Class 9 History Chapter 6 (দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর) এক কথায় উত্তর দাও Short Questions And Answers

প্রশ্ন: ইঙ্গ-মার্কিন যুগ্মবাহিনী সিসিলি কবে দখল করে?

উত্তর: ১৯৪৩ খ্রিস্টাব্দের জুলাই মাসে ইঙ্গ-মার্কিন যুগ্মবাহিনী সিসিলি দখল করে।



প্রশ্ন: কোন্ দিন ইঙ্গ-মার্কিন বাহিনী ইংলিশ। চ্যানেল পার হয়ে ফ্রান্সের কোথায় অবতরণ করে?

উত্তর: ৬ জুন, ১৯৪৪ খ্রিস্টাব্দে নরমাণ্ডি উপকূলে।



প্রশ্ন: হ্যারি ট্রুম্যান কে ছিলেন? 

উত্তর: ডিটর হ্যারি ট্রুম্যান ছিলেন মার্কিন রাষ্ট্রপতি।



প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ইটালির রাজা কে ছিলেন?

উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ইটালির রাজা ছিলেন রাজা ভিক্টর তৃতীয় ইমান্যুয়েল।



প্রশ্ন: জেনারেল ডোয়াইট আইজেন হাওয়ার কেন বিখ্যাত?

উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনানায়ক আইজেন হাওয়ার ইউরোপে মিত্রপক্ষীয় সেনার সুপ্রিম কর্ণধার ছিলেন।



প্রশ্ন: জার্মানি কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করে?

উত্তর: ৭ মে, ১৯৪৫ খ্রিস্টাব্দে।



প্রশ্ন: কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়?

উত্তর: ১৯৪৫ খ্রি: (সেপ্টেম্বর)।



প্রশ্ন: হিটলার কবে আত্মহত্যা করেন?

উত্তর: ১৯৪৫ খ্রিস্টাব্দের ৩০ এপ্রিল হিটলার আত্মহত্যা করেন।



প্রশ্ন: কবে ইউরোপে বিজয় দিবস (V.E. Day or Victory in Europe Day) পালিত হয়?

উত্তর: ১৯৪৫ খ্রিস্টাব্দের ৮ মে জার্মানির পতনের পর ইউরোপে বিজয় দিবস পালিত হয়।



প্রশ্ন: কোন দিনটিকে ডি-ডে বলা হয়?

উত্তর: ৬ জুন, ১৯৪৪ খ্রিস্টাব্দ।



প্রশ্ন: ডি. ডে (D. Day) কথার অর্থ কী?

উত্তর: ডি. ডে (Day of Deliverance) কথার অর্থ হল মুক্তি দিবস।



প্রশ্ন: হিরোশিমায় যে বোমাটি ফেলা হয়েছিল সেটির নাম কী?

উত্তর: লিটল বয় (Little Boy)।



প্রশ্ন: নাগাসাকিতে যে বোমাটি ফেলা হয়েছিল সেটি কী নামে খ্যাত ?

উত্তর: ফ্যাটম্যান (Fat Man) ।



প্রশ্ন: হিরোশিমায় আমেরিকা কবে পারমাণবিক বোমা নিক্ষেপ করে?

উত্তর: হিরোশিমায় আমেরিকা ১৯৪৫ খ্রিস্টাব্দের ৬ আগস্ট পারমাণবিক বোমা নিক্ষেপ করে।



প্রশ্ন: সোভিয়েত রাশিয়া কবে মাঞ্চুরিয়া আক্রমণ করে?

উত্তর: সোভিয়েত রাশিয়া মাঞ্জুরিয়া আক্রমণ করে ১৯৪৫ খ্রিস্টাব্দের ৮ আগস্ট।



প্রশ্ন: রাশিয়ার কোথায় জার্মান বাহিনীর পরাজয় ঘটে?

উত্তর: স্ট্যালিনগ্রাদের যুদ্ধে।



প্রশ্ন: কোন্ রুশ সেনাপতি কোন্ যুদ্ধে জার্মানদের পরাস্ত করে?

উত্তর: মার্শাল ঝুকভ।



প্রশ্ন: রাশিয়া কবে লিগের সদস্যপদ ত্যাগ করে?

উত্তর: ১৯৩৯ খ্রিস্টাব্দে।



প্রশ্ন: লেনিনগ্রাদ সোভিয়েত রাশিয়ার কোন্ জারের রাজধানী ছিল?

উত্তর: পিটার দ্য গ্রেট-এর।



প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন্ দেশ ‘পোড়ামাটি নীতি' নিয়ে ছিল?

উত্তর: রাশিয়া।



প্রশ্ন: মলোটভ কে ছিলেন?

উত্তর: রুশ পররাষ্ট্রমন্ত্রী।



প্রশ্ন: রুশ বাহিনী কবে বার্লিন দখল করে?

উত্তর: ২ মে ১৯৪৫ খ্রিস্টাব্দে।



প্রশ্ন: ‘অপারেশন বারবারোসা' কী?

উত্তর: জার্মানি কর্তৃক রাশিয়া অভিযানের সাংকেতিক নাম হল অপারেশন বারবারোসা।



প্রশ্ন: কার নেতৃত্বে জার্মান সেনাদল অপারেশন বারবারোসা শুরু করে?

উত্তর: হিটলারের নেতৃত্বে।



প্রশ্ন: ম্যাজিনো লাইন কী?

উত্তর: ম্যাজিনো লাইন হল জার্মান সীমান্তে ফ্রান্সের দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা। এই লাইনের স্রষ্টা ছিলেন ফরাসি সমর সচিব ম্যাজিনো।



প্রশ্ন: এশিয়া এশিয়াবাসীর জন্য' এই ঘোষণা কোন্ দেশ করেছিল?

উত্তর: এশিয়া এশিয়াবাসীর জন্য এই ঘোষণা করেছিল চিন ও জাপান।



প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে আন্তর্জাতিকতা বাদের প্রসারে কোন্ কোন্ দেশ সচেষ্ট হয়েছিল?

উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে আন্তর্জাতিকতাবাদের প্রসারে ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র সচেষ্ট হয়েছিল।



প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্থায়িত্বকাল ছিল কতদিন?

উত্তর: ৬ বছর (২১৯৪ দিন)।



প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন্ কোন্ দেশ পরমাণু বোমা ব্যবহার করে?

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান।



প্রশ্ন: কোথায় এবং কবে আটলান্টিক চার্টার স্বাক্ষরিত হয়েছিল?

উত্তর: আটলান্টিক সাগরে প্রিন্স অব ওয়েলস নামক জাহাজে, আগস্ট, ১৯৪১।



প্রশ্ন: ক্রিয়াপদ্ধতির প্রথম প্রয়োগ দেখা যায় কীসের ওপর?

উত্তর: র্যাডার বা বোমা দর্শন ব্যবস্থায় ক্রিয়াপদ্ধতির প্রথম প্রয়োগ দেখা যায়।



প্রশ্ন: সম্মিলিত জাতিপুঞ্জ কবে গঠিত হয়?

উত্তর: ২৪ অক্টোবর, ১৯৪৫ খ্রিস্টাব্দে।



প্রশ্ন: সার্ক এর জন্ম কত খ্রিস্টাব্দে হয় ?

উত্তর: ১৯৮৫ খ্রিস্টাব্দে।



SAARC এর পুরা নাম কী ?

উত্তর: দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা (South Asian Association for Regional Co-operation).



প্রশ্ন: সার্কভুক্ত দেশের সংখ্যা কয়টি?

উত্তর: ৭ টি (ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ)।



প্রশ্ন: কবে ট্রুম্যান নীতি ঘোষণা করা হয়?

উত্তর: ১২ মার্চ, ১৯৪৭ খ্রিস্টাব্দে।



প্রশ্ন: মার্শাল পরিকল্পনা কবে ঘোষণা করা হয়?

উত্তর: ৫ জুন ১৯৪৭ খ্রিস্টাব্দে।



প্রশ্ন: মার্শাল পরিকল্পনা কে ঘোষণা করেন? 

উত্তর: মার্কিন পররাষ্ট্রসচিব স্যার জন মার্শাল।



প্রশ্ন: UNRR-র পুরো নাম কী?

উত্তর: United Nations Relief and Rehabilitation Administration.



প্রশ্ন: পটডাম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

উত্তর: ১৭ জুলাই, ১৯৪৫ খ্রিস্টাব্দে।



প্রশ্ন: হো-চি-মিন এর আসল নাম কী?

উত্তর: নগুয়েন আই কুয়োক।



প্রশ্ন: হ্যারি ট্রুম্যান কে ছিলেন?

উত্তর: মার্কিন রাষ্ট্রপতি।



প্রশ্ন: রবীন্দ্রনাথ তাঁর কোন্ প্রবন্ধে উগ্রজাতীয়তাবাদের সমালোচনা করেছেন?

উত্তর: ‘সভ্যতার সংকট'।



প্রশ্ন: ক্রিয়া পদ্ধতির প্রথম প্রয়োগ দেখা যায় কীসের ওপর?

উত্তর: বোমা দর্শন ব্যবস্থায়।



প্রশ্ন: 'লুফৎওয়াফ' কী?

উত্তর: জার্মানির জঙ্গি বিমান বাহিনীর নাম।



প্রশ্ন: কাদের সমর্থনে হিটলার বিনা যুদ্ধে সুদেতান অঞ্চল দখল করে?

উত্তর: ইংল্যান্ড ও ফ্রান্সের।



প্রশ্ন: গোয়েবলস কে ছিলেন?

উত্তর: হিটলারের প্রচারসচিব।



প্রশ্ন: নাতসি দলের পররাষ্ট্র নীতি সম্পর্কে একটি উৎস-বই এর নাম লেখো।

উত্তর: নাতসি দলের পররাষ্ট্র নীতি সম্পর্কে একটি উৎস-বই এর নাম হল হিটলারের রচিত “মাইন ক্যাম্ফ” বা ন্যাতসি বাইবেল।



প্রশ্ন: চার্চিল কোন্ গ্রন্থে নাতসি আগ্রাসনের কথা উল্লেখ করেন?

উত্তর: চার্চিল গ্যাদারিং স্টম’ নামক গ্রন্থে নাতসি আগ্রাসনের কথা উল্লেখ করেন।



প্রশ্ন: হিটলার রাইন অঞ্চলে কবে সৈন্যবাহিনী পাঠিয়েছিলেন?

উত্তর: ১৯৩৬ খ্রিস্টাব্দের ৭ মার্চ হিটলার রাইন অঞ্চলে সৈন্যবাহিনী পাঠিয়েছিলেন।



প্রশ্ন: কোন্ অঞ্চলকে কেন্দ্র করে জার্মান-চেক বিরোধ দেখা দেয়?

উত্তর: সুদেতান অঞ্চলকে কেন্দ্র করে।



প্রশ্ন: জার্মানি জাতিসংঘের সদস্যপদ কবে ত্যাগ করে?

উত্তর: জার্মানি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে ১৯৩৩ খ্রিস্টাব্দের ১৪ অক্টোবর।



প্রশ্ন: হিটলার কবে পোল্যান্ডের সঙ্গে অনাক্রমণ চুক্তি করেন?

উত্তর: ১৯৩৪ খ্রিস্টাব্দে হিটলার পোল্যান্ডের সঙ্গে অনাক্রমণ চুক্তি করেন।



প্রশ্ন: রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি কবে স্বাক্ষরিত হয় ?

উত্তর: ১৯৩৭ খ্রিস্টাব্দে রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি স্বাক্ষরিত হয়।



প্রশ্ন: ভন সুশনিগ কে ছিলেন?

উত্তর: অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী (১৯৩৪-১৯৩৮)। তিনি অস্ট্রিয়াকে জার্মানির কবল থেকে মুক্ত করতে চেয়েছিলেন।



প্রশ্ন: 'ইলদুচে' উপাধি কার?

উত্তর: মুসোলিনির।



প্রশ্ন: জার্মানির সঙ্গে অস্ট্রিয়ার সংযুক্তিকরণ কবে হয়?

উত্তর: জার্মানির সঙ্গে অস্ট্রিয়ার সংযুক্তিকরণ হয় ১৯৩৮ খ্রিস্টাব্দের ১৪ মার্চ।



প্রশ্ন: কোন্ যুদ্ধে জার্মানি শেষ জয়লাভ করে?

উত্তর: বুলগের যুদ্ধে।



প্রশ্ন: আনপ্পুস কী ?

উত্তর: জার্মানি কর্তৃক অস্ট্রিয়ার সংযুক্তিকরণ (১৯৩৮ খ্রিস্টাব্দ) আনশ্রুস নামে পরিচিত।



প্রশ্ন: ভারতের কোথায় জাপানিরা হানা দেয়?

উত্তর: আরাকান ও মনিপুর সীমান্তে জাপানিরা হানা দেয়।



প্রশ্ন: কোন্ যুদ্ধে জার্মানি শেষ জয়লাভ করে?

উত্তর: বুলগের যুদ্ধে জার্মানি শেষ জয়লাভ করে। 



প্রশ্ন: হিটলার লিথুয়ানিয়ার কোন্ বন্দর দখল করেন?

উত্তর: হিটলার লিথুয়ানিয়ার মেমেল বন্দর দখল করেন।



প্রশ্ন: কত খ্রিস্টাব্দে হিটলার রাশিয়া আক্রমণ করেন?

উত্তর: ২২ জুন, ১৯৪১ খ্রিস্টাব্দে।



প্রশ্ন: মিউনিখ চুক্তির ফলে হিটলার কোন্ অঞ্চল দখল করে?

উত্তর: চেকোশ্লোভাকিয়ার সুদেতান অঞ্চল।



প্রশ্ন: হিটলার সমগ্র চেকোশ্লোভাকিয়া কবে দখল করেন?

উত্তর: ১৯৩৯ খ্রিস্টাব্দের ১৫ মার্চ হিটলার সমগ্র চেকোশ্লোভাকিয়া দখল করেন।



প্রশ্ন: হিটলার কবে পোল্যান্ড আক্রমণ করেন?

উত্তর: হিটলার পোল্যান্ড আক্রমণ করেন ১৯৩৯ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর।



প্রশ্ন: হিটলারের কোন অভিযান সমুদ্র সিংহ অভিযান নামে খ্যাত ?

উত্তর: ইংল্যান্ড অভিযানের সাংকেতিক নাম।



প্রশ্ন: জার্মানি কর্তৃক কোন দেশ আক্রমণ করার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়?

 উত্তর: জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণ করার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।



প্রশ্ন: জার্মানি কবে ব্রিটেনের বিরুদ্ধে বিমান অভিযান শুরু করে?

উত্তর: ৮ আগস্ট, ১৯৪০ খ্রিস্টাব্দে।



প্রশ্ন: রিবেনট্রপ কে ছিলেন?

উত্তর: জার্মান পররাষ্ট্রমন্ত্রী।



প্রশ্ন: ইঙ্গ-ফরাসি পক্ষ কবে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে?

উত্তর: ১৯৩৯ খ্রিস্টাব্দের ৩ সেপ্টেম্বর ইঙ্গ-ফরাসি পক্ষ জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।



প্রশ্ন: হিটলারের কোন অভিযান শ্বেত অভিযান ( Operation white) নামে পরিচিত?

উত্তর: হিটলারের পোল্যান্ড অভিযান শ্বেত অভিযান নামে পরিচিত।



প্রশ্ন: রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?

উত্তর: ২৩ আগস্ট, ১৯৩৯ খ্রিস্টাব্দে রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়।



প্রশ্ন: কোন আইন বলে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে প্রচুর সমরোপকরণ দেয়?

উত্তর: লেন্ড লিজ আইন বলে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে প্রচুর সমরোপকরণ দেয়।



প্রশ্ন: লেনিনগ্রাদের অবরোধ কতদিন ধরে চলেছিল?

উত্তর: ৮ সেপ্টেম্বর ১৯৪১ খ্রি: থেকে দীর্ঘ ৯০০ দিন ধরে।



প্রশ্ন: 'উড়ন্ত দুর্গ' কী?

উত্তর: মার্কিন বি-29 বিমান।



প্রশ্ন: কত খ্রিস্টাব্দে মিত্রবাহিনী রোম দখল করে?

উত্তর: ৪ জুন, ১৯৪৪ খ্রি:।



প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? 

উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল।



প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনায় ফ্রান্সে কোন্ মন্ত্রীসভা ছিল?

উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনায় ফ্রান্সে ছিল পল রেনদ (Reynand) মন্ত্রীসভা।



প্রশ্ন: ফ্রান্সে প্রধানমন্ত্রী রেনদ-এর স্থলাভিষিক্ত কে হন?

উত্তর: ফ্রান্সে প্রধানমন্ত্রী রেনদ-এর স্থলাভিষিক্ত হন জার্মানির অনুগত ফিলিপ পেঁতা।



প্রশ্ন: মিউনিখ চুক্তিকে কে প্রথম সারির বিপর্যয় বলে উল্লেখ করেছেন?

উত্তর: উইনস্টন চার্চিল।



প্রশ্ন: হিরোসিমায় যে বোমাটি ফেলা হয়েছিল সেটি কী নামে খ্যাত?

উত্তর: ফ্যাট ম্যান (Fat Man) নামে খ্যাত।



প্রশ্ন: মরুভূমির শেয়াল' (Desert Fox) নামে কে পরিচিত ছিলেন?

উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উত্তর আফ্রিকায় জার্মান সেনাপতি রোমেলকে ‘মরুভূমির শেয়াল’ বলা হত।



প্রশ্ন: মিত্রশক্তির প্রধান সেনাপতির নাম কী ছিল?

উত্তর: অথিজান হাওয়ার।



প্রশ্ন: ট্রেঞ্জ কৌশল কী?

উত্তর: মাটির নীচে দুর্গ করে যুদ্ধ করার কৌশলকে ট্রেঞ্জ কৌশল বলে।



প্রশ্ন: কোন্ দেশকে ‘গণতন্ত্রের ব্যুহ’ (অস্ত্রাগার) বলা হয়?

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রকে।



প্রশ্ন: অক্ষশক্তি বলতে কাদের বোঝায়?

উত্তর: জার্মানি-জাপান ও ইটালির কমিন্টার্ন বিরোধী জোটকে।



প্রশ্ন: কে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ‘হিটলারের যুদ্ধ বলেছেন?

উত্তর: রই-এল-উডওয়ার্ড।



প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে একটি গণতান্ত্রিক আদর্শ প্রবর্তিত রাষ্ট্রের নাম লেখো।

উত্তর: চেকোশ্লোভাকিয়া।



প্রশ্ন: একটি ব্রিটিশ যুদ্ধ জাহাজের নাম করো।

উত্তর: কারেজার্স।



প্রশ্ন: এল আলমেইনের যুদ্ধ কী?

উত্তর: ১৯৪২ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে উত্তর আফ্রিকায় এল আলমেইনের যুদ্ধে জার্মান সেনাপতি রোমেল পর্যুদস্ত হন।



প্রশ্ন: ফরাসি-জার্মান যুদ্ধবিরতি কবে স্বাক্ষরিত হয়?

উত্তর: ১৯৪০ খ্রিস্টাব্দের ২১ জুন ফরাসি-জার্মান যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়।



প্রশ্ন: কত খ্রিস্টাব্দে ফ্রান্সের পতন হয়?

উত্তর: ২২ জুন, ১৯৪০ খ্রিস্টাব্দে।



প্রশ্ন: ১৯৪০ খ্রি: ২১ নভেম্বর ফরাসিরা কার কাছে আত্মসমর্পণ করে?

উত্তর: জার্মানির কাছে।



প্রশ্ন: কোন্ ঘটনাকে দৈত্য বামনের লড়াই বলা হয়েছে?

উত্তর: রাশিয়ার ফিনল্যান্ড আক্রমণকে (১৯৩৯ খ্রি: ৩০ নভেম্বর) দৈত্য বামনের লড়াই বলা হয়েছে।



প্রশ্ন: রাশিয়া কবে লিগের সদস্যপদ লাভ করে?

উত্তর: ১৯৩৪ খ্রি:।



প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালে গৌরবময় মুহূর্তের (Finest hour) জন্য কে আহ্বান করেন? 

উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে গৌরবময় মুহূর্তের জন্য আহ্বান করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল।



প্রশ্ন: তুরস্ক জার্মানির সঙ্গে কবে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে?

উত্তর: তুরস্ক জার্মানির সঙ্গে ১৯৪১ খ্রিস্টাব্দে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে।



প্রশ্ন: জার্মান ডুবো জাহাজ কোন্ কোন্ ব্রিটিশ রণতরী ডুবিয়ে দেয়?

উত্তর: কারেজার্স, রয়্যাল শুক



প্রশ্ন: জাপান কোন্ কোন্ ব্রিটিশ রণতরীকে ডুবিয়ে দেয় ?

উত্তর: প্রিন্স অব ওয়েলস ও রিপালস্।



প্রশ্ন: জার্মানি কবে রাশিয়া আক্রমণ করেছিল?

উত্তর: জার্মানি রাশিয়া আক্রমণ করেছিল ১৯৪১ খ্রিস্টাব্দের ২২ জুন।



প্রশ্ন: কোন্ যুদ্ধে ইটালি-জার্মান বাহিনী বিধ্বস্ত হয় ?

উত্তর: এল-আলমিনের যুদ্ধে।



প্রশ্ন: অক্ষশক্তি বলতে কাদের বোঝায়?

উত্তর: জার্মানি-জাপান ও ইটালির কমিস্টার্ন বিরোধী জোটকে বলা হয় অক্ষশক্তি।



প্রশ্ন: স্টালিনগ্রাডের যুদ্ধে পরাজিত হয়ে কোন্ জার্মান সেনাপতি রাশিয়ার নিকট আত্মসমর্পণ করে?

উত্তর: স্টালিনগ্রাডের যুদ্ধে পরাজিত হয়ে পলুস (পাউলাস) নামক জার্মান সেনাপতি রাশিয়ার নিকট আত্মসমর্পণ করে।



প্রশ্ন: স্ট্যালিনগ্রাডের যুদ্ধ কত দিন ধরে চলেছিল?

উত্তর: স্ট্যালিনগ্রাডের যুদ্ধ চলেছিল ১৭ জুলাই, ১৯৪২ খ্রি: থেকে ২২ ফেব্রুয়ারি, ১৯৪৩ খ্রি: পর্যন্ত।



প্রশ্ন: ‘ক্যাশ অ্যান্ড ক্যারি' নীতি কোন্ দেশ গ্রহণ করে?

উত্তর: 'ক্যাশ অ্যান্ড ক্যারি' নীতি গ্রহণ করে মার্কিন যুক্তরাষ্ট্র।



প্রশ্ন: ইটালি কবে লিবিয়া দখল করে?

উত্তর: ১৯৪০ খ্রিস্টাব্দে ইটালি লিবিয়া দখল করে।



প্রশ্ন: 'লেন্ড লিজ আইন' কবে পাস হয়?

উত্তর: লেন্ড লিজ আইন পাস হয় ১৯৪১ খ্রিস্টাব্দের মার্চ মাসে।



প্রশ্ন: ‘গণতন্ত্রের সামরিক কারখানা' নামে কোন্ দেশ পরিচিত?

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রের সামরিক কারখানা নামে পরিচিত কারণ তারা ধারে মিত্রপক্ষকে সামরিক সরঞ্জাম দেয়।



প্রশ্ন: 'আটলান্টিক সনদ' কবে স্বাক্ষরিত হয়?

উত্তর: ১৯৪১ খ্রিস্টাব্দের আগস্ট মাসে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়।



প্রশ্ন: দ্য গল কে ছিলেন?

উত্তর: ফ্রান্সের পতনের পর লন্ডনে যে স্বাধীন ফরাসি সরকার গঠিত হয় তার প্রধান ছিলেন দ্য গল ।



প্রশ্ন: দালাদিয়ের কে ছিলেন?

উত্তর: ফরাসি প্রধানমন্ত্রী।



প্রশ্ন: ১৯৪১ খ্রিস্টাব্দের অক্টোবরে কে জাপানের প্রধানমন্ত্রী হন?

উত্তর: ১৯৪১ খ্রিস্টাব্দের অক্টোবরে হিদেকি তোজো জাপানের প্রধানমন্ত্রী হন।



প্রশ্ন: জাপান কোন্ ব্রিটিশ যুদ্ধ জাহাজকে ডুবিয়ে দেয়?

উত্তর: ব্রিটিশ যুদ্ধ জাহাজ প্রিন্স অব ওয়েলসকে জাপান দক্ষিণ-পূর্ব এশিয়ায় ডুবিয়ে দেয়।



প্রশ্ন: জাপান প্রশান্ত মহাসাগরে কোন্ মার্কিন নৌ ঘাঁটি আক্রমণ করে?

উত্তর: হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত পার্ল হারবার নৌ ঘাঁটি।



প্রশ্ন: কোন্ ব্রিটিশ প্রধানমন্ত্রী নাতসি জার্মানিকে তোষণ করেন?

উত্তর: নেভিল চেম্বারলিন।



প্রশ্ন: কত খ্রিস্টাব্দে জাপান লীগের সদস্যপদ ত্যাগ করে?

উত্তর: ১৯৩৩ খ্রিস্টাব্দে।



প্রশ্ন: কত খ্রিস্টাব্দে ইটালি আবিসিনিয়া আক্রমণ করে?

উত্তর: ৩ অক্টোবর, ১৯৩৫ খ্রি:।



প্রশ্ন: জাপান কোন্ ব্রিটিশ নৌঘাঁটি ধ্বংস করে?

উত্তর: সিঙ্গাপুর।



প্রশ্ন: জাপান কোন্ কোন্ ডাচ উপনিবেশ দখল করে?

উত্তর: সুমাত্রা, জাভা, বালি প্রভৃতি।



প্রশ্ন: জাপানের কোন্ কোন্ শহরে আণবিক বোমা ফেলা হয়?

উত্তর: হিরোশিমা ও নাগাসাকি শহরে।



প্রশ্ন: জাপান কবে সিঙ্গাপুর দখল করে?

উত্তর: জাপান ১৯৪২ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে সিঙ্গাপুর দখল করে।



প্রশ্ন: জাপান মাঞ্চুরিয়া দখল করে কী নামকরণ করেন ?

উত্তর: জাপান মাঞ্জুরিয়া দখল করে তার নামকরণ করেন মাঞকুয়ো।



প্রশ্ন: মাঞ্চুরিয়া কোন দেশের অংশ ছিল?

উত্তর: চিনের।



প্রশ্ন: ওয়ারশ কার রাজধানী?

উত্তর: পোল্যান্ডের।



প্রশ্ন: মাঞ্জুরিয়া দখলের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর: ইনুকাই।



প্রশ্ন: মার্কিন যুক্তরাষ্ট্র কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে?

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৪১ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে।



প্রশ্ন: ন্যাটো (NATO) কত সালে গঠিত হয়?

উত্তর: ১৯৪৯ খ্রিস্টাব্দে।



প্রশ্ন: NATO-র পুরো নাম কী?

উত্তর: NATO-এর পুরো কথা হল— North Atlantic Treaty Organisation.



প্রশ্ন: Without Victory, There is no Survival – উক্তিটি কার?

উত্তর: উইনস্টন চার্চিলের।



প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন এফ. ডি. রুজভেল্ট।



প্রশ্ন: কোন ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে পুবী রনাঙ্গে টেনে এনেছিল?

উত্তর: রাশিয়াতে জার্মানির ব্যর্থতা।