প্রশ্ন: উড্রো উইলসন কবে মার্কিন সেনেট-এ “বিশ্বশান্তির জন্য সংঘ’ গড়ে তোলার প্রস্তাব দেন?
উত্তর: উড্রো উইলসন ১৯১৭ খ্রিস্টাব্দে মার্কিন সেনেট-এ ‘বিশ্বশান্তির জন্য সংঘ' গড়ে তোলার প্রস্তাব দেন।
প্রশ্ন: জাতিসংঘের প্রথম অধিবেশন কবে বসেছিল?
উত্তর: ১০ জানুয়ারি, ১৯২০ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন: জাতিসংঘকে কার ‘মানস কন্যা’ বলা হয়?
উত্তর: উড্রো উইলসনের।
প্রশ্ন: জাতিসংঘের সাধারণ সভায় সদস্য রাষ্ট্রের কত জন করে প্রতিনিধি থাকে?
উত্তর: ৩ জন করে।
প্রশ্ন: জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: সুইজারল্যান্ডের জেনেভা শহরে।
প্রশ্ন : জাতিসংঘের সাধারণ সভার কাজকর্ম পরিচালনা করে কে?
উত্তর: সচিবালয়।
প্রশ্ন: জাতিসংঘের জনক কাকে বলা হয়?
উত্তর: উড্রো উইলসনকে।
প্রশ্ন: জাতিসংঘের সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্রের কয়টি ভোট ছিল?
উত্তর: ১টি।
প্রশ্ন: জাতিসংঘের সাধারণ সভার অধিবেশন কোথায় আহূত হত?
উত্তর: সুইজারল্যান্ডের জেনেভা শহরে।
প্রশ্ন : জাতিসংঘের সাধারণ সভার সমাপ্তি অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: ১৯৪৬ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন: জাতিসংঘের কার্যকরী সভা কোন্টি?
উত্তর: পরিষদ (League Council)
প্রশ্ন: জাতিসংঘের কাউন্সিলকে বছরে অন্তত কয়টি অধিবেশন আয়োজন করতে হত?
উত্তর: ৩টি।
প্রশ্ন: জাতিসংঘের কার্যকরী সভা কোন্টি?
উত্তর: জাতিসংঘের কার্যকরী সভা ছিল পরিষদ বা লিগ কাউন্সিল।
প্রশ্ন: প্রাথমিক পর্যায়ে লিগ কাউন্সিল-এ স্থায়ী সদস্য কারা ছিল?
উত্তর: প্রাথমিক পর্যায়ে লিগ কাউন্সিল-এ স্থায়ী সদস্য ছিল ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি ও জাপান।
প্রশ্ন: জার্মানি কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
উত্তর: জার্মানি ১৯২৬ খ্রিস্টাব্দে জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
প্রশ্ন: জাতিসংঘের স্থায়ী আন্তর্জাতিক আদালত কোথায় ছিল?
উত্তর: জাতিসংঘের স্থায়ী আন্তর্জাতিক আদালত ছিল হেগ শহরে।
প্রশ্ন: প্রাথমিক পর্বে জাতিসংঘের স্থায়ী আন্তর্জাতিক আদালতে বিচারপতির সংখ্যা কত ছিল?
উত্তর: প্রাথমিক পর্বে জাতিসংঘের স্থায়ী আন্তর্জাতিক আদালতে বিচারপতির সংখ্যা ছিল।
প্রশ্ন: কবে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের বিলুপ্তি ঘোষণা করা হয়?
উত্তর: ১৯৪৬ খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের বিলুপ্তি ঘোষণা করা হয়।
প্রশ্ন: জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কতগুলি সদস্যরাষ্ট্র নিয়ে গঠিত?
উত্তর: ৫৪টি।
প্রশ্ন: জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনে কয়টি সংস্থা আছে?
উত্তর: ১৩টি।
প্রশ্ন: জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয়ে মোট বিচারপতির সংখ্যা কত?
উত্তর: ১৫ জন।
প্রশ্ন: জাতিপুঞ্জের সাধারণ সভার প্রধান কাজ কী ছিলো ?
উত্তর: বিশ্ব জনমত প্রতিফলিত করা।
জাতিপুঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা কোন্টি?
উত্তর: নিরাপত্তা পরিষদ।
প্রশ্ন: “জাতিপুঞ্জের সাধারণ সভা কূটনীতিবিদদের সম্মেলন'—উক্তিটি কার?
উত্তর: রাষ্ট্রবিজ্ঞানী সুম্যান।
প্রশ্ন: জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত বছর?
উত্তর: জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ হল ৫ বছর।
প্রশ্ন: কোন্ বছর জার্মানি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে?
উত্তর: ১৯৩৩ খ্রিস্টাব্দে জার্মানি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে।
প্রশ্ন: সোভিয়েত রাশিয়া কবে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে?
উত্তর: সোভিয়েত রাশিয়া ১৯৩৪ খ্রিস্টাব্দে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে।
প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে জাতিসংঘের কাউন্সিলের স্থায়ী সদস্যসংখ্যা কত ছিল?
উত্তর: দ্বিতীয়' দ্ধের প্রাক্কালে জাতিসংঘের কাউন্সিলের স্থায়ী সদস্যসংখ্যা ছিল ২।
প্রশ্ন: ইউনিসেফ (Unisef) কথাটির অর্থ কী?
উত্তর: ইউনিসেফ কথাটির অর্থ হল আন্তর্জাতিক শিশু উন্নয়ন বিষয়ক জরুরি তহবিল।
প্রশ্ন: বান কি মুন জাতিপুঞ্জের কততম মহাসচিব?
উত্তর: অষ্টম।
প্রশ্ন: জন্মলগ্নে জাতিপুঞ্জের সদস্যরাষ্ট্র কতগুলি ছিল?
উত্তর: ৫১।
প্রশ্ন: বর্তমানে জাতিপুঞ্জের সদস্যসংখ্যা কত?
উত্তর: ১৯৩টি।
প্রশ্ন: কতগুলি সদস্য রাষ্ট্র নিয়ে জাতিপুঞ্জের সাধারণ সভা গঠিত?
উত্তর: ১৯৩টি।
প্রশ্ন: জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ ক-টি দেশের প্রতিনিধি নিয়ে গঠিত?
উত্তর: জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্র ও ১০টি অস্থায়ী সদস্য রাষ্ট্র, মোট ১৫টি রাষ্ট্রের প্রতিনিধি নিয়ে গঠিত।
প্রশ্ন: নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত?
উত্তর: ১৫ জন।
প্রশ্ন: নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন?
উত্তর: ২ বছরের জন্য।
প্রশ্ন: নিরাপত্তা পরিষদের সদস্যরা কার দ্বারা নির্বাচিত হন?
উত্তর: নিরাপত্তা পরিষদের সদস্যরা নির্বাচিত হন সাধারণ সভার দ্বারা।
প্রশ্ন: কোন্ কোন্ দেশ জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র, রুশ প্রজাতন্ত্র, ব্রিটেন, ফ্রান্স ও চিন—এই পাঁচটি দেশ জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
প্রশ্ন: সাধারণ সভায় সভাপতিকে সহযোগিতা করার জন্য কত জন সহ সভাপতি নির্বাচিত হন?
উত্তর: ২১ জন।
প্রশ্ন: সাধারণ সভার কাজ ও অধিবেশন পরিচালনা কে করেন?
উত্তর: সাধারণ সভার সভাপতি।
প্রশ্ন: জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসংখ্যা কত?
উত্তর: জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসংখ্যা ৫ জন।
প্রশ্ন: নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপ কোন্ মহাদেশে অবস্থিত?
উত্তর: আমেরিকা মহাদেশ।
প্রশ্ন: হল্যান্ড দেশটির বর্তমান নাম কী?
উত্তর: নেদারল্যান্ডস।
প্রশ্ন: অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর?
উত্তর: ৩ বছর।
প্রশ্ন: WHO বলতে কী বোঝায়?
উত্তর WHO বলতে বোঝায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা কে।
প্রশ্ন: WHO-এর পুরো নাম কী?
WHO-এর পুরো নাম হল World Health Organisation.
প্রশ্ন: ILO বলতে কী বোঝায়?
ILO বলতে আন্তর্জাতিক শ্রমিক সংস্থা বোঝায়।
প্রশ্ন: ILO-এর পুরো নাম কী?
উত্তর ILO-এর পুরো নাম হল International Labour Organisation.
প্রশ্ন: UNESCO বলতে কী বোঝায়?
ऊँउ UNESCO বলতে জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (United Nations Educational, Scientific and Cultural Organization)-কে বোঝায়।
প্রশ্ন: IMF বলতে কী বোঝায়?
উত্তর: IMF বলতে বোঝায় আন্তর্জাতিক অর্থভাণ্ডার (International Monetary Fund) |
প্রশ্ন: রাষ্ট্রসংঘ বা সম্মিলিত জাতিপুঞ্জ গঠনে কোন্ কোন্ দেশের বিশেষ ভূমিকা ছিল?
উত্তর: রাষ্ট্রসংঘ বা সম্মিলিত জাতিপুঞ্জ গঠনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের বিশেষ ভূমিকা ছিল।
প্রশ্ন: সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ২৪ অক্টোবর, ১৯৪৫ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: সম্মিলিত জাতিপুঞ্জের সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে সম্মিলিত জাতিপুঞ্জের সদর দফতর অবস্থিত।
প্রশ্ন: সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব বা সেক্রেটারি জেনারেল কে ছিলেন?
উত্তর: সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম সেক্রেটারি জেনারেল বা মহাসচিব ছিলেন নরওয়ের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ট্রিগভি লি।
প্রশ্ন: সম্মিলিত জাতিপুঞ্জের কর্মদপ্তরের মুখ্য পরিচালক কে?
উত্তর: মহাসচিব।
প্রশ্ন: সম্মিলিত জাতিপুঞ্জের একটি নীতি লেখো।
উত্তর: কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে জাতিপুঞ্জ হস্তক্ষেপ করবে না।
প্রশ্ন: সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে কী বলে?
উত্তর: সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে সনদ বলে।
প্রশ্ন: কবে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের অবলুপ্তি ঘোষণা করা হয়?
উত্তর: ১৯৪৬ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন: জাতিসংঘের প্রধান রূপকার কে ছিলেন?
উত্তর: লর্ড রবাট সিসিল ও জ্যান স্মার্টস।
প্রশ্ন: 'জাতিসংঘের জনক' নামে কে পরিচিত?
উত্তর: মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন ‘জাতিসংঘের জনক' নামে পরিচিত।
প্রশ্ন: জাতিসংঘের কার্যকরী সভাকে কী বলে?
উত্তর: জাতিসংঘের কার্যকরী সভাকে বলে পরিষদ (League Council) ।
প্রশ্ন: কবে লিগ অফ নেশনস্ বা জাতিসংঘের চুক্তিপত্র ও গঠনতন্ত্র প্রস্তুত হয়েছিল?
উত্তর: ১৯১৯ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে লিগ অফ নেশনস্ বা জাতিসংঘের চুক্তিপত্র ও গঠনতন্ত্র প্রস্তুত হয়েছিল।
প্রশ্ন: জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
উত্তর: জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন স্যার এরিক ডুমন্ড।
প্রশ্ন: জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব কে ছিলেন?
উত্তর: জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ছিলেন জোসেফ অ্যাভেনল।
প্রশ্ন: কবে জাতিসংঘের প্রথম অধিবেশন বসে?
উত্তর: ১০ জানুয়ারি, ১৯২০ খ্রিস্টাব্দে জাতিসংঘের প্রথম অধিবেশন বসে।
প্রশ্ন: জাতিসংঘের শেষ মহাসচিব কে ছিলেন?
উত্তর: জাতিসংঘের শেষ মহাসচিব ছিলেন সিন লেস্টার।
প্রশ্ন: জাতিসংঘের প্রথম অধিবেশনে কয়টি সদস্যরাষ্ট্র ছিল?
উত্তর: জাতিসংঘের প্রথম অধিবেশনে ৪২টি সদস্যরাষ্ট্র ছিল।
প্রশ্ন: ইউনাইটেড নেশনস্ কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে?
উত্তর: ইউনাইটেড নেশনস্ কথাটি ইংরেজ কবি লর্ড বায়রনের লেখা ‘চাইল্ড হেরাল্ড' নামক কবিতা থেকে নেওয়া হয়েছে।
প্রশ্ন: UNO-এর পুরো নাম কী?
উত্তর: UNO-এর পুরো নাম হল ইউনাইটেড নেশনস্ অর্গানাইজেশন।
প্রশ্ন: জাতিসংঘের দুটি প্রধান শাখা সংগঠনের নাম লেখো।
উত্তর: জাতিসংঘের দুটি প্রধান শাখা সংগঠনের নাম হল সাধারণ সভা ও পরিষদ।
প্রশ্ন: জাতিসংঘের সাধারণ সভায় প্রতি সদস্যরাষ্ট্র সর্বাধিক কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারত?
উত্তর: জাতিসংঘের সাধারণ সভায় প্রতিটি সদস্যরাষ্ট্র সর্বাধিক তিনজন প্রতিনিধি প্রেরণ করতে পারত।
প্রশ্ন: জাতিসংঘের সাধারণ সভায় প্রতিটি সদস্যরাষ্ট্রের কয়টি ভোট ছিল?
উত্তর: জাতিসংঘের সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্রের একটি ভোট ছিল।
প্রশ্ন: জাতিসংঘের সাধারণ সভার অধিবেশন কোথায় আহূত হত?
উত্তর: জাতিসংঘের সাধারণ সভার অধিবেশন জেনেভা শহরে আহূত হত।
প্রশ্ন: জাতিসংঘের কাউন্সিলকে বছরে অন্তত কয়টি অধিবেশন আয়োজন করতে হয়?
উত্তর: জাতিসংঘের কাউন্সিলকে বছরে অন্তত ৩টি অধিবেশন আয়োজন করতে হয়।
প্রশ্ন: জাতিসংঘের সাধারণ সভার কাজকর্ম পরিচালনার জন্য কতজন সহ-সভাপতি নিয়োগের ব্যবস্থা ছিল?
উত্তর: জাতিসংঘের সাধারণ সভার কাজকর্ম পরিচালনার জন্য ১৫ জন সহ-সভাপতি নিয়োগের ব্যবস্থা ছিল।
প্রশ্ন: জাতিসংঘের সাধারণ সভার কাজকর্ম পরিচালনার জন্য কয়টি স্থায়ী কমিটি ছিল?
উত্তর: জাতিসংঘের সাধারণ সভার কাজকর্ম পরিচালনার জন্য সাতটি স্থায়ী কমিটি ছিল।
প্রশ্ন: ইকোমাস কী?
উত্তর: জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদকে ইকোমাস বলে।
প্রশ্ন: সানফ্রান্সিসকো সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: ২৫ এপ্রিল ১৯৪৫ খ্রিস্টাব্দ।
প্রশ্ন: ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ইয়াল্টা সম্মেলন ১৯৪৫ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়।
প্রশ্ন: সম্মিলিত জাতিপুঞ্জ মূলত কোন্ কোন্ দেশের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ইংল্যান্ড, আমেরিকা ও সোভিয়েত রাশিয়া।
প্রশ্ন: আন্তর্জাতিক আদালতের কাজ কী?
উত্তর: আন্তর্জাতিক আদালতের কাজ হল আন্তর্জাতিক আইনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের মধ্যে বিরোধের মীমাংসা করা।
প্রশ্ন: জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব বান কি মুন কোন্ দেশের নাগরিক?
উত্তর: দক্ষিণ কোরিয়ার।
প্রশ্ন: জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্য রাষ্ট্র কারা?
উত্তর: জাতিপুঞ্জের সব সদস্যরাষ্ট্র।
প্রশ্ন: জাতিপুঞ্জের কার্যনির্বাহক কমিটি কাকে বলে?
উত্তর: নিরাপত্তা পরিষদকে।
প্রশ্ন: জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত বছর?
উত্তর: ৫ বছর।
প্রশ্ন: কোন্ দিনটি প্রতি বছর জাতিপুঞ্জ দিবস হিসাবে পালিত হয়?
উত্তর: ২৪ অক্টোবর।
প্রশ্ন: ‘জাতিপুঞ্জের সাধারণ সভা কূটনীতিবিদদের সম্মেলন'—উক্তিটি কার?
উত্তর: উক্তিটি হল রাষ্ট্রবিজ্ঞানী সুম্যান-এর।
প্রশ্ন: জাতিপুঞ্জের সাধারণ সভা কাদের নিয়ে গঠিত?
উত্তর: জাতিপুঞ্জের সমস্ত সদস্য রাষ্ট্রের (বর্তমানে ১৯১) প্রতিনিধিদের নিয়ে রাষ্ট্রসংঘের সাধারণ সভা গঠিত।
