Class 9 Life Science Chapter 1.3 Topic 2 (জীবের পাঁচটি রাজ্য শ্রেণিবিন্যাস) Short Questions এক কথায় উত্তর দাও

রবার্ট হার্ডিং হুইটেকার কোন্ দেশের ইকোলজিস্ট ছিলেন?

আমেরিকা।



হুইটেকার জীবের শ্রেণিবিন্যাসের ক্ষেত্রে প্রধান কোন্ তিনটি মূলনীতি গ্রহণ করেছিলেন?

হুইটেকার জীবের শ্রেণিবিন্যাসের ক্ষেত্রে প্রধান যে মূলনীতিগুলি গ্রহণ করেছিলেন সেগুলি হল— কোশ ও কোশীয় সংগঠনের প্রকৃতি, বিপাকীয় পদ্ধতি, ও বাস্তুতান্ত্রিক ভূমিকা।



মোনেরাদের কোশের প্রকৃতি কীরূপ?

প্রোক্যারিওটিক।



মোনেরাদের কোশপ্রাচীর কী দিয়ে গঠিত ?

মোনেরাদের কোশপ্রাচীর বহুশর্করা এবং অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত।



মোনেরা রাজ্যের অন্তর্গত দুটি জীবের নাম লেখো।

মোনেরা রাজ্যের অন্তর্গত দুটি জীব হল নীলাভ-সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া এবং মাইকোপ্লাজমা।



নীলাভ-সবুজ শৈবাল কোন্ রাজ্যের অন্তর্ভুক্ত? 

মোনেরা।



দুটি সায়োনোব্যাকটেরিয়ার নাম লেখো।

নস্টকও অ্যানাবিনা|



একটি মোনেরার নাম করো যা সালোকসংশ্লেষ করে।

নস্টক।



সবচেয়ে ক্ষুদ্রতম কোশের নাম কী?

মাইকোপ্লাজমা গ্যালিসেপৃষ্টিকাম।



এশ্চেরেশিয়া কোলাই-এর কোশপ্রাচীরের প্রধান গঠনগত উপাদানটির নাম লেখো।

পেপটাইডোগ্লাইকান।



এককোশী ইউক্যারিওটিকদের নিয়ে গঠিত রাজ্যটির নাম লেখো?

প্রোটিস্টা।



প্রোটিস্টাদের কোশের প্রকৃতি কীরূপ?

ইউক্যারিওটিক।



প্রোটিস্টারা বাস্তুতন্ত্রে কীসের ভূমিকা পালন করে?

প্রোটিস্টারা বাস্তুতন্ত্রে উৎপাদক, খাদক ও বিয়োজকের ভূমিকা পালন করে।



প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত দুটি জীবের উদাহরণ দাও। 

প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত দুটি জীব হল ডায়াটম এবং ডাইনোফ্ল্যাজেলেট।



একটি সিলিয়াযুক্ত প্রোটোজোয়ার নাম লেখো।

প্যারামেসিয়াম।



ফাংগিরা কোন্ পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে?

ফাংগিরা মৃতজীবীয় এবং পরজীবীয় পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে।



ফাংগি কেন স্বভোজী নয়?

ছত্রাককোশে উদ্ভিদকোশের মতো ক্লোরোপ্লাস্ট থাকে না, তাই তারা সালোকসংশ্লেষ করতে পারে না।



 ফাংগিরা বাস্তুতন্ত্রে কী ভূমিকা পালন করে?

ফাংগিরা বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা পালন করে।



ঈস্ট ও মিউকর কোন্ রাজ্যের অন্তর্গত?

ফাংগি (ছত্রাক)।



ঈস্টকে ছত্রাক কেন বলা হয় ?

ঈস্ট ইউক্যারিওটিক, পরভোজী, ক্লোরোপ্লাস্টবিহীন বিয়োজক প্রকৃতির জীব বলে তাকে ছত্রাক বলা হয়।



কোন্ গোষ্ঠী বাস্তুতন্ত্রে উৎপাদনের কাজ করে থাকে? 

রাজ্য মোনেরা ও রাজ্য প্রোটিস্টার কিছু জীব এবং সমস্ত প্ল্যান্টি গোষ্ঠীভুক্ত উদ্ভিদ উৎপাদকের কাজ করে থাকে।



প্ল্যান্টিদের কোশপ্রাচীর কী দিয়ে গঠিত?

প্ল্যান্টিদের কোশপ্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন ইত্যাদি দিয়ে গঠিত।



প্ল্যান্টিরা বাস্তুতন্ত্রে কীসের ভূমিকা পালন করে?

উৎপাদকের।



একটি বহুবীজপত্রী উদ্ভিদের নাম লেখো। 

পাইন (জিমনোস্পার্ম)।



রাজ্য ফাংগি ও রাজ্য প্ল্যান্টির বিপাকীয় পদ্ধতির পার্থক্য লেখো। 

রাজ্য ফাংগি মূলত পরভোজী, পক্ষান্তরে রাজ্য প্ল্যান্টি বিপাকীয় দিক থেকে স্বভোজী।



অ্যানিমালিয়াদের কোশের প্রকৃতি কীরূপ?

ইউক্যারিওটিক।



অ্যানিমালিয়ারা বাস্তুতন্ত্রে কী ভূমিকা পালন করে?

খাদকের।



স্পঞ্জ থেকে শুরু করে অন্যান্য প্রাণীরা কোন্ রাজ্যের অন্তর্গত? 

অ্যানিমালিয়া।



কোশের সংগঠনের দিক দিয়ে প্রোটিস্টা ও অ্যানিমালিয়ার পার্থক্য কী? 

প্রোটিস্টা এককোশী, পক্ষান্তরে অ্যানিমালিয়া এককোশী বা বহুকোশী।



প্ল্যান্টি ও অ্যানিমালিয়ার পুষ্টিগত প্রভেদ কী?

প্ল্যান্টি সালোকসংশ্লেষকারী, অর্থাৎ স্বভোজী, পক্ষান্তরে অ্যানিমালিয়া পরভোজী।



রাজ্য প্ল্যান্টি ও অ্যানিমালিয়ার একটি সাদৃশ্য লেখো। 

উভয় গোষ্ঠীই ইউক্যারিওটিক এবং সাধারণত বহুকোশী হয়ে থাকে।