় বংশ পুনঃপ্রতিষ্ঠা হয় সার্ডিনিয়া পিডমন্টে-তে।
প্রশ্ন: কার্লসবাড ডিক্রি কে ঘোষণা করেন?
উত্তর: কার্লসবাড ডিক্রি ঘোষণা করেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ্।
প্রশ্ন: কার্লসবাড ডিক্রি কেন ঘোষিত হয়?
উত্তর: জার্মানিতে ছাত্র সংগঠন নিষিদ্ধ করা ও সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার জন্য কার্লসবাড ডিক্রি ঘোষিত হয়।
প্রশ্ন: ক্ষতিপূরণ বাবদ অস্ট্রিয়া কোন্ কোন্ অঞ্চল লাভ করেছিল?
উত্তর: ক্ষতিপুরণ বাবদ অস্ট্রিয়া লোম্বার্ডি ও ভেনেসিয়া অঞ্চল লাভ করেছিল।
প্রশ্ন: বিগ ফোর বলা হয় কোন্ কোন্ রাষ্ট্রকে?
উত্তর: বিগ ফোর বলা হয় রাশিয়া, প্রাশিয়া, অস্ট্রিয়া ও ইংল্যান্ড-কে।
প্রশ্ন: ইউরোপীয় শক্তি সমবায় কবে গঠিত হয়?
উত্তর: ১৮১৫ খ্রিস্টাব্দে ইউরোপীয় শক্তি সমবায় গঠিত হয়।
প্রশ্ন: কবে মেটারনিতন্ত্রের পতন হয়?
উত্তর: ১৮৪৮ খ্রিস্টাব্দে মেটারনিতন্ত্রের পতন হয়।
প্রশ্ন: নেপোলিয়ন বিজেতা’ হিসেবে কাকে অভিহিত করা হয়?
উত্তর: ‘নেপোলিয়ন বিজেতা’ হিসেবে প্রিন্স মেটারনিকে অভিহিত করা হয়।
প্রশ্ন: ফেব্রুয়ারি বিপ্লবের সময় অস্ট্রিয়া ত্যাগ করে মেটারনিখ্ কোথায় আশ্রয় নেন?
উত্তর: ফেব্রুয়ারি বিপ্লবের সময় অস্ট্রিয়া ত্যাগ করে মেটারনিখ্ ইংল্যান্ডে আশ্রয় নেন।
প্রশ্ন: ভিয়েনা সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুসারে ফ্রান্সের সিংহাসনে কে বসেন?
উত্তর: ভিয়েনা সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুসারে ফরাসি সম্রাট ষোড়শ লুইয়ের ভাই অষ্টাদশ লুই ফ্রান্সের সিংহাসনে বসেন।
প্রশ্ন: দশম চার্লস কে ছিলেন?
উত্তর: দশম চার্লস ছিলেন ফ্রান্সের রাজা (১৮২৪-৩০ খ্রি.)।
প্রশ্ন: ফরাসি বিপ্লবের মূল আদর্শগুলি কী কী ছিল?
উত্তর: ফরাসি বিপ্লবের মূল আদর্শগুলি ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা।
প্রশ্ন: ফ্রান্সে অষ্টাদশ লুই-এর পরে কে সিংহাসনে বসেন?
উত্তর: ফ্রান্সে অষ্টাদশ লুই-এর পরে সিংহাসনে বসেন দশম চার্লস।
প্রশ্ন: অ্যাডলফ থিয়ার্স কে ছিলেন?
উত্তর: অ্যাডলফ থিয়ার্স ছিলেন ফ্রান্সের উদারপন্থী নেতা।
প্রশ্ন: ট্রপো বৈঠক কোন্ বছর সংগঠিত হয়?
উত্তর: ট্রপো বৈঠক ১৮২০ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
প্রশ্ন: ফ্রান্সে জুলাই বিপ্লবকালে ফ্রান্সের রাজা কে ছিলেন?
উত্তর: ফ্রান্সে জুলাই বিপ্লবকালে ফ্রান্সের রাজা ছিলেন দশম চার্লস।
প্রশ্ন: জুলাই রাজতন্ত্রের সময়কাল কী ছিল?
উত্তর: উচ্রর জুলাই রাজতন্ত্রের সময়কাল ছিল ১৮৩০-১৮৪৮ খ্রিস্টাব্দ।
প্রশ্ন: দশম চার্লস জুলাই বিপ্লবের ফলে কোথায় পালিয়ে গিয়েছিলেন?
উত্তর: দশম চার্লস জুলাই বিপ্লবের ফলে ইংল্যান্ডে পালিয়ে গিয়েছিলেন।
প্রশ্ন: দেশশাসনে অষ্টাদশ লুই কী অধিকারে বিশ্বাস করতেন?
উত্তর: দেশশাসনে অষ্টাদশ লুই ঐশ্বরিক অধিকারে বিশ্বাস করতেন।
প্রশ্ন: লুই ফিলিপের নেতৃত্বে যে রাজতন্ত্র প্রতিষ্ঠা হয় তার নাম কী?
উত্তর: লুই ফিলিপের নেতৃত্বে জুলাই রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়।
প্রশ্ন: বোনাপার্টিস্ট কারা?
উত্তর: নেপোলিয়ন বোনাপার্টের অনুগামী রাজনৈতিক দলের সদস্যরা বোনাপার্টিস্ট নামে পরিচিত ছিলেন।
প্রশ্ন: ইউরোপের ইতিহাসে কোন্ সময় ‘বিপ্লবের বছর’ নামে পরিচিত?
উত্তর: ইউরোপের ইতিহাসে ১৮৪৮ খ্রিস্টাব্দ বিপ্লবের বছর’ নামে পরিচিত।
প্রশ্ন: জুলাই রাজতন্ত্রের শাসক লুই ফিলিপ কোন্ বংশের রাজা ছিলেন?
উত্তর: লুই ফিলিপ অর্লিয়েন্স বংশের রাজা ছিলেন।
প্রশ্ন: ডিউক ডি বেরি কাদের দ্বারা নিহত হন?
উত্তর : ডিউক ডি বেরি ফ্রান্সের উদারপন্থীদের দ্বারা নিহত হন।
প্রশ্ন : রাজা রামমোহন রায় জুলাই বিপ্লবের বিপ্লবীদের অভিনন্দন জানিয়ে যে বার্তাটি জানিয়েছিলেন সেটি কী?
উত্তর: রাজা রামমোহন রায় জুলাই বিপ্লবের বিপ্লবীদের অভিনন্দন জানিয়ে যে বার্তাটি জানিয়েছিলেন সেটি ছিল "Glory, glory, glory to France."
প্রশ্ন: গজো কে ছিলেন?
উত্তর: গিজো ছিলেন ফরাসি রাজা লুই ফিলিপের প্রধানমন্ত্রী।
প্রশ্ন: নাগরিক রাজা নামে কে পরিচিত?
উত্তর: ফ্রান্সের রাজা লুই ফিলিপ।
প্রশ্ন: লুই কসুথ কে ছিলেন?
উত্তর: চলুই কসুথ ছিলেন ১৮৪৮-এর বিপ্লবকালীন হাঙ্গেরির এক গুরুত্বপূর্ণ নেতা। তার নেতৃত্বেই হাঙ্গেরিতে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয়েছিল।
প্রশ্ন : কমিউনিস্ট ম্যানিফেস্টো কারা রচনা করেছিলেন ?
উত্তর: কমিউনিস্ট ম্যানিফেস্টো রচনা করেছিলেন কার্ল মার্কস ও এঙ্গেল্স।
প্রশ্ন: কার্বোনারি কী?
উত্তর: কার্বোনারি ইটালির এক গুপ্ত সমিতির নাম। এর অর্থ হল জ্বলন্ত অঙ্গারবাহী।
প্রশ্ন: ‘রিসর্জিমেন্টো' বলতে কী বোঝায়?
উত্তর: উনিশ শতকের প্রথমার্ধে ইটালিতে ভাবজগতে ও বাস্তবে যে জাতীয় ঐক্য আন্দোলনের সূচনা হয়েছিল তা সার্বিকভাবে ‘রিসর্জিমেন্টো' নামে পরিচিত।
প্রশ্ন: কে ইয়ং-ইটালি’ দলের প্রতিষ্ঠা করেন?
উত্তর: ‘ইয়ং-ইটালি’ দলের প্রতিষ্ঠা করেন যোশেফ ম্যাৎসিনি।
প্রশ্ন: ইতালির ঐক্য আন্দোলনের প্রধান ব্যক্তিত্ব কারা ছিলেন?
উত্তর: ইতালির ঐক্য আন্দোলনের প্রধান ব্যক্তিত্ব ছিলেন ম্যাৎসিনি, ক্যাভুর ও গ্যারিবল্ডি।
প্রশ্ন: ইয়ং ইটালি সংগঠনের সদস্যরা কী পোশাক পরত?
উত্তর: ইয়ং ইটালির সংগঠনের সদস্যরা কালো পোশাক পরত।
প্রশ্ন: কার্বোনারি আন্দোলনের ব্যর্থতার পর ইটালির ঐক্য আন্দোলনের নেতৃত্ব কে দেন ?
উত্তর: যোশেফ ম্যাৎসিনি।
প্রশ্ন: ইউরোপের ইতিহাসে বিপ্লবের বছর বলা হয় কোন্ খ্রিস্টাব্দকে?
উত্তর: ইউরোপের ইতিহাসে ১৮৪৮ খ্রিস্টাব্দকে বলা হয় বিপ্লবের বছর।
প্রশ্ন: বোহেমিয়ায় মূলত কোন্ জাতির লোক বাস করে?
উত্তর: বোহেমিয়ায় মূলত চেক জাতির লোক বাস করে।
প্রশ্ন: হাঙ্গেরি, বোহেমিয়া কোন রাষ্ট্রের অধীনে ছিল?
উত্তর: হাঙ্গেরি, বোহেমিয়া অস্ট্রিয়ার অধীনে ছিল।
প্রশ্ন: পোল্যান্ডের আক্রমণ কঠোরভাবে দমন কে করেছিলেন?
উত্তর: রাশিয়ার জার নিকোলাস পোল্যান্ডের আক্রমণ কঠোরভাবে দমন করেছিলেন।
প্রশ্ন: সিসিলি ও নেপলস্ থেকে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে কে বিদেশি শাসকদের বিতাড়িত করেন?
উত্তর: গ্যারিবল্ডি সিসিলি ও নেপলস্ থেকে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বিদেশি শাসকদের বিতাড়িত করেন।
প্রশ্ন: প্যান জার্মানিজম কথাটির অর্থ কী?
উত্তর: জার্মানবাদ।
প্রশ্ন: ক্যাভুর কে ছিলেন?
উত্তর: ক্যাভুর ছিলেন ইটালির পিডমন্ট-সার্ডিনিয়ার রাজ্যের প্রধানমন্ত্রী।
প্রশ্ন: কাউন্ট ক্যাভুর সম্পাদিত পত্রিকাটির নাম কী ছিল?
উত্তর: কাউন্ট ক্যাভুর সম্পাদিত পত্রিকাটির নাম ছিল ‘রিসর্জিমেন্টো’।
প্রশ্ন: রিসর্জিমেন্টো পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?
উত্তর: রিসর্জিমেন্টো পত্রিকাটির সম্পাদক ছিলেন ক্যাভুর।
প্রশ্ন: ক্যাভুর কবে পিডমন্ট সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন?
উত্তর: ১৮৫২ খ্রিস্টাব্দে কাভুর পিডমন্ট সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন।
প্রশ্ন: পিডমন্ট সার্ডিনিয়া রাজ্যের রাজার নাম কী ছিল?
উত্তর: পিডমন্ট সার্ডিনিয়া রাজ্যের রাজার নাম ছিল ভিক্টর ইমান্যুয়েল।
প্রশ্ন: পবিত্র চুক্তির কে বিরোধিতা করেছিলেন?
উত্তর: ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাসালরি পবিত্র চুক্তির বিরোধিতা করেছিলেন।
প্রশ্ন: চতুঃশক্তি চুক্তি অনুসারে প্রথম চারটি দেশের রাষ্ট্রপ্রধানরা কোন্ সম্মেলনে প্রথম মিলিত হন।
উত্তর: চতুঃশক্তি চুক্তি অনুসারে প্রথম চারটি দেশের রাষ্ট্রপ্রধানরা আই-লা-স্যাপেল সম্মেলনে (১৮১৮) প্রথম মিলিত হন।
প্রশ্ন: ডিউক ডি বেরি কে ছিলেন?
উত্তর: ডিউক ডি বেরি ছিলেন অষ্টাদশ লুইয়ের ভাইয়ের ছেলে।
প্রশ্ন: প্লমবিয়ার্স-এর চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর: ১৮৫৮ খ্রিস্টাব্দে প্লমবিয়ার্স-এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
প্রশ্ন: প্লমবিয়ার্স-এর চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর: প্লমবিয়ার্স-এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ইটালির প্রধানমন্ত্রী ক্যাভুর এবং ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের মধ্যে।
প্রশ্ন: ভিল্লাফ্রাঙ্কার চুক্তির স্বাক্ষরকারী কারা ছিল?
উত্তর: ভিল্লাফ্রাঙ্কার চুক্তির স্বাক্ষরকারী ছিল ফ্রান্স ও অস্ট্রিয়া৷
প্রশ্ন: ভিল্লাফ্রাঙ্কার চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৮৫৯ খ্রিস্টাব্দে ভিল্লাফ্রাঙ্কার চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রশ্ন: যোশেফ গ্যারিবল্ডি কে ছিলেন?
উত্তর: যোশেফ গ্যারিবল্ডি ছিলেন ইটালির দেশপ্রেমিক ও লালকোর্তা বাহিনীর প্রতিষ্ঠাতা।
প্রশ্ন: স্যাডোয়ার যুদ্ধের পর ইটালির সঙ্গে কোন্ প্রদেশ অন্তর্ভুক্ত হয়?
উত্তর: স্যাডোয়ার যুদ্ধের পর ইটালির সঙ্গে ভেনেশিয়া নামক প্রদেশ অন্তর্ভুক্ত হয়।
প্রশ্ন: কবে রোম ইটালির অন্তর্ভুক্ত হয়?
উত্তর: ১৮৭০ খ্রিস্টাব্দে রোম ইটালির অন্তর্ভুক্ত হয়।
প্রশ্ন: কোন্ ঘটনার মাধ্যমে ইটালি জাতীয় রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে?
উত্তর : রোম নগরীর অন্তর্ভুক্তিকরণের (১৮৭০ খ্রি.) মাধ্যমে ইটালি জাতীয় রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে।
প্রশ্ন: জোলভেরাইন কী?
উত্তর: জার্মানি অর্থনীতিবিদ ম্যাজেন-এর উদ্যোগে ও প্রাশিয়ার নেতৃত্বে গঠিত আন্তঃরাষ্ট্রীয় শুল্কসংঘ ‘জোলভেরাইন’ নামে পরিচিত।
প্রম: রাশিয়ার সম্রাটদের কী বলা হয়?
উত্তর: রাশিয়ার সম্রাটদের বলা হয় জার।
প্রশ্ন: কোন জার্মান অর্থনীতিবিদের উদ্যোগে জোলভেরাইন প্রতিষ্ঠিত হয়?
উত্তর: জার্মান অর্থনীতিবিদ ম্যাজেন-এর উদ্যোগে জোলভেরাইন প্রতিষ্ঠিত হয়।
প্রশ্ন: কে ঘোষণা করেন ‘জার্মানি একটি পরিত্বগু দেশ ?
উত্তর: বিসমার্ক ঘোষণা করেন জার্মানি একটি পরিতৃপ্ত দেশা।
প্রশ্ন: কূটনীতির যাদুকর কাকে বলা হয়?
উত্তর: মেটারনিকে কূটনীতির যাদুকর বলা হয়।
প্রশ্ন: জোলভেরাইন কবে প্রথম গঠিত হয়?
উত্তর: ১৮১৯ খ্রিস্টাব্দে জোলভেরাইন গঠিত হয়।
প্রশ্ন: কনফেডারেশন অফ দি রাইন' কে গঠন করেন?
উত্তর: 'কনফেডারেশন অফ দি রাইন' গঠন করেন ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট।
প্রশ্ন: ভিয়েনা বন্দোবস্ত অনুযায়ী জার্মান রাষ্ট্র সমবায়'-এর উপর কোন্ দেশের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ভিয়েনা বন্দোবস্ত অনুযায়ী জার্মান রাষ্ট্র সমবায়-এর ওপর অস্ট্রিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়।
প্রশ্ন: বুরশেনস্যাফটন কী?
উত্তর: জার্মানির একটি গুপ্ত সমিতির নাম ছিল বুরশেনস্যাফটন।
প্রশ্ন: জার্মানির কয়েকজন দার্শনিক কারা ছিলেন?
উত্তর: জার্মানির কয়েকজন দার্শনিক ছিলেন হেগেল, স্টেইন, কান্ট, ফিক্টে, বোহেমার, ডাহলম্যান প্রমুখ।
প্রশ্ন: জার্মানিতে ১৮১৯ খ্রিস্টাব্দে কার্লসবাড় নির্দেশ কে জারি করেছিলেন?
উত্তর: অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ্।
প্রশ্ন: জার্মানিতে কবে ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল?
উত্তর: জার্মানিতে ১৮৪৮ খ্রিস্টাব্দের মে মাসে ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল।
প্রশ্ন: ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট কাকে জার্মানির রাজা হওয়ার আবেদন জানায়?
উত্তর: প্রাশিয়ার রাজা চতুর্থ ফ্রেডারিক উইলিয়ামকে জার্মানির রাজপদে বসার প্রস্তাব দেয়।
প্রশ্ন: বিসমার্ক কবে জার্মানির প্রধানমন্ত্রী পদে যোগ দেন?
উত্তর: ১৮৬২ খ্রিস্টাব্দে বিসমার্ক জার্মানির প্রধানমন্ত্রী পদে যোগ দেন।
প্রশ্ন: বিসমার্ককে কে পদচ্যুত করেন?
উত্তর: জার্মানির সম্রাট দ্বিতীয় উইলিয়াম বিসমার্ককে পদচ্যুত করেন।
প্রশ্ন: কোন্ দুটি রাজ্য নিয়ে প্রাশিয়ার সঙ্গে ডেনমার্কের বিরোধ বাধে?
উত্তর: শ্লেজউইগ ও হলস্টেইন নামক দুটি রাজ্য নিয়ে প্রাশিয়ার সঙ্গে ডেনমার্কের বিরোধ বাধে।
প্রশ্ন: লৌহ ও রক্ত নীতির প্রবক্তা কে ছিলেন?
উত্তর: লৌহ ও রক্ত নীতির প্রবক্তা ছিলেন বিসমার্ক।
প্রশ্ন: গ্যাস্টিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর: ১৮৬৫ খ্রিস্টাব্দে গ্যাস্টিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল।
প্রশ্ন: স্যাডোয়ার যুদ্ধ কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর: ১৮৬৬ খ্রিস্টাব্দে স্যাডোয়ার যুদ্ধ স্বাক্ষরিত হয়েছিল।
প্রশ্ন: কে তুরস্ককে ইউরোপের রুগ্ম ব্যক্তি বলেছিলেন?
উত্তর: রাশিয়ার জার প্রথম নিকোলাস ৷ তুরস্ককে ইউরোপের রুগ্ধ ব্যক্তি বলেছিলেন।
প্রশ্ন: ‘ছয় সপ্তাহের যুদ্ধ’ বলতে কোন্ যুদ্ধকে বোঝায়?
উত্তর: ‘ছয় সপ্তাহের যুদ্ধ’ বলতে অস্ট্রিয়া-প্রাশিয়ার মধ্যে সংঘটিত স্যাডোয়ার যুদ্ধকে বোঝায়।
প্রশ্ন: ফ্রাঙ্কো-প্রাশিয়ার যুদ্ধের সময় ফ্রান্সের সম্রাট কে ছিলেন?
উত্তর: ফ্রাঙ্কো-প্রাশিয়ার যুদ্ধের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন তৃতীয় নেপোলিয়ন।
প্রশ্ন: কোন্ সন্ধি দ্বারা জার্মানির ঐক্য সম্পন্ন হয়?
উত্তর: ফ্রাঙ্কফোর্ট সন্ধি (১৮৭১ খ্রিস্টাব্দে) দ্বারা জার্মানির ঐক্য সম্পন্ন হয়।
প্রশ্ন: এমস্ টেলিগ্রাম কোন্ যুদ্ধের সূচনা করে?
উত্তর: এমস্ টেলিগ্রাম সেডান যুদ্ধের সূচনা করে।
প্রশ্ন: সেডানের যুদ্ধে দুই প্রতিপক্ষ কারা ছিল?
উত্তর: সেডানের যুদ্ধে দুই প্রতিপক্ষ ছিল প্রাশিয়া ও ফ্রান্স।
প্রশ্ন: ত্রিশক্তি চুক্তি (১৮৮২) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর: ত্রিশক্তি চুক্তি (১৮৮২) জার্মানি, অস্ট্রিয়া ও ইতালির মধ্যে স্বাক্ষরিত হয়।
প্রশ্ন: ফ্রাঙ্কফোর্ট-এর সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: ফ্রাঙ্কফোর্ট-এর সন্ধি ১৮৭১ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।
প্রশ্ন: কে ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট বা কাইজার বলে ঘোষিত হন?
উত্তর: প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম সম্রাট বা কাইজার বলে ঘোষিত হন।
প্রশ্ন: স্বাধীন গ্রিসের প্রথম রাজা কে ছিলেন?
উত্তর: স্বাধীন গ্রিসের প্রথম রাজা ছিলেন প্রথম অটো।
প্রশ্ন: হেটাইরিয়া ফিলিকে বলতে কী বোঝায়?
উত্তর: গ্রিস দেশের একটি গুপ্ত সমিতির নাম হেটাইরিয়া ফিলিকে বা বান্ধব সভা।
প্রশ্ন: কোন্ সন্ধি দ্বারা তুরস্ক গ্রিসের স্বাধীনতা মেনে নেয়?
উত্তর: এড্রিয়ানোপলের সন্ধি দ্বারা তুরস্ক গ্রিসের স্বাধীনতা মেনে নেয়।
প্রশ্ন: তুরস্কের সুলতান কোন্ ধর্মাবলম্বী ছিলেন?
উত্তর: তুরস্কের সুলতান ইসলাম ধর্মাবলম্বী ছিলেন।
প্রশ্ন: স্বাধীন গ্রিসের প্রথম রাজা কে ছিলেন?
উত্তর: স্বাধীন গ্রিসের প্রথম রাজা ছিলেন প্রথম অটো।
প্রশ্ন: সাধু দালাল কাকে বলা হয়?
উত্তর: বিসমার্ককে সাধু দালাল বলা হয়।
প্রশ্ন: গ্রিস কবে স্বাধীন হয়েছিল?
উত্তর: ১৮৩২ খ্রিস্টাব্দে গ্রিস স্বাধীন হয়েছিল।
প্রশ্ন: কোন্ বিপ্লবী ধ্যানধারণা গ্রিসদের প্রভাবিত করেছিল?
উত্তর: ফরাসি বিপ্লব-এর ধ্যানধারণা গ্রিসদের প্রভাবিত করেছিল।
প্রশ্ন: ক্রিমিয়ার যুদ্ধ কবে ঘটেছিল?
উত্তর: ক্রিমিয়ার যুদ্ধ ঘটেছিল ১৮৫৪ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: কোন্ সন্ধির মাধ্যমে ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে?
উত্তর: প্যারিস সন্ধি (১৮৫৬ খ্রি.)-র মাধ্যমে ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে।
প্রশ্ন: রাশিয়ায় ভূমিদাসদের মুক্তির ঘোষণা কে করেছিলেন?
উত্তর: রাশিয়ায় ভূমিদাসদের মুক্তির ঘোষণা করেছিলেন জার দ্বিতীয় আলেকজান্ডার।
প্রশ্ন: মুক্তিদাতা জার কাকে বলা হয়?
উত্তর: জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাসদের মুক্তি ঘোষণা করায় তিনি মুক্তিদাতা ‘জার’ নামে পরিচিত হন।
প্রশ্ন: ক্রিমিয়ার যুদ্ধ বছর ধরে চলেছিল?
উত্তর: ক্রিমিয়ার যুদ্ধ দুই বছর ধরে চলেছিল।
প্রশ্ন: রাশিয়ার ভূমিদাসদের করুণ অবস্থার চিত্র কোন্ সাহিত্যিকের রচনায় পাওয়া যায়।
উত্তর: রুশ সাহিত্যিক নিকোলাই গোগোল-এর রচনায় ভূমিদাসদের করুণ অবস্থার বিষয় জানা যায়।
প্রশ্ন: কনসার্ট অফ ইউরোপ গঠনের প্রথম উদ্যোগ কে নিয়েছিলেন?
উত্তর: কনসার্ট অফ ইউরোপ গঠনের প্রথম উদ্যোগ নিয়েছিলেন রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার।
প্রশ্ন: উষ্ণজল নীতি প্রথম কোন্ দেশ গ্রহণ করেছিল?
উত্তর: উষ্ণজল নীতি প্রথম রাশিয়া গ্রহণ করেছিল।
প্রশ্ন: কে উদারনৈতিক জার নামে প্রসিদ্ধ?
উত্তর: প্রথম আলেকজান্ডার উদারনৈতিক জার নামে প্রসিদ্ধ।
