Class 9 Life Science Chapter 1.3 Topic 3 (উদ্ভিদরাজ্যের শ্রেণিবিন্যাস) Short Questions এক কথায় উত্তর দাও

 সমাঙ্গদেহী উদ্ভিদ বা থ্যালোফাইটা কাকে বলে?

যেসব উদ্ভিদের দেহ থ্যালাসের মতো, অর্থাৎ দেহ মূল, কাণ্ড, পাতায় বিভক্ত নয়, তাদের সমাঙ্গদেহী উদ্ভিদ বা থ্যালোফাইটা বলে | যেমন—শৈবাল।



থ্যালাস বা সমাঙ্গ কী?

মূল, কাণ্ড ও পাতায় অবিভেদিত উদ্ভিদদেহকে থ্যালাস বলে।



একটি থ্যালাস প্রকৃতির উদ্ভিদের নাম লেখো।

স্পাইরোগাইরা (শৈবাল) |



একটি শৈবালের নাম লেখো।

স্পাইরোগাইরা।



শৈবালের কোশে সঞ্চিত থাকে এমন একটি খাদ্যবস্তুর উদাহরণ দাও ৷

শ্বেতসার।



পাইরিনয়েড দানা কোন্ শৈবালে দেখা যায় ?

সবুজ শৈবালে (যেমন—স্পাইরোগাইরা-তে)।



জলজ রেশম বা Pond silk বলা হয় কোন্ শৈবালকে? 

স্পাইরোগাইরাকে জলজ রেশম বলে।



থ্যালোফাইটা তে কি সংবহন কলা থাকে?

না, থাকে না।



মসের পত্রবৎ অংশটিকে কী বলা হয়?

মসের পত্রবৎ অংশটিকে ফাইলিড বলা হয়।



প্রোটোনিমা কী?

মস-জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে নবীন অবস্থায় সূত্রবৎ লিঙ্গধর উদ্ভিদকে প্রোটোনিমা বলে।



ব্রায়োফাইটের মূলের মতো অংশগুলির নাম কী?

রাইজয়েড।



রাইজয়েডের প্রধান কাজ কী?

রাইজয়েডের প্রধান কাজ হল জল ও পুষ্টি উপাদান শোষণ করা। 



ফার্নের প্রধান উদ্ভিদদেহটি কী প্রকৃতির?

রেণুধর বা ডিপ্লয়েড।



সংবহন কলাবিহীন একটি উদ্ভিদগোষ্ঠীর নাম লেখো।

ব্রায়োফাইটা।



ফাইলিড কোথায় দেখা যায় ?

ব্রায়োফাইটা-জাতীয় উদ্ভিদে পাতার  মতো অংশ হল ফাইলিড।



একটি সমাঙ্গদেহী ব্রায়োফাইটের নাম লেখো।

রিকসিয়া।



কোন্ উদ্ভিদগোষ্ঠীকে ‘লিভারওয়ার্ট’ বলে?

রিকসিয়া, মারক্যানসিয়া প্রভৃতি সমাঙ্গদেহী ব্রায়োফাইটকে লিভারওয়ার্ট বলে।



ফার্নবর্গের একটি উদ্ভিদের উদাহরণ দাও।

ঢেঁকি শাক (ড্রায়োটেরিস ফিলিক্সমাস)।



ফার্নবর্গের পাতা কয় প্রকার ও কী কী?

ফার্নবর্গের পাতা দুই প্রকারের হয়—শল্কপত্র ও পর্ণপত্র।



কোন্ অপুষ্পক উদ্ভিদের দেহে মূল, কাণ্ড এবং পাতা থাকে?

টেরিডোফাইটা-জাতীয় অপুষ্পক উদ্ভিদের দেহে মূল, কাণ্ড এবং পাতা থাকে।



সংবহন কলাযুক্ত অপুষ্পক উদ্ভিদ কোন্‌টি?

সংবহন কলাযুক্ত অপুষ্পক উদ্ভিদ হল টেরিডোফাইটা, যেমন—ড্রায়োটেরিস (Dryopteris), লাইকোপোডিয়াম (Lycopodium) ইত্যাদি।



ভ্যাসকুলার ক্রিপটোগ্যাস কোন্ উদ্ভিদগোষ্ঠীকে বলে?

টেরিডোফাইটা-জাতীয় উদ্ভিদকে ভ্যাসকুলার ক্রিপটোগ্যাস বলে।



ব্যক্তবীজী উদ্ভিদে ফল উৎপন্ন হয় না কেন?

ব্যক্তবীজী উদ্ভিদের ফুলে ডিম্বক ডিম্বাশয় দ্বারা আবৃত থাকে না, তাই ফল উৎপন্ন হয় না।



ব্যক্তবীজী উদ্ভিদের বীজপত্র কতগুলি থাকে? 

ব্যক্তবীজী উদ্ভিদে দুই-এর বেশি বীজপত্র থাকে।



ব্যক্তবীজী উদ্ভিদের ফুলের একটি বৈশিষ্ট্য লেখো। 

ব্যক্তবীজী উদ্ভিদের ফুল সর্বদাই একলিঙ্গ প্রকৃতির হয়।



খর্ব ও দীর্ঘ বিটপ কোন্ ধরনের উদ্ভিদে দেখা যায় ? 

 ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম ধরনের উদ্ভিদে খর্ব ও দীর্ঘ বিটপ দেখা যায়।



ব্যক্তবীজী উদ্ভিদের কাণ্ডে অবস্থিত শাখাগুলি কী কী? 

ব্যক্তবীজী উদ্ভিদের কাণ্ডে অবস্থিত শাখাগুলি হল—দীর্ঘবিটপ ও খৰ্ববিটপ।



বহুভূণবীজতা কী?

জিমনোস্পার্মের যে চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য বীজে একাধিক ভূগ গঠিত হয়, তাকে বহুভূপবীজতা বলে।



একবীজপত্রী উদ্ভিদের প্রধান মূলের পরিবর্তে কী প্রকৃতির মূল দেখতে পাওয়া যায় ?

গুচ্ছমূল (অস্থানিক)।



একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস কীরূপ?

সমান্তরাল।



কোন্ জাতীয় উদ্ভিদে প্রধান মূল দেখা যায় ?

দ্বিবীজপত্রী উদ্ভিদে প্রধান মূল দেখা যায়।