একটি লঘু অ্যাসিডের নাম লেখো।
Ans: কার্বনিক অ্যাসিড (H₂CO₃)|
একটি তীব্র অ্যাসিডের নাম লেখো।
Ans: সালফিউরিক অ্যাসিড।
আমাদের দেহের শক্তির প্রাথমিক উৎস কী?
Ans: কার্বোহাইড্রেট |
কার্বোহাইড্রেটে, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত?
2:11
একটি করে অ্যালডোজ ও কিটোজ শর্করার উদাহরণ দাও।
একটি অ্যালডোজ শর্করা হল গ্লুকোজ (অ্যালডিহাইড গ্রুপ থাকে) ও একটি কিটোজ শর্করা হল ফ্রুক্টোজ (কিটোন গ্রুপ থাকে)।
কার্বোহাইড্রেটের ক্যালোরি মূল্য কত?
4 কিলোক্যালোরি/গ্রাম।
তিন কার্বনবিশিষ্ট মনোস্যাকারাইডকে কী বলে?
ট্রায়োজ।
দুটি ট্রায়োজ বা ত্রিশর্করার নাম লেখো।
ম্যানোট্রায়োজ এবং ডাইহাইড্রোক্সিঅ্যাসিটোন।
দুটি টেট্রোজের নাম লেখো।
স্ট্যাকিওজ এবং এরিথ্রোজ |
দুটি পেন্টোজের নাম লেখো।
ভারবাসকোজ এবং রাইবোজ |
দুটি হেক্সোজের নাম লেখো।
গ্লুকোজ এবং গ্যালাকটোজ |
গ্লাইকোসাইডিক বন্ধন কাকে বলে?
দ্বিশর্করা, ত্রিশর্করা ও বহুশর্করার প্রতিটি একশর্করা একে অপরের সঙ্গে যে বন্ধন দ্বারা যুক্ত থাকে, তাকে গ্লাইকোসাইডিক বন্ধন বলে।
একটি ক্ষুদ্র শৃঙ্খল ফ্যাটি অ্যাসিডের নাম লেখো।
অ্যাসিটিক অ্যাসিড বা বিউটাইরিক অ্যাসিড।
একটি দীর্ঘ শৃঙ্খল ফ্যাটি অ্যাসিডের নাম লেখো।
পামিটিক অ্যাসিড বা লিনোলেইক অ্যাসিড |
অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম লেখো।
লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড এবং অ্যারাকিডোনিক অ্যাসিড।
DNA গঠনে অংশগ্রহণকারী নিউক্লিওটাইডগুলির নাম লেখো। অথবা, ডি-অক্সিরাইবোনিউক্লিওটাইডের নামগুলি লেখো।
dATP, dGTP, dTTP এবং dCTP।
RNA গঠনে অংশগ্রহণকারী নিউক্লিওটাইডগুলির নাম লেখো। অথবা, রাইবোনিউক্লিওটাইডের নামগুলি লেখো।
ATP, GTP, UTP এবং CTP
কার্বোহাইড্রেট-জাতীয় খাদ্যের একককে কী বলে?
সরল শর্করা।
গূড় কী জাতীয় দ্বিশর্করা?
পুড় মল্টোজ-জাতীয় দ্বিশর্করা।
দুটি দ্বিশর্করার নাম বলো।
সুক্রোজ ও মল্টোজ ।
সবচেয়ে মিষ্টি শর্করা কোন্টি?
ফ্রুকটোজ।
গ্লাইকোজেন কোন্ অণুর পলিমার?
গ্লুকোজ |
ডেক্সট্রিন কী?
ডেক্সট্রিন হল একটি পলিস্যাকারাইড যা প্রধানত স্টার্চের আর্দ্রবিশ্লেষণের ফলে উৎপন্ন হয়।
প্রোটিনের গঠনগত এককের নাম কী?
অ্যামিনো অ্যাসিড।
প্রোটিনের মৌলিক উপাদান কী কী?
কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন।
কার্বোহাইড্রেটে কোন্ উপাদানটি থাকে না যা প্রোটিনে থাকে?
নাইট্রোজেন।
1 গ্রাম প্রোটিনের জারণে কত পরিমাণ শক্তি নির্গত হয়?
4 কিলোক্যালোরি।
প্রোটিনের উৎস কী?
প্রোটিনের প্রধান উৎস হল—মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি। এ ছাড়া সয়াবিন, বাদাম, ছোলা, আটা, চাল, গম, মুগ, মুসুর প্রভৃতির মধ্যেও প্রোটিন পাওয়া যায়।
প্রাণীজ প্রোটিন কেরাটিন কোথায় পাওয়া যায় ?
প্রাণীজ প্রোটিন কেরাটিন ত্বক, চুল, নখ, খুর, শিং প্রভৃতিতে পাওয়া যায় |
একটি ক্ষারীয় প্রোটিনের নাম লেখো।
প্রোটামিন বা হিস্টোন।
সংকোচনধর্মী দুইটি প্রোটিনের উদাহরণ দাও।
সংকোচনধর্মী দুইটি প্রোটিন হল অ্যাকটিন বা মায়োসিন।
একটি বাহক প্রোটিনের নাম লেখো।
একটি বাহক প্রোটিন হল ট্রান্সফেরিন |
গঠনধর্মী একটি প্রোটিনের নাম লেখো।
গঠনধর্মী একটি প্রোটিন হল কোলাজেন বা ইলাস্টিন |
দুটি লব্ধ প্রোটিনের নাম লেখো।
প্রোটিওজ ও পেপটোন।
মায়োফাইব্রিল তত্ত্ব কোন্ কোন্ প্রোটিন দ্বারা গঠিত?
অ্যাকটিন ও মায়োসিন।
ডিমের সাদা অংশে কোন্ প্রোটিন থাকে?
অ্যালবুমিন।
ডিমের কোন অংশে কোলেস্টেরল থাকে?
ডিমের হলদে অংশে কোলেস্টেরল থাকে।
লিপিডের মৌলিক উপাদান কী কী?
কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন।
ফ্যাটের সরল উপাদানের নাম লেখো, যা অস্ত্রে শোষিত হয়?
ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল।
কোন প্রকার খাদ্যের তাপন মূল্য সর্বাধিক?
ফ্যাট বা লিপিডজাতীয় খাদ্যের তাপন মূল্য সর্বাধিক।
RNA-এর পুরো নাম লেখো।
রাইবোনিউক্লিক অ্যাসিড।
RNA-এর গঠনগত একক কী?
রাইবোনিউক্লিওটাইড।
DNA-এর সম্পূর্ণ নাম কী?
ডি-অক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড।
DNA-এর গঠনগত একক কী?
ডি-অক্সিরাইবোনিউক্লিওটাইড।
পিউরিন কত প্রকারের ও কী কী?
পিউরিন ক্ষারটি দুই প্রকারের হয়, যথা—অ্যাডিনিন (A) ও গুয়ানিন (G) |
পিরিমিডিন কত প্রকারের ও কী কী ?
পিরিমিডিন ক্ষারটি তিন প্রকারের হয়, যথা— থাইমিন (T), সাইটোসিন (C) ও ইউরাসিল (U)।
DNA-তে উপস্থিত পিরিমিডিন বেসগুলি কী কী ?
থাইমিন ও সাইটোসিন।
RNA-তে উপস্থিত পিরিমিডিন বেসগুলি কী কী?
সাইটোসিন ও ইউরাসিল |
গুয়ানিন সাইটোসিনের সাথে কয়টি হাইড্রোজেন দ্বারা যুক্ত থাকে?
তিনটি।
নিউক্লিক অ্যাসিড কয় প্রকার ও কী কী ?
নিউক্লিক অ্যাসিড দুই প্রকার যথা— DNA ও RNA।
