Class 9 History Chapter 4 (শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ) এক কথায় উত্তর দাও Short Questions And Answers

প্রশ্ন: ‘ফ্যাক্টরি' কী?

উত্তর: অষ্টাদশ-উনিশ শতকে গড়ে ওঠা শিল্প উৎপাদন কেন্দ্র ‘ফ্যাক্টরি’ নামে পরিচিত।



প্রশ্ন: মেটো কী?

উত্তর: শিল্প ব্যবস্থায় কালো বর্ণের মানুষদের ফ্যাক্টরির মধ্যে যে আলাদা বসতি ছিল তা মেটো নামে পরিচিত।



প্রশ্ন: কোন্ আইনের সাহায্যে ইংল্যান্ডে শ্রমিকদের সব ধরনের সভাসমিতি নিষিদ্ধ করা হয়? 

উত্তর: ‘হেবিয়াস করপাস’ আইনের সাহায্যে ইংল্যান্ডের শ্রমিকদের সব ধরনের সভাসমিতি নিষিদ্ধ করে দেওয়া হয়।



প্রশ্ন: ‘উড়ন্ত মাকু’ কে আবিষ্কার করেন?

উত্তর: জন কে ‘উড়ন্ত মাকু’ আবিষ্কার করেন।



প্রশ্ন: ‘স্পিনিং জেনি' (১৭৬৭ খ্রি.) কে আবিষ্কার করেন?

উত্তর: জেমস হারগ্রিভস ‘স্পিনিং জেনি’ আবিষ্কার করেন।



প্রশ্ন: হামফ্রি ডেভি কবে ‘সেটি ল্যাম্প’ আবিষ্কার করেন? 

উত্তর: হামফ্রি ডেভি ১৮১৫ খ্রিস্টাব্দে ‘সেফটি ল্যাম্প’ আবিষ্কার করেন।



প্রশ্ন: ১৬৮৮ খ্রিস্টাব্দে বাষ্পচালিত ইঞ্জিন’ কে আবিষ্কার করেন?

উত্তর: ডেনিস পেপিন ১৬৮৮ খ্রিস্টাব্দে ‘বাষ্পচালিত ইঞ্জিন’ আবিষ্কার করেন।



প্রশ্ন: বাষ্পশক্তির সাহায্যে জেমস ওয়াট কবে যন্ত্র চালানোর ইঞ্জিন আবিষ্কার করেন?

উত্তর: ১৭৬৯ খ্রিস্টাব্দে জেমস ওয়াট বাষ্পশক্তির সাহায্যে যন্ত্র চালানোর ইঞ্জিন আবিষ্কার করেন।



প্রশ্ন: জর্জ স্টিফেনসন কবে রেল ইঞ্জিন আবিষ্কার করেন ?

জর্জ স্টিফেনসন ১৮১৪ খ্রিস্টাব্দে রেল ইঞ্জিন আবিষ্কার হয়।



প্রশ্ন: ১৭৫০ খ্রিস্টাব্দ নাগাদ ইংল্যান্ডে যে দুটি শহর ছিল তার নাম কী?

উত্তর: ১৭৫০ খ্রিস্টাব্দ নাগাদ ইংল্যান্ডে যে দুটি শহর ছিল তার নাম হল লন্ডন ও এডিনবরা।



প্রশ্ন : কে পিচ দেওয়া রাস্তা নির্মাণ কৌশল আবিষ্কার করেন?

উত্তর: জন ম্যাকাডেম পিচ দেওয়া রাস্তা নির্মাণ কৌশল আবিষ্কার করেন।



প্রশ্ন: কবে জন ম্যাকাডেম পিচ দেওয়া রাস্তা নির্মাণ কৌশল আবিষ্কার করেন?

উত্তর: ১৮১১ খ্রিস্টাব্দে জন ম্যাকাডেম পিচ দেওয়া রাস্তা নির্মাণ কৌশল আবিষ্কার করেন।



প্রশ্ন: ইংল্যান্ডের শিল্পবিপ্লবের প্রধান ক্ষেত্র ছিল কোন্‌টি?

উত্তর: ইংল্যান্ডের শিল্পবিপ্লবের প্রধান ক্ষেত্র ছিল বস্ত্র শিল্প।



প্রশ্ন: কলকারখানা গড়ে ওঠায় ইংল্যান্ডের দুটি শিল্প শহরের নাম লেখো।

উত্তর : কলকারখানা গড়ে ওঠায় ইংল্যান্ডের দুটি শিল্প শহরের নাম হল ম্যাঞেস্টার ও লিভারপুল।



প্রশ্ন: ‘লুডাইট দাঙ্গা’র নেতৃত্ব দিয়েছিলেন কে?

উত্তর: ‘লুডাইট দাঙ্গা'র নেতৃত্ব দিয়েছিলেন ইংল্যান্ডের শ্রমিক নেতা নেড লুড।



প্রশ্ন: কোক কয়লার সাহায্যে লোহা গলানোর পদ্ধতি কে আবিষ্কার করেছিলেন?

উত্তর: আব্রাহাম ডার্বি কোক কয়লার সাহায্যে লোহা গলানোর পদ্ধতি আবিষ্কার করেন।



প্রশ্ন: ফ্রান্সে শিল্প প্রসারের স্বর্ণযুগ রূপে কোন্ সময়কে চিহ্নিত করা হয়?

উত্তর: ১৮৫০-১৮৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে ফ্রান্সের শিল্প প্রসারের স্বর্ণযুগ রূপে চিহ্নিত করা হয়।



প্রশ্ন: তৃতীয় নেপোলিয়নের শাসনকালে ফ্রান্সের দুটি প্রধান বস্ত্র শিল্পাঞ্চলের নাম লেখো।

উত্তর: তৃতীয় নেপোলিয়নের শাসনকালে ফ্রান্সের দুটি প্রধান বস্ত্র শিল্পাঞ্চলের নাম হল নর্মান্ডি, অলিয়েন্স।



প্রশ্ন: কে জার্মানিতে ‘মার্ক’ নামে মুদ্রাব্যবস্থা প্রচলন করেন?

উত্তর: অটো ফন বিসমার্ক ‘মার্ক’ নামে মুদ্রাব্যবস্থা প্রচলন করেন।



প্রশ্ন: শ্রমিকদের বন্ধু’ হিসেবে কাকে অভিহিত করা হয়?

উত্তর: ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নকে ‘শ্রমিকদের বন্ধু’ হিসেবে অভিহিত করা হয়।



প্রশ্ন: কার নেতৃত্বে জার্মানিতে শুল্ক সংঘ গড়ে ওঠে ?

উত্তর: প্রাশিয়ার নেতৃত্বে জার্মানিতে শুল্ক সংঘ গড়ে ওঠে।



প্রশ্ন: প্রাশিয়ান ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর: ‘প্রাশিয়ান ব্যাংক' ১৮৪৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল।



প্রশ্ন: ‘প্রাশিয়ান ব্যাংক' (১৮৪৭ খ্রি.) পরবর্তীকালে কী নামে পরিচিতি লাভ করে?

উত্তর: ‘প্রাশিয়ান ব্যাংক' পরবর্তীকালে ইম্পিরিয়াল ব্যাংক অফ্ জার্মানি’ নামে পরিচিতি লাভ করে।



প্রশ্ন: জার্মানির দুটি লৌহ-শিল্পকেন্দ্রের নাম লেখো।

উত্তর: জার্মানির দুটি লৌহ-শিল্পকেন্দ্রের নাম হল সার অঞ্চল ও লোরেন।



প্রশ্ন: রাশিয়ায় প্রাথমিক পর্বের শিল্পায়ন কোন্ জারের সময় শুরু হয়েছিল?

উত্তর: রাশিয়ায় প্রাথমিক পর্বের শিল্পায়ন জার ‘পিটার দ্য গ্রেট’-এর সময় শুরু হয়েছিল।



প্রশ্ন: উনিশ শতকের শেষ দশকে রাশিয়ার শিল্পায়নের ক্ষেত্রে যে অর্থমন্ত্রী বিশেষ ভূমিকা পালন করে তার নাম কী?

উত্তর: উনিশ শতকের শেষ দশকে রাশিয়ার শিল্পায়নের ক্ষেত্রে সের্গেই উইটে নামক অর্থমন্ত্রী বিশেষ ভূমিকা পালন করেন।



প্রশ্ন: শিল্পবিপ্লবের ফলে উদ্ভূত সমাজ কী নামে পরিচিত?

উত্তর: শিল্পবিপ্লবের ফলে উদ্ভূত সমাজ শিল্প সমাজ নামে পরিচিত।



প্রশ্ন: ফ্রান্সের দু’জন কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রীর নাম লেখো।

উত্তর: ফ্রান্সের দু'জন কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রীর নাম সাঁ সিমোঁ, লুই ব্ল্যাঙ্ক।



প্রশ্ন: কোন্ দেশে প্রথম শিল্পবিপ্লব হয়েছিল?

উত্তর: ইংল্যান্ডে প্রথম শিল্পবিপ্লব হয়েছিল।



প্রশ্ন: অ্যাডাম স্মিথ কে ছিলেন?

উত্তর: অ্যাডাম স্মিথ ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ।



প্রশ্ন: ‘পৃথিবীর কারখানা’ নামে কোন্ দেশ পরিচিত ছিল?

উত্তর: পৃথিবীর কারখানা নামে ইংল্যান্ড পরিচিত ছিল।



প্রশ্ন: ১৮৩৭ খ্রিস্টাব্দে ‘শিল্পবিপ্লব’ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

উত্তর: ফরাসি সমাজতন্ত্রী অগাস্ত ব্ল্যাঙ্কি।



প্রশ্ন: ফ্রান্সে শিল্পবিপ্লবের সূচনা কবে হয়েছিল?

উত্তর: ফ্রান্সে শিল্পবিপ্লবের সূচনা হয়েছিল ১৮৩০ খ্রিস্টাব্দের জুলাই রাজতন্ত্রের আমলে।



প্রশ্ন: কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রীদের শিল্প সমাজ সম্পর্কিত সমালোচনার একটি দিক লেখো।

উত্তর: কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রীদের শিল্প সমালোচনার একটি দিক হল শ্রমিক-মালিক সম্পর্ক ও শোষণ।



প্রশ্ন: শিল্পবিপ্লবের ফলে উদ্ভূত নতুন শ্রেণি দুটির নাম লেখো।

উত্তর: শিল্পবিপ্লবের ফলে উদ্ভূত নতুন শ্রেণি দুটির নাম হল শিল্পপতি ও শিল্প শ্রমিক।



প্রশ্ন: ইংল্যান্ডে শিল্পবিপ্লবের ফলে গড়ে ওঠা দুটি নতুন শিল্প শহরের নাম লেখো।

উত্তর: ইংল্যান্ডে শিল্পবিপ্লবের ফলে গড়ে ওঠা দুটি নতুন শিল্প শহরের নাম বার্মিংহাম, ম্যাঞেস্টার।



প্রশ্ন: 'নিউ হারমনি' নামক সমাজতান্ত্রিক সমবায়টি কে কোথায় প্রতিষ্ঠা করেন?

উত্তর: আমেরিকার ইন্ডিয়ানা রাজ্যে রবার্ট আওয়েন ‘নিউ হারমনি' নামক সমাজতান্ত্রিক সমবায়টি প্রতিষ্ঠা করেন।



প্রশ্ন : ‘ব্রিটিক অফ পোলিটিক্যাল ইকোনমি' গ্রন্থটির নাম লেখো ?

উত্তর: ‘ক্রিটিক অফ পোলিটিক্যাল ইকোনমি’ গ্রন্থটি কার্ল মার্কস-এর লেখা।



প্রশ্ন: নৈরাজ্যবাদের জনক কে ছিলেন?

উত্তর: ফ্রান্সের চিন্তাবিদ জোসেফ প্রুধো নৈরাজ্যবাদের জনক ছিলেন।



প্রশ্ন: সমাজতন্ত্রবাদ কথাটি প্রচলন কে প্রথম করেন? 

উত্তর: ব্রিটিশ চিন্তাবিদ রবার্ট আওয়েন সমাজতন্ত্রবাদ কথাটি প্রথম প্রচলন করেন।



প্রশ্ন: ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো'-এর রচয়িতা কে? 

উত্তর: ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’-এর রচয়িতা হলেন কার্ল মার্কস ও ফ্রেডারিখ এঙ্গেলস।



প্রশ্ন: ‘ডাস ক্যাপিটাল' কার রচনা?

উত্তর: ‘ডাস ক্যাপিটাল' কার্ল মার্কস-এর রচনা।



প্রশ্ন: ‘দুনিয়ার মজদুর এক হও'—এই আহ্বান কে জানান?

উত্তর: ‘দুনিয়ার মজদুর এক হও'—এই আহ্বান জানান কার্ল মার্কস।



প্রশ্ন: কার্ল মার্কস আধুনিক শিল্পরাষ্ট্রকে কী বলেছেন?

উত্তর: কার্ল মার্কস আধুনিক শিল্পরাষ্ট্রকে শ্রেণি শোষণের যন্ত্র বলেছেন।



প্রশ্ন: ‘প্যারি কমিউন' কোথায় গঠিত হয়েছিল?

উত্তর: ফ্রান্সে ‘প্যারি কমিউন’ গঠিত হয়েছিল।



প্রশ্ন: কে আন্তর্জাতিক শ্রমিক সংঘ স্থাপন করেন?

উত্তর: কার্ল মার্কস ও তার সহযোগী ফ্রেডারিক এঙ্গেলস আন্তর্জাতিক শ্রমিক সংঘ স্থাপন করেন।



প্রশ্ন: আন্তর্জাতিক শ্রমিক সংঘ কোথায় স্থাপিত হয়?

উত্তর: লন্ডনে ১৮৬৪ খ্রিস্টাব্দে আন্তর্জাতিক শ্রমিক সংঘ স্থাপিত হয়।



প্রশ্ন: মুক্ত বাণিজ্য নীতির প্রধান ব্রিটিশ সমর্থক কে ছিলেন?

উত্তর: রিচার্ড কবডেন মুক্ত বাণিজ্য নীতির স্বপক্ষে প্রধান ভূমিকা নেন।



প্রশ্ন: উপনিবেশবাদ (Colonialism) কথাটি কোন্ শব্দ থেকে এসেছে?

উত্তর: উপনিবেশবাদ (Colonialism) কথাটি লাতিন Colonia শব্দ থেকে এসেছে।



প্রশ্ন: ওয়েকফিল্ড কে ছিলেন? তিনি কেন বিখ্যাত?

উত্তর: ওয়েকফিল্ড ছিলেন একজন ইংরেজ। তিনি নিউজিল্যান্ডে ইংরেজ উপনিবেশের প্রতিষ্ঠা করেন।



প্রশ্ন: দক্ষিণ আফ্রিকার কোথায় ইংরেজরা প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল?

উত্তর: দক্ষিণ আফ্রিকার ‘কেপ-অফ-গুড হোপ’-এ ইংরেজরা প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল।



প্রশ্ন: ইংল্যান্ডে কবে প্রথম রেলপথ চালু হয়?

উত্তর: ইংল্যান্ডে ১৮৩০ খ্রিস্টাব্দে প্রথম রেলপথ চালু হয়।



প্রশ্ন: ইংল্যান্ডে প্রথম কোথায় রেলপথ প্রবর্তিত হয়েছিল?

উত্তর: ইংল্যান্ডে লিভারপুল থেকে ম্যাঞ্চেস্টার পর্যন্ত প্রথম রেলপথ প্রবর্তিত হয়েছিল।



প্রশ্ন: বেলজিয়ামে কবে রেলপথ প্রবর্তিত হয়েছিল ?

উত্তর: ১৮৩৫ খ্রিস্টাব্দে বেলজিয়ামে রেলপথ প্রবর্তিত হয়েছিল।



প্রশ্ন: ফ্রান্সে প্রথম রেলপথ কবে চালু হয়?

উত্তর: ফ্রান্সে ১৮৩৭ খ্রিস্টাব্দে প্রথম রেলপথ চালু হয়।



প্রশ্ন: জার্মানিতে প্রথম রেলপথ কবে চালু হয়? 

উত্তর: জার্মানিতে ১৮৩৫ খ্রিস্টাব্দে প্রথম রেলপথ চালু হয়।



প্রশ্ন: ইটালির কয়েকটি উপনিবেশের নাম লেখো।

উত্তর: ইটালির কয়েকটি উপনিবেশ ছিল—সোমালিল্যান্ড, আবিসিনিয়া প্রভৃতি।



প্রশ্ন: জাহাজ চলাচলের জন্য কবে সুয়েজ খাল চালু করা হয়েছিল?

উত্তর: জাহাজ চলাচলের জন্য ১৮৬৯ খ্রিস্টাব্দে সুয়েজ খাল চালু করা হয়েছিল।



প্রশ্ন: টেলিগ্রাম ব্যবস্থার আবিষ্কর্তা কে?

উত্তর: স্যামুয়েল টমাস ফন সোমারি টেলিগ্রাম ব্যবস্থার যন্ত্র আবিষ্কার করেন।



প্রশ্ন:  কে সমুদ্রের রানি নামে পরিচিত?

উত্তর: সমুদ্র পথের উপর ইংল্যান্ডের নিরঙ্কুশ প্রাধান্য থাকায় ইংল্যান্ড সমুদ্রের রানি নামে পরিচিত।



প্রশ্ন: কে প্রথম টেলিগ্রাফ আবিষ্কার করেন?

উত্তর: ১৮০৯ খ্রিস্টাব্দে স্যামুয়েল সোমেরিং প্রথম টেলিগ্রাফ আবিষ্কার করেন।



প্রশ্ন: ইংল্যান্ডে টেলিগ্রাফ ব্যবস্থা কবে চালু হয়েছিল?

উত্তর:  ইংল্যান্ডে টেলিগ্রাফ ব্যবস্থা ১৮৩৭ খ্রিস্টাব্দে চালু হয়েছিল।



প্রশ্ন: ইংল্যান্ডে টেলিগ্রাফ ব্যবস্থার প্রবর্তনের সঙ্গে কারা যুক্ত ছিলেন?

উত্তর: ইংল্যান্ডে টেলিগ্রাফ ব্যবস্থার প্রবর্তনের সঙ্গে উইলিয়াম এফ কুক এবং চার্লস হুইট যুক্ত ছিলেন।



প্রশ্ন: ব্রিটিশ সাম্রাজ্যের রত্নরূপে কোন উপনিবেশ পরিচিত ছিল?

উত্তর: ব্রিটিশ সাম্রাজ্যের রত্নরূপে ভারত উপনিবেশ পরিচিত ছিল।



প্রশ্নঃ ভারতে কোন্ চার্টার-এর মাধ্যমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্য অধিকার খর্ব করা হয়েছিল?

উত্তর: ভারতে ১৮১৩ খ্রিস্টাব্দের চার্টার-এর মাধ্যমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্য অধিকার খর্ব করা হয়েছিল।



প্রশ্ন: কবে ও কাদের মধ্যে প্রথম অহিফেন যুদ্ধ সংঘটিত হয়?

উত্তর: ১৮৩৯-৪২ খ্রিস্টাব্দের মধ্যে ইংল্যান্ড ও চিনের মধ্যে প্রথম অহিফেন যুদ্ধ সংঘটিত হয়।



প্রশ্ন: কে সাম্রাজ্যবাদকে ‘পুঁজিবাদী বিকাশের চরম পর্ব’ বলেছেন?

উত্তর: বলশেভিক নেতা ভি. আই. লেনিন ‘সাম্রাজ্যবাদকে পুঁজিবাদী বিকাশের চরমপর্ব’ বলেছেন।



প্রশ্ন:  প্রথম আফিম যুদ্ধের পর চিন কোন্ সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়?

উত্তর: প্রথম আফিম যুদ্ধের পর চিন নানকিং সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়।



প্রশ্ন: চিনে ‘মুক্তদ্বার' নীতি কে ঘোষণা করেন?

উত্তর: মার্কিন প্রেসিডেন্ট জন হে চিনে ‘মুক্তদ্বার নীতি’ ঘোষণা করেন।



প্রশ্ন: রাজা দ্বিতীয় লিওপোল্ড বিখ্যাত কেন?

উত্তর: রাজা দ্বিতীয় লিওপোল্ড ছিলেন বেলজিয়ামের রাজা এবং তিনি আফ্রিকার উপনিবেশ সংক্রান্ত বিষয়ে ১৮৭৬ খ্রিস্টাব্দে ব্রাসেলস সম্মেলন আহ্বান করেন।



প্রশ্ন: চিন ও জাপান যুদ্ধের অবসান কোন্ সন্ধির দ্বারা ঘটে?

উত্তর: চিন ও জাপান যুদ্ধের অবসান ঘটে সিমনোসেকির সন্ধির দ্বারা।



প্রশ্ন: কে, জার্মানিকে পরিতৃপ্ত দেশ বলেছিলেন? 

উত্তর: জার্মানির প্রধানমন্ত্রী অটো ফন বিসমার্ক জার্মানিকে পরিতৃপ্ত দেশ বলেছিলেন।



প্রশ্ন: কে জার্মানির শিল্প প্রসারে সংরক্ষণ নীতি গ্রহণ করেন?

উত্তর: জার্মানির শিল্প প্রসারের জন্য প্রধানমন্ত্রী অটো ফন বিসমার্ক সংরক্ষণ নীতি গ্রহণ করেন।



প্রশ্ন: ফ্রান্সের কয়েকটি উপনিবেশের নাম লেখো। 

উত্তর: ফ্রান্সের কয়েকটি উপনিবেশ ছিল—ভারত, ইন্দোচিন এবং ব্রহ্মদেশ প্রভৃতির বিভিন্ন অংশে।



প্রশ্ন: ‘ওয়েল্ট পলিটিক নীতি' কে গ্রহণ করেন? 

উত্তর: ‘ওয়েল্ট পলিটিক নীতি গ্রহণ করেন জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম।



প্রশ্ন : কোন্ সময় সশস্ত্র শাস্তির যুগ' নামে পরিচিত?

উত্তর: ১৮৭১-১৯১৩ খ্রি. পর্যন্ত সময় ‘সশস্ত্র শাস্তির যুগ' নামে পরিচিত।



প্রশ্ন: 'The White Man's Burden' কবিতাটি কার লেখা?

উত্তর: "The White Man's Burden' কবিতাটি রুডইয়ার্ড কিপলিং-এর লেখা।



প্রশ্ন: জার্মান সম্রাট দ্বিতীয় উইলিয়াম বিশ্বে কোন্ জাতির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন?

উত্তর: জার্মান সম্রাট দ্বিতীয় উইলিয়াম বিশ্বে ‘টিউটনিক’ জাতির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।



প্রশ্ন: ত্রিশক্তি চুক্তি কবে, কাদের মধ্যে হয়েছিল?

উত্তর: ১৮৮২ খ্রিস্টাব্দে জার্মানি, ইটালি, অস্ট্রিয়ার মধ্যে ত্রিশক্তি চুক্তি হয়েছিল।



প্রশ্ন: কত খ্রিস্টাব্দে রি-ইনসিওরেন্স চুক্তি বাতিল করা হয়?

উত্তর: ১৮৯০ খ্রিস্টাব্দে রি-ইনসিওরেন্স চুক্তি বাতিল করা হয়।



প্রশ্ন: ফ্রান্স দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অঞ্চলকে ঐক্যবদ্ধ করে কী গঠন করে?

উত্তর: ফ্রান্স দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অঞ্চলকে ঐক্যবদ্ধ করে ১৯১০ খ্রিস্টাব্দে ইউনিয়ন অব সাউথ আফ্রিকা’ গঠন করে।



প্রশ্ন: আলজিসেরিয়াস শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়?

উত্তর: ১৯০৬ খ্রিস্টাব্দে মরক্কো সমস্যার সমাধানে এই চুক্তি সম্পাদিত হয়।



প্রশ্ন: বার্লিন-বাগদাদ রেলপথ কার পরিকল্পনায় প্রস্তুত?

উত্তর: জার্মান সম্রাট দ্বিতীয় কাইজার উইলিয়াম এই নীতির প্রবক্তা।



প্রশ্ন: ‘আঁতাত কোৰ্দিয়াল’ কাকে বলে?

উত্তর: ১৯০৪ খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে যে মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় তা ‘আঁতাত কোৰ্দিয়াল’ বা ‘ঘনিষ্ঠ মিত্রতা’ নামে খ্যাত।



প্রশ্ন: ত্রিশক্তি আঁতাত' কবে, কাদের মধ্যে গঠিত হয়েছিল?

উত্তর: ‘ত্রিশক্তি আঁতাত’ ১৯০৭ খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে গঠিত হয়েছিল।



প্রশ্ন: প্যান্থার যুদ্ধ জাহাজ কোন্ দেশ কোথায় পাঠায়?

উত্তর: ১৯১১ খ্রিস্টাব্দে জার্মানি মরক্কোতে যুদ্ধ জাহাজ পাঠায়।



প্রশ্ন: বক্সারের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?

উত্তর: বাংলার নবাব মিরকাশিম ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে ১৭৬৪ খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়।



প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল?

উত্তর: প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল সেরাজেভো হত্যাকাণ্ড।



প্রশ্ন: সেরাজেভো হত্যাকাণ্ডের তারিখটি কী?

উত্তর: সেরাজেভো হত্যাকাণ্ডের তারিখটি হল ২৮ জুন, ১৯১৪ খ্রিস্টাব্দ।



প্রশ্ন: ‘আততায়ীর জাতি'—মন্তব্য কে, কার বিরুদ্ধে করেছিল?

উত্তর: অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে ‘আততায়ীর জাতি' বলে মন্তব্য করেছিল।



প্রশ্ন: অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে কবে যুদ্ধ ঘোষণা করে?

উত্তর: অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে ২৮ জুলাই, ১৯১৪ খ্রি. যুদ্ধ ঘোষণা করে।