Class 9 Life Science Chapter 1.3 (জীবের নানা বৈচিত্র্যের শ্রেণীবিন্যাস) Short Questions এক কথায় উত্তর দাও

শ্রেণিবিভাজন পদ্ধতির তাত্ত্বিক জ্ঞান কী নামে পরিচিত? 

টক্সোনমি 



ল্যাটিন ভাষায় রচিত কোন্ পুস্তকে লিনিয়াস বহু উদ্ভিদ ও প্রাণীর শ্রেণিবিন্যাস করেন?

‘সিস্টেমা ন্যাচুরি’ 



থিওফ্রাসটাস রচিত উদ্ভিদ শ্রেণিবিন্যাস সম্পর্কিত পুস্তকের নাম কী?

 হিস্টোরিয়া প্লান্টেরাম'



‘দ্য মেটেরিয়া মেডিকা' পুস্তকের রচয়িতা কে?

ডিসকরিডেস 



উদ্ভিদবিদ্যার জনক কে?

থিওফ্রাসটাস 



প্রাণীবিদ্যার জনক কে? 

অ্যারিস্টটল



বিভিন্ন স্তরের শ্রেণির পর্যায়সহ শ্রেণিবিন্যাসের সিস্টেমেটিক কাঠামোকে কী বলে?

হায়ারার্কি।



হায়ারার্কি কাকে বলে?

বিজ্ঞানসম্মতভাবে সিঁড়ির ধাপের নিম্ন ট্যাক্সন থেকে সর্বোচ্চ ট্যাক্সনে জীবের শ্রেণিবিন্যাস করাকে বলে হায়ারাকি বা ট্যাক্সোনমিক হায়ারার্কি।



হায়ারার্কি শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন ও সর্বোচ্চ একক বা ধাপ বা ক্যাটেগোরি কোটি ? 

 হায়ারাকি শ্রেণিবিন্যাসের সর্বোচ্চ ধাপ হল রাজ্য, সর্বনিম্ন ধাপ হল প্রজাতি।



লিনিয়ান হায়ারার্কিতে মৌলিক ট্যাক্সার সংখ্যা কত?

পাঁচটি।




শ্রেণিবিন্যাসের প্রাথমিক একক কী?

প্ৰজাতি।



গণ বলতে কী বোঝ?

কয়েকটি সম্পর্কযুক্ত প্রজাতিগোষ্ঠীকে বলে গণ (যেমন—মানুষের গণ হল হোমো)।



প্রজাতি বলতে কী বোঝ? 

জননগতভাবে বিচ্ছিন্ন একই জিনপুলের জীবগোষ্ঠীকে প্রজাতি বলে (যেমন—মানুষের প্রজাতি স্যাপিয়েন্স)।



আমগাছের গোত্রের নাম কী?

অ্যানাকার্ডিয়েসি



মানুষের গোত্র কী?

হোমিনিডি।



একটি বিজ্ঞানসম্মত নামের উদাহরণ দাও যেক্ষেত্রে গণ এবং প্রজাতির নাম একই।

গণ এবং প্রজাতির নাম এক, এমন একটি উদাহরণ হল কাতলা মাছ - কাতলা কাতলা (Catla catla)



ক্যারোলাস লিনিয়াস লিখিত প্রাণীর দ্বিপদ নামকরণের মুখ্য বইয়ের নাম কী ?

‘সিস্টেমা ন্যাচুরি’ (1758 খ্রি.)।



কোন্ পুস্তকে লিনিয়াস দ্বিপদ নামকরণের ধারণা দেন?

ফিলোসোফিয়া বোটানিকা' (1751 খ্রি.)।



দ্বিপদ নামকরণ অনুযায়ী মানুষের বিজ্ঞানসম্মত নাম কী?

হোমো স্যাপিয়েন্স (Homo sapiens)।



কোন্ সালের আগে প্রকাশিত উদ্ভিদের নাম অসিদ্ধ?

1753 সালে প্রকাশিত লিনিয়াসের স্পিসিস প্লান্টেরাম' নামক গ্রন্থের আগে প্রকাশিত সমস্ত উদ্ভিদের নাম অসিদ্ধ। 



 কোন্ সালের আগে প্রকাশিত প্রাণীর নাম অসিদ্ধ?

1758 সালে প্রকাশিত লিনিয়াসের 'সিস্টেমা ন্যাচুরি' নামক গ্রন্থের আগে প্রকাশিত প্রাণীর নাম অসিদ্ধ।