জীববিদ্যা বা ‘BIOLOGY' শব্দের অর্থ কী?
গ্রিক শব্দ BIOS = জীবন, LOGOS = জ্ঞান থেকে BIOLOGY শব্দের উৎপত্তি যার অর্থ হল জীবন সম্পর্কিত জ্ঞান বা প্রাণের বিজ্ঞান |
জীববিদ্যা ও প্রাণীবিদ্যার জনক কে?
অ্যারিস্ট।
জীববিদ্যার প্রধান দুটি শাখা কী কী?
জীববিদ্যার প্রধান দুটি শাখা হল— 1. বিশুদ্ধ জীববিদ্যা (classical biology) এবং 2. ফলিত বা প্রায়োগিক জীববিদ্যা (applied biology)।
জীববিদ্যার একটি চিরাচরিত শাখার নাম বলো।
প্রাণীবিদ্যা বা জুলজি।
জীবের রোগপ্রতিরোধক সম্পর্কিত বিজ্ঞানকে কী বলে?
অনাক্রম্যবিদ্যা বা ইমিউনোলজি |
জীবের সাথে পরিবেশের সম্পর্ক অধ্যায়ন করা হয় কোন্ শাখায়?
ইকোলজি বা বাস্তুবিদ্যায় |
এমব্রায়োলজি (embryology) কাকে বলে?
১জীববিদ্যার যে শাখায় জীবের ভ্রুপের গঠন ও বিকাশ সম্পর্কে আলোচনা করা হয়, তাকে এমব্রায়োলজি বলে।
জীববিদ্যার একটি বৃত্তিগত শাখার নাম লেখো।
মৎস্যচাষ।
একটি মিশ্র জীববিদ্যা শাখার নাম লেখো।
জীবপদার্থবিদ্যা (জীববিদ্যা ও পদার্থবিদ্যার সমন্বয়ে গঠিত)।
আধুনিক বিজ্ঞানের জনক কে?
গ্যালিলিও গ্যালিলি।
জীববিদ্যার দুটি আধুনিক শাখার নাম লেখো।
বায়োইনফরমেটিক্স (জীবতথ্যলিপি বিজ্ঞান) এবং বায়োনিক্স (জীববৈদ্যুতিনবিদ্যা)।
জীববিদ্যার কোন শাখায় জীববিদ্যার সঙ্গে রসায়নের সংযোগ গঠিত হয়েছে?
জীবরসায়ন বা বায়োকেমিস্ট্রি।
জীববিদ্যা ও রসায়নের সম্পর্ক কী?
জীবদেহের জৈবরাসায়নিক উপাদানগুলির কার্যপ্রণালী জানতে রসায়নের জ্ঞান প্রয়োজনীয়।
বায়োমেট্রি কী?
জীববিদ্যায় সংখ্যাতত্ত্বের প্রয়োগে সৃষ্ট মিশ্র শাখাকে বায়োমেট্রি বলে।
বায়োনিক্স (bionics) কাকে বলে?
জীববিদ্যা ও ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত শাখার নাম বায়োনিক্স বা জীববৈদ্যুতিনবিদ্যা।
জীববিদ্যা ও কম্পিউটার সায়েন্স এর সমন্বয়ে সৃষ্ট বিজ্ঞানকে কী বলে?
বায়োইনফরমেটিক্স (bioinformatics)।
জীববিদ্যার কোন শাখায় গণিত ও রাশিবিজ্ঞানের জ্ঞান প্রয়োগের প্রয়োজন হয়?
জীববিদ্যার বায়োমেট্রি (biometry) শাখায় গণিত ও রাশিবিজ্ঞান সংক্রান্ত জ্ঞান প্রয়োগের প্রয়োজন হয়।
সংকরায়ণ (hybridization) কাকে বলে?
দুটি ভিন্ন গুণমানসম্পন্ন প্রজাতির ক্রসব্রিডিং-এর মাধ্যমে উন্নত প্রজাতির উৎপাদন পদ্ধতিকে সংকরায়ণ বলে।
সংকরায়ণের একটি সুবিধা লেখো।
অধিক পরিমাণে রোগপ্রতিরোধক সবজি ও ফসল পেতে সংকরায়ণ বা হাইব্রিডাইজেশন করা হয়।
একটি জিনগত পরিবর্তিত সবজির নাম লেখো।
Bt বেগুন।
জীববিদ্যার একটি পেশাগত শাখার নাম লেখো।
চিকিৎসাবিদ্যা।
মহাকাশযানে কোন্ শৈবাল ব্যবহার করা হয় যা খাদ্যরূপে ও CO2 শোষণে ব্যবহৃত হয়?
ক্লোরেল্লা।
