সামত্ততান্ত্রিক সমাজ কী?
উত্তর: সামন্ততন্ত্র ও ম্যানর প্রথার সমষ্টি হল সামন্ততান্ত্রিক সমাজ।
প্রারম্ভিক পর্বের শিল্পায়ন কী?
উত্তর: ফ্যাক্টরি প্রথার পূর্ববর্তী উৎপাদনব্যবস্থা প্রারম্ভিক পর্বের শিল্পায়ন নামে পরিচিত।
১৪৫৩ খ্রিস্টাব্দের পর গ্রিক-রোমান সংস্কৃতির পুনর্জন্ম কোথায় ঘটেছিল?
উত্তর: ১৪৫৩ খ্রিস্টাব্দের পর গ্রিক-রোমান সংস্কৃতির পুনর্জন্ম ঘটেছিল ইটালিতে।
প্রশ্ন: মধ্যযুগের ইউরোপে গ্রিক ও রোমান সংস্কৃতির কেন্দ্রস্থল কোথায় ছিল?
উত্তর: মধ্যযুগের ইউরোপে গ্রিক ও রোমান সংস্কৃতির কেন্দ্রস্থল ছিল কনস্ট্যান্টিনোপল৷
প্রশ্ন: ইতালীয় নবজাগরণের অগ্রদূত কে ছিলেন?
উত্তর: ইতালীয় নবজাগরণের অগ্রদূত ছিলেন দাস্তে।
প্রশ্ন: ‘নবজাগরণের জনক' রূপে কে পরিচিত?
উত্তর: ‘নবজাগরণের জনক' রূপে পরিচিত ছিলেন ফ্রান্সিসকো পেত্রার্ক।
প্রশ্ন: ‘রেনেসাঁস' কথার অর্থ কী?
উত্তর: ‘রেনেসাঁস’ কথার অর্থ হল পুনর্জন্ম বা নবজাগরণ।
প্রশ্ন: নবজাগরণের যুগের কয়েকজন চিত্রশিল্পীর নাম লেখো।
উত্তর: নবজাগরণের যুগের কয়েকজন চিত্রশিল্পীর নাম হল লিওনার্দো দ্য ভিঞ্চি, বত্তিচেল্লি, মিকেলেজেওলো।
প্রশ্ন: ‘ডেভিডের মূর্তি’ কে নির্মাণ করেন?
উত্তর: ‘ডেভিডের মূর্তি নির্মাণ করেন মিকেলেজেওলো।
প্রশ্ন: বার্থ অফ ভেনাস’ চিত্রটির শিল্পী কে?
উত্তর: ‘বার্থ অফ ভেনাস’ চিত্রটির শিল্পী ছিলেন বত্তিচেল্লি।
প্রশ্ন: নবজাগরণের যুগের দুজন মানবতাবাদী সাহিত্যিকের নাম লেখো।
উত্তর: নবজাগরণের যুগের দুজন মানবতাবাদী সাহিত্যিকের নাম হল ফ্রান্সিসকো পেত্রার্ক, শেকসপিয়র।
প্রশ্ন: 'দি প্রিন্স' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: 'দি প্রিন্স' গ্রন্থের রচয়িতা ছিলেন নিকোলো ম্যাকিয়াভেলি।
প্রশ্ন: শেকসপিয়র কে ছিলেন?
উত্তর: শেকসপিয়র ছিলেন ইংরেজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি ও নাট্যকার।
প্রশ্ন: রাফায়েল কে ছিলেন?
উত্তর: রাফায়েল ছিলেন নবজাগরণের যুগের ইটালির একজন বিখ্যাত চিত্রশিল্পী।
প্রশ্ন: আধুনিক মুদ্রণ ব্যবস্থার জনক' নামে কে পরিচিত?
উত্তর: জোহান গুটেনবার্গ আধুনিক মুদ্রণ ব্যবস্থার জনক নামে পরিচিত।
প্রশ্ন: গুটেনবার্গের মুদ্রণযন্ত্র দ্বারা মুদ্রিত আদিপর্বের গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য একটি গ্রন্থের নাম লেখো।
গুটেনবার্গের মুদ্রণযন্ত্র দ্বারা মুদ্রিত আদিপর্বের গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ‘গুটেনবার্গ বাইবেল'।
প্রশ্ন: জোহান গুটেনবার্গ কোন্ দেশের লোক ছিলেন?
জোহান গুটেনবার্গ জার্মানির লোক ছিলেন।
প্রশ্ন: কে ‘বিস্ময়কর ডাক্তার' নামে পরিচিত ছিলেন?
উত্তর: রজার বেকন বিস্ময়কর ডাক্তার নামে পরিচিত ছিলেন।
প্রশ্ন: ‘ওপাস-ম্যাজুস’ গ্রন্থটির লেখক কে?
‘ওপাস ম্যাজুস’ গ্রন্থটির লেখক ছিলেন রজার বেকন।
প্রশ্নঃ কে দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন? গ্যালিলিয়ো
উত্তর: গ্যালিলেই দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন।
প্রশ্ন: ট্রেস ইটালিয়ান কী?
উত্তর: অনিয়মিত রেখাযুক্ত দুর্গ প্রাচীর ‘ট্রেস ইটালিয়ান’ নামে পরিচিত।
প্রশ্ন: ত্রিমৌল উপাদানের মতবাদ কে প্রতিষ্ঠা করেন?
ত্রিমৌল উপাদানের মতবাদ প্রতিষ্ঠা করেন রবার্ট বয়েল।
প্রশ্ন: ‘সৌরকেন্দ্রিক মহাবিশ্ব' সংক্রান্ত ধারণা কে প্রবর্তন করেন?
উত্তর: ‘সৌরকেন্দ্রিক মহাবিশ্ব’ সংক্রান্ত ধারণা প্রবর্তন করেন কোপারনিকাস।
প্রশ্ন: গ্যালিলিয়ো গ্যালিলেই লিখিত একটি গ্রন্থের নাম লেখো।
গ্যালিলিয়ো গ্যালিলেই লিখিত একটি গ্রন্থের নাম ‘ডায়ালগ’ (১৬৩২ খ্রি.)।
প্রশ্ন: গ্যালিলিয়ো গ্যালিলেই কে ছিলেন?
উত্তর: গ্যালিলিয়ো গ্যালিলেই ছিলেন ইটালির একজন বিজ্ঞানী, গণিতজ্ঞ তথা জ্যোতির্বিদ।
প্রশ্ন: ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে অগ্রণী দুইটি দেশের নাম লেখো।
উত্তর ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে অগ্রণী দুইটি দেশের নাম হল পোর্তুগাল ও স্পেন।
প্রশ্ন: সমুদ্রযাত্রার সহযোগী দুটি যন্ত্রের নাম লেখো।
উত্তর সমুদ্রযাত্রার সহযোগী দুটি যন্ত্রের নাম ‘ম্যারিনার্স কম্পাস’ ও ‘অ্যাস্ট্রোলেব’।
প্রশ্ন: ভাস্কো-ডা-গামা ভারতের কোন্ বন্দরে এসে পৌঁছান?
উত্তর ভাস্কো-ডা-গামা ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছান।
প্রশ্ন: কবে ভাস্কো-ডা-গামা কালিকট বন্দরে এসে পৌছান?
১৪৯৮ খ্রিস্টাব্দে ভাস্কো-ডা-গামা কালিকট বন্দরে এসে পৌছান।
প্রশ্ন: ‘হেনরি দ্য নেভিগেটর’ নামে কে পরিচিত ছিলেন?
উত্তর ‘হেনরি দ্য নেভিগেটর' নামে পরিচিত ছিলেন পোর্তুগালের রাজপুত্র হেনরি।
প্রশ্ন: কে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন?
স্পেনের নাবিক কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন।
প্রশ্ন: কার নাম অনুসারে আমেরিকা মহাদেশের নামকরণ করা হয়েছিল?
উত্তর: ইতালীয় নাবিক আমেরিগো ভেসপুচির নাম অনুসারে আমেরিকা মহাদেশের নামকরণ করা হয়েছিল।
