Class 9 Life Science Chapter 1.3 Topic 4 (প্রাণীরাজ্যের শ্রেণিবিন্যাস) Short Questions এক কথায় উত্তর দাও

পরিফেরা পর্বের প্রাণীদেহের দুটি স্তরের মাঝে কী থাকে?

পরিফেরা পর্বের প্রাণীদের দেহের দুটি স্তরের মাঝে জেলির মেসেনকাইম থাকে।



কোন্ বহুকোশী প্রাণীপর্বে কলাতন্ত্র ও স্নায়ুতন্ত্র থাকে না?

পরিফেরা।



স্পঞ্ঝোসিল বা প্যারাগ্যাস্ট্রিক গৃহহ্বর কী?

ছিদ্রাল বা পরিফেরা পর্বভুক্ত প্রাণীদের দেহে যে নলাকার গহবর থাকে, তাকে স্পঞ্জোসিল বা প্যারাগ্যাস্ট্রিক গহবর বলে।



পরিফেরা পর্বের একটি প্রাণীর নাম লেখো।

 স্প–সাইকন জিলাটিনোসাম (Sycon gelatinosum)।



কোয়ানোসাইট কোশযুক্ত একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম লেখো। 

সাইকন জিলাটিনোসাম (Sycon gelatinosum), যা একটি পরিফেরা পর্বের প্রাণী।



‘নেপচুনের পেয়ালা’ কোন্ পর্বভুক্ত?

পরিফেরা।



গ্যাসট্রোভাসকুলার ক্যাভিটি দেখা যায় কোন্ পর্বের প্রাণীদেহে?

নিডারিয়া।



নিডারিয়া পর্বভুক্ত প্রাণীদের দেহ কয়টি স্তরবিশিষ্ট হয়?

দ্বিস্তরবিশিষ্ট।



কোন্ পর্বের প্রাণীদের জীবনচক্রে পলিপ ও মেডুসা দশা বর্তমান? 

নিডারিয়া।



হাইড্রার কর্ষিকাতে অবস্থিত শিকার ধরার কোশকে কী বলে?

নিডোরাস্ট।



টিনোফোরা পর্বভুক্ত প্রাণীদের দেহ কয়টি স্তরবিশিষ্ট হয়?

ত্রিস্তরবিশিষ্ট।



কোন্ প্রাণীদেহে স্ট্যাটোসিস্ট থাকে?

নিডারিয়া,টিনোফোরা, মোলাস্কা, একাইনোডার্মাটা ইত্যাদি পর্বের প্রাণীদের (যেমন–বেরো, স্খলশামুক) দেহে স্ট্যাটোসিস্ট নামক জ্ঞানেন্দ্রিয় থাকে।



কোন্ পর্বের প্রাণীতে সিউডোসিলোম দেখা যায় ?

নিমাটোডা পর্বের প্রাণীদের সিউডোসিলোম বা ছদ্ম-দেহগহবর দেখা যায়।



যেসব প্রাণীদের দেহে সিলোম থাকে, তাদের কী বলে?

সিলোমাটা।



দেহে অসংখ্য আংটির মতো খণ্ডক বা মেটামিয়ার থাকে কোন্ পর্বের প্রাণীতে?

অ্যানিলিডা।



প্যারাপোডিয়া কী?

 অ্যানিলিডা পর্বভুক্ত কিছু প্রাণীর (যেমন—নেরিস) গমনাঙ্গ হল প্যারাপোডিয়া।



কেঁচো কোন পর্বের প্রাণী?

অ্যানিলিডা।



কেঁচোর বিজ্ঞানসম্মত নাম লেখো।

মেটাফিরা পস্থুমা (Metaphira posthuma)।



জোঁক কোন্ পর্বের প্রাণী?

অ্যানিলিডা।



আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীদের রক্তপূর্ণ দেহগহ্বরকে কী বলে? 

হিমোসিল।



হিমোসিল কী?

যখন প্রাণীর দেহগহবর অর্থাৎ সিলোমটি রক্তপূর্ণ থাকে, তখন তাকে হিমোসিল বলে।



কোন্ পর্বভুক্ত প্রাণীদের নির্মোচন বা একডাইসিস দেখা যায় ? 

সাধারণত আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীদের (যেমন–আরশোলা, রেশম মথ) নির্মোচন দেখা যায়।



বুক গিল কোন্ পর্বের কোন্ প্রাণীর শ্বাসঅঙ্গ?

বুক গিল আর্থ্রোপোডা পর্বের চিংড়ি, কাকড়া প্রভৃতি প্রাণীর শ্বাসঅঙ্গ।



বুক লাং কোন্ পর্বের কোন প্রাণীর শ্বাসঅঙ্গ? 

বুক লাং আর্থ্রোপোডা পর্বের মাকড়সা, কাকড়া বিছে প্রভৃতি প্রাণীর শ্বাসঅঙ্গ।



ম্যালপিজিয়ান নালিকা কোন পর্বের কোন প্রাণীর রেচনাঙ্গ ?

ম্যালপিজিয়ান নালিকা আর্থ্রোপোডা পর্বের প্রাণী আরশোলার রেচনাঙ্গ।



কক্সাল গ্রন্থি কোন্ পর্বের কোন প্রাণীর রেচনাঙ্গ?

কক্সাল গ্রন্থি আর্থ্রোপোডা পর্বের প্রাণী কাঁকড়া বিছের রেচনাঙ্গ।



চিংড়ি ও চ্যাপটা ফিতের মতো দেখতে প্রাণীদের পর্বের নাম লেখো।

চিংড়ি আর্থ্রোপোডা পর্বের প্রাণী এবং চ্যাপটা ফিতের মতো প্রাণীরা প্লাটিহেলমিনথেস্ পর্বের অন্তর্গত।



টিনিডিয়া কোন্ পর্বের কোন প্রাণীর মধ্যে দেখা যায় ?

টিনিডিয়া (শ্বাসঅঙ্গ) মোলাস্কা পর্বের অন্তর্গত প্রাণী শামুকে দেখা যায়। 



 অ্যাকাটিনা ফুলিকা কোন্ পর্বের প্রাণী?

অ্যাকাটিনা ফুলিকা (স্খলশামুক) মোলাস্কা পর্বের প্রাণী।



কোন্ কম্বোজ প্রাণীর দেহের বাইরে খোলক থাকে? 

শামুকজাতীয় কম্বোজ প্রাণীর দেহের বাইরে খোলক থাকে।



দেহের বাইরে খোলক থাকে না এরূপ দুটি কম্বোজ প্রাণীর নাম লেখো। 

অক্টোপাস ও সেপিয়া নামক কম্বোজ প্রাণীর দেহের বাইরে খোলক থাকে না।



কণ্টকত্বকীদের অন্তঃকঙ্কাল কী দিয়ে তৈরি হয়?

কষ্টকত্বকীদের অন্তঃকঙ্কাল ক্যালশিয়াম কার্বনেট নির্মিত অসিকূল দিয়ে তৈরি হয়।



তারামাছের গমনাঙ্গের নাম কী? 

নালীপ (tube feet) ।



কোন্ পর্বে অ্যাম্বুল্যাক্রা দেখা যায় ? 

একাইনোডার্মাটা।



প্রোবোসিস বা প্রোসোম কাকে বলে?

হেমিকর্ডাটা পর্বের প্রাণীদের দেহের অগ্রভাগকে প্রোবোসিস বা প্রোসোম বলে।



কর্ডাটা পর্বের কোন্ উপপর্বে নোটোকর্ড পূর্ণাঙ্গ অবস্থায় ল্যাজ অঞ্চলে সীমাবদ্ধ?

ইউরোকর্ডাটা।



ইউরোকর্ডেটদের দেহের আবরণের নাম কী ?

টিউনিক বা টেস্ট।



অধিশ্রেণি অ্যাগনাথার অন্তর্গত একটি প্রাণীর নাম লেখো।

হ্যাগফিশ (মিক্সিন গ্লুটিনোসা)



ন্যাথোস্টোমাটার অন্তর্গত শ্রেণিগুলির নাম লেখো।

ন্যাথোস্টোমাটার অন্তর্গত শ্রেণিগুলি হল— কনড্রিকৃথিস, অস্টিকৃথিস, অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাভিস ও ম্যামেলিয়া।



কোন্ শ্রেণির প্রাণীদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত?

কনড্রিকৃথিস।



একটি কানকোবিহীন মাছের নাম লেখো।

হাঙর।



হাঙরের দেহ কোন্ আঁশ দ্বারা আবৃত থাকে?

 প্লাকয়েড।



রশ্মিযুক্ত জোড় ও বিজোড় পাখনা কোন শ্রেণির প্রাণীর বৈশিষ্ট্য?

অস্টিকৃথস |



মাছের পার্শ্বরেখা কী কাজে সহায়তা করে?

মাছের পার্শ্বরেখা তাপ, চাপ, স্পর্শ প্রভৃতি অনুভূতি গ্রহণে সহায়তা করে।



সরীসৃপের পায়ে কয়টি আঙুল থাকে? 

সরীসৃপের প্রতি পায়ে 5টি করে আঙুল থাকে।



শুষ্ক আঁশ কোন শ্রেণির প্রাণীদের থাকে?

রেপ্টিলিয়া বা সরীসৃপ শ্রেণির প্রাণীদের ত্বকে শুষ্ক আঁশ থাকে।



কোন শ্রেণির প্রাণীকে শীতল রক্তের প্রাণী বলে?

মৎস্য বা পিসেস (যেমন—হাঙর, ব্লুই), অ্যাম্ফিবিয়া বা উত্তর (যেমন—–ব্যাং) ও রেপ্টিলিয়া বা সরীসৃপ (যেমন—সাপ) শ্রেণির প্রাণীদের শীতল রক্তের প্রাণী বলে।



কোন্ শ্রেণির প্রাণীর অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে?

পক্ষী



একটি দৌড়বাজ পাখির নাম লেখো।

উটপাখি।



কোন্ শ্রেণির প্রাণীদের কর্ণছত্র বর্তমান?

ম্যামেলিয়া।



সিংহের দ্বিপদ নাম লেখো।

প্যানথেরা লিও (Panthera leo)।



বাঘ কোন্ পর্বভুক্ত প্রাণী? 

কর্ডাটা।



বাঘের বিজ্ঞানসম্মত নাম কী? 

প্যানথেরা টাইগ্রিস (Panthera tigris) |



বাদুড় ও তিমি কোন্ শ্রেণির প্রাণী তা ব্যাখ্যা করো।

বাদুড় এবং তিমি স্তন্যপায়ী শ্রেণির প্রাণী, কারণ এদের স্তনগ্রন্থির উপস্থিতি, সন্তান প্রসব করা ইত্যাদি স্তন্যপায়ীর বৈশিষ্ট্য বর্তমান।