প্রশ্ন: মিত্রপক্ষের সঙ্গে জার্মানির সম্পাদিত চুক্তির নাম কী?
উত্তর: মিত্রপক্ষের সঙ্গে জার্মানির সম্পাদিত চুক্তির নাম হল ভার্সাই সন্ধি।
প্রশ্ন: ভার্সাই সম্মেলনের সভাপতি কে ছিলেন?
উত্তর: ভার্সাই সম্মেলনের সভাপতি ছিলেন ফরাসি প্রধানমন্ত্রী জর্জ ক্লিমেশোঁ।
প্রশ্ন: জাতিসংঘ প্রতিষ্ঠার আদর্শ কে পেশ করেছিলেন?
উত্তর: জাতিসংঘ প্রতিষ্ঠার আদর্শ পেশ করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসন।
প্রশ্ন: ভার্সাই সন্ধির শর্তানুযায়ী মেমেল বন্দর কোন্ দেশকে দেওয়া হয়?
উত্তর: ভার্সাই সন্ধির শর্তানুযায়ী মেমেল বন্দর লিথুয়ানিয়াকে দেওয়া হয়।
প্রশ্ন: জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ১৯১৯ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: জাতিসংঘের প্রধান কার্যালয় বা সদর দপ্তর কোথায় ছিল?
উত্তর: জাতিসংঘের প্রধান কার্যালয় বা সদর দপ্তর ছিল জেনেভা শহরে।
প্রশ্ন: জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
উত্তর: জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন স্যার এরিক ড্রামন্ড।
প্রশ্ন: আনুষ্ঠানিকভাবে কবে জাতিসংঘ বিলুপ্ত হয়?
উত্তর: আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ খ্রিস্টাব্দে জাতিসংঘ বিলুপ্ত হয়।
প্রশ্ন: মার্কিন যুক্তরাষ্ট্রে মহামন্দা কোন্ বছর হয়েছিল?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রে মহামন্দা ১৯২৯ খ্রিস্টাব্দে হয়েছিল।
প্রশ্ন: কোন্ মার্কিন রাষ্ট্রপতি 'The Engineer in Politics' নামে পরিচিত ?
উত্তর: রাষ্ট্রপতি হার্বার্ট হুভার The Engineer in Politics' নামে পরিচিত।
প্রশ্ন: ‘নিউ ডিল’ কর্মসূচি কে গ্রহণ করেন?
উত্তর: ‘নিউ ডিল’ কর্মসূচি গ্রহণ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি এফ. ডি. রুজভেল্ট।
প্রশ্ন: ভাইমার প্রজাতন্ত্র কোথায় গঠিত হয়?
উত্তর: ভাইমার প্রজাতন্ত্র গঠিত হয় জার্মানির রাজধানী বার্লিন শহরের নিকটবর্তী ভাইমার শহরে।
প্রশ্ন: ভাইমার প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: ভাইমার প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ফ্রেডারিক ইবার্ট।
প্রশ্ন: সেন্ট জার্মায়েন-এর সন্ধি কার সঙ্গে সম্পাদিত হয়?
উত্তর: অস্ট্রিয়া-হাঙ্গেরির সঙ্গে এই সন্ধি সম্পাদিত হয়।
প্রশ্ন: কোন্ মূল শব্দ থেকে ‘ফ্যাসিস্ট’ কথাটি এসেছে?
উত্তর: ল্যাটিন ‘ফ্যাসিস' শব্দ থেকে ‘ফ্যাসিস্ট’ কথাটি এসেছে।
প্রশ্ন: ইটালিতে ফ্যাসিস্ট দল কে গঠন করে?
উত্তর: ইটালিতে ফ্যাসিস্ট দল গঠন করেন বেনিতো মুসোলিনি।
প্রশ্ন: মুসোলিনি ইটালিতে কী ধরনের রাষ্ট্রব্যবস্থার প্রতিষ্ঠা করেন?
উত্তর: মুসোলিনি ইটালিতে ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন: ইল-দু চে’ উপাধি কে গ্রহণ করেন?
উত্তর: ‘ইল-দু চে’ উপাধি গ্রহণ করেন বেনিতো মুসোলিনি।
প্রশ্ন: মুসোলিনি কবে ইটালির প্রধানমন্ত্রী হন?
উত্তর: মুসোলিনি ১৯২২ খ্রিস্টাব্দে ইটালির প্রধানমন্ত্রী হন।
প্রশ্ন: হিটলার প্রথমে কোন্ দলে যোগদান করেন?
উত্তর: হিটলার প্রথমে জার্মান ওয়ারকার্স পার্টিতে যোগদান করেন।
প্রশ্ন: ‘ফ্যুয়েরার’ নামে কে পরিচিত হন?
উত্তর: হিটলার ‘ফ্যুয়েরার' নামে পরিচিত হন।
প্রশ্ন: হিটলারের নাতসি দলের নাম কী ছিল?
উত্তর: রহিটলারের নাতসি দলের নাম ছিল ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ারকার্স পার্টি (NSDAP) |
প্রশ্ন: জার্মানির পার্লামেন্ট (আইনসভা) কী নামে পরিচিত ছিল?
উত্তর: জার্মানির পার্লামেন্ট (আইনসভা) রাইখস্ট্যাগ নামে। পরিচিত ছিল।
প্রশ্ন: হিটলারের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী?
উত্তর: হিটলারের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থের নাম ‘মাইন ক্যাম্ফ’।
প্রশ্ন: ঝটিকা বাহিনী কাকে বলে?
উত্তর: নাতসি দলের প্রধানরূপে হিটলার নিজস্ব এক অনুগত স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেন যা ‘ঝটিকা বাহিনী’ নামে পরিচিত।
প্রশ্ন: ‘গেস্টাপো’ কথার অর্থ কী?
উত্তর: জার্মান একনায়ক হিটলারের নেতৃত্বাধীন গোপন পুলিশ বাহিনী।
প্রশ্ন: নাতসি দলের মুখপত্রের নাম কী?
উত্তর: নাতসি দলের মুখপত্রের নাম 'পিপলস্ অবজারভার'।
প্রশ্ন: নাতসি দলের পতাকার বিন্যাস কেমন ছিল?
উত্তর: নাতসি দলের পতাকা ছিল লাল রঙের। আর পতাকার মধ্যে সাদা রঙের অংশে কালো রঙের স্বস্তিকা চিহ্ন আঁকা থাকত।
প্রশ্ন: হিটলার কবে জার্মানির প্রধানমন্ত্রী হন?
উত্তর: হিটলার ১৯৩৩ খ্রিস্টাব্দে জার্মানির প্রধানমন্ত্রী হন।
প্রশ্ন: নাতসি দলের প্রতীক চিহ্ন কী ছিল?
উত্তর: নাতসি দলের প্রতীক চিহ্ন ছিল স্বস্তিকা।
প্রশ্ন: স্পেনের গৃহযুদ্ধ কবে শুরু হয়েছিল?
উত্তর: স্পেনের গৃহযুদ্ধ ১৯৩৬ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল।
প্রশ্ন: স্পেনের নির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে কে বিদ্রোহ ঘোষণা করেন?
উত্তর: স্পেনের নির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে জেনারেল ফ্রাঙ্কো বিদ্রোহ ঘোষণা করেন।
প্রশ্ন: রাশিয়ায় ডিসেম্বিস্ট বিদ্রোহ কবে হয়েছিল?
উত্তর: ১৮২৫ খ্রিস্টাব্দে ডিসেম্বরে এই বিদ্রোহ সংঘটিত হয়।
প্রশ্ন: রাশিয়ায় বলশেভিক বিপ্লব কবে হয়েছিল?
উত্তর: রাশিয়ায় বলশেভিক বিপ্লব হয়েছিল ১৯১৭ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: ‘কুলাক’ কাদের বলা হয়?
উত্তর: রাশিয়ার এক নতুন ধরনের জোতদারদের বলা হত কুলাক ৷
প্রশ্ন: কবে রাশিয়ায় সমাজবাদী দলের (Social Democratic Workers Party) প্রতিষ্ঠা হয়?
উত্তর: ১৮৯৮ খ্রিস্টাব্দে রাশিয়ায় সমাজবাদী দলের প্রতিষ্ঠা হয়।
প্রশ্ন: পেট্রোগ্রাড শহরে শ্রমিকরা কবে ধর্মঘট শুরু করে?
উত্তর: ১৯১৭ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে পেট্রোগ্রাড শহরে শ্রমিকরা ধর্মঘট শুরু করে।
প্রশ্ন: ১৯১৭-র বিপ্লবের প্রাক্কালে রাশিয়ার জার কে ছিলেন?
উত্তর: ১৯১৭-র বিপ্লবের প্রাক্কালে রাশিয়ার জার ছিলেন দ্বিতীয় নিকোলাস ৷
প্রশ্ন: জার দ্বিতীয় নিকোলাস কবে সিংহাসন ত্যাগ করতে বাধ্য হন?
উত্তর: ১৪ মার্চ, ১৯১৭ খ্রিস্টাব্দে জার দ্বিতীয় নিকোলাস সিংহাসন ত্যাগে বাধ্য হন।
প্রশ্ন: বলশেভিক দলের মুখপত্র (দলীয় পত্রিকার)-এর নাম কী?
উত্তর: বলশেভিক দলের মুখপত্রের নাম ছিল প্রাভদা।
প্রশ্ন: কী করতে হবে (What is to be done) গ্রন্থটি (১৯০২ খ্রি.) কে লেখেন?
উত্তর: ভি. আই. লেনিন গ্রন্থটি (১৯০২ খ্রি.) লেখেন।
প্রশ্ন: ‘এপ্রিল থিসিস'-এর প্রবক্তা কে?
উত্তর: ‘এপ্রিল থিসিস-এর প্রবক্তা ছিলেন বলশেভিক নেতা লেনিন।
প্রশ্ন: কেরেনস্কি কে ছিলেন?
উত্তর: কেরেনস্কি ছিলেন সমাজবাদী দলের মেনশেভিক গোষ্ঠীর অন্যতম নেতা।
প্রশ্ন: কার নেতৃত্বে ১৯১৭ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে সশস্ত্র শ্রমিক অভ্যুত্থান হয়েছিল?
উত্তর: লেনিনের যোগ্য শিষ্য ট্রটস্কির নেতৃত্বে ১৯১৭ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে সশস্ত্র শ্রমিক অভ্যুত্থান হয়েছিল।
প্রশ্ন: লালফৌজ কে, কবে গঠন করেন?
উত্তর: লিয়ন ট্রটস্কি লালফৌজ গঠন করেন ১৯১৭ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: কমিন্টার্ন কী?
উত্তর: ১৯১৯ খ্রিস্টাব্দের মার্চ মাসে মস্কোতে তৃতীয় আন্তর্জাতিক বা কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গঠিত হয়। এই সংগঠন কমিন্টার্ন নামে পরিচিত।
প্রশ্ন: ‘নতুন অর্থনৈতিক নীতি' (N.E.P.) কে প্রবর্তন করেন?
উত্তর: নতুন অর্থনৈতিক নীতি (N.E.P.) প্রবর্তন করেন লেনিন।
প্রশ্ন: “সংযুক্ত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র” রূপে রাশিয়া কবে সংগঠিত হয়?
উত্তর : “সংযুক্ত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র” রূপে রাশিয়া সংগঠিত হয় ১৯২৪ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: কমিউনিস্ট ইন্টারন্যাশনাল কবে গঠিত হয়?
উত্তর: ১৯১৯ খ্রিস্টাব্দে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গঠিত হয়।
প্রশ্ন: সুইজারল্যান্ডে অবস্থানকালে লেনিন যে পত্রিকা প্রকাশ করেন তার নাম কী?
উত্তর: সুইজারল্যান্ডে অবস্থানকালে লেনিন যে পত্রিকা প্রকাশ করেন তার নাম ইসক্রা।
প্রশ্ন: ‘যুদ্ধ সাম্যবাদ' বলতে কী বোঝায়?
উত্তর: বলশেভিক বিপ্লবের পর রাশিয়ায় জটিল অর্থনৈতিক পরিস্থিতি আয়ত্তে আনার জন্য কঠোর ব্যবস্থা ‘যুদ্ধ সাম্যবাদ’ নামে পরিচিত।
প্রশ্ন: কত খ্রিস্টাব্দে লেনিনের মৃত্যু হয়?
উত্তর: ১৯২৪ খ্রিস্টাব্দে লেনিনের মৃত্যু হয়।
প্রশ্ন: কবে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল?
উত্তর: ১৯১৭ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল।
প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধের সময় কেন্দ্রীয় শক্তিজোট বলতে কী বোঝায়?
উত্তর: প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি, অস্ট্রিয়া ও তুরস্কের মধ্যে গড়ে ওঠা শক্তিজোট কেন্দ্রীয় শক্তিজোট নামে পরিচিত।
প্রশ্ন: মিত্রশক্তি জোট'-এর অন্তর্গত দেশগুলির নাম লেখো।
উত্তর: ‘মিত্রশক্তি জোেট'-এর অন্তর্গত দেশগুলির নাম হল সার্বিয়া, রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম, জাপান ও আমেরিকা যুক্তরাষ্ট্র।
প্রশ্ন: জার্মানি কবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে?
উত্তর: জার্মানি ১ সেপ্টেম্বর, ১৯১৪ খ্রিস্টাব্দে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
প্রশ্ন: জার্মানি কবে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে?
উত্তর: জার্মানি ২ আগস্ট, ১৯১৪ খ্রিস্টাব্দে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধের সূচনাকালে জার্মান চ্যান্সেলর কে ছিলেন?
উত্তর: প্রথম বিশ্বযুদ্ধের সূচনাকালে জার্মান চ্যান্সেলর ছিলেন বেথম্যান হলওয়েগ।
প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধকালে জার্মানির সম্রাট কে ছিলেন?
উত্তর: প্রথম বিশ্বযুদ্ধকালে জার্মানির সম্রাট ছিলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম।
প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধকালে জার্মানির সেনাধ্যক্ষ কে ছিলেন ?
প্রথম বিশ্বযুদ্ধকালে জার্মানির সেনাধ্যক্ষ ছিলেন শ্লাইফেন।
প্রশ্ন: জার্মানি কবে যুদ্ধবিরতি স্বাক্ষর করে?
উত্তর: জার্মানি ১৯১৮ খ্রিস্টাব্দের ১১ নভেম্বর যুদ্ধবিরতি স্বাক্ষর করে।
প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধকালে চোদ্দো দফা শর্ত কে ঘোষণা করেন?
উত্তর: প্রথম বিশ্বযুদ্ধকালে চোদ্দো দফা শর্ত ঘোষণা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসন।
প্রশ্ন: চোদ্দ দফা শর্ত কবে ঘোষিত হয়?
উত্তর: ১৯১৮ খ্রিস্টাব্দের ৮ জানুয়ারি মার্কিন রাষ্ট্রপতি চোদ্দ দফা শর্ত ঘোষণা করেন।
প্রশ্ন: প্যারিসের শাস্তি সম্মেলনে (১৯১৯ খ্রি.) মিত্রপক্ষ কেন্দ্রীয় শক্তিজোট-এর সঙ্গে ক-টি সন্ধি স্বাক্ষর করেছিল?
উত্তর: প্যারিসের শাস্তি সম্মেলনে (১৯১৯ খ্রি.) মিত্রপক্ষ কেন্দ্রীয় শক্তিজোট-এর সঙ্গে পাঁচটি সন্ধি স্বাক্ষর করেছিল।
