ভিটামিন কে আবিষ্কার করেন?
ক্যাসিমির ফাঙ্ক (1911)।
ভিটামিনের আবিষ্কারক ক্যাসিমির ফাঙ্ক সর্বপ্রথম কোন্ ভিটামিন আবিষ্কার করেন?
নিয়াসিন বা ভিটামিন B3
ভিটামিন A -এর রাসায়নিক নাম কী?
রেটিনল।
কোন্ ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
ভিটামিন A
ভিটামিন A-এর অ্যান্টিভিটামিনের নাম কী?
সাইট্রাল।
রেটিনার রড কোশ গঠন করে কোন ভিটামিন ?
ভিটামিন A
ভিটামিন-A এর অভাবে কী কী রোগ হয়?
রাতকানা (নিকটালোপিয়া), ফ্রিনোডার্মা (টোডস্কিন), জেরফথ্যালমিয়া (অন্ধত্ব) ইত্যাদি রোগ ভিটামিন-A-এর অভাবে হয়।
B ক্যারোটিন থেকে কোন্ ভিটামিন সংশ্লেষিত হয় ?
B-ক্যারোটিন থেকে যকৃতে ভিটামিন A সংশ্লেষিত হয়।
ফ্রিনোডার্মা রোগটি কোন ভিটামিনের অভাবে হয়?
ভিটামিন A
ফ্রিনোডার্মা কাকে বলে?
খাদ্যে ভিটামিন A-এর অভাবে মানুষের ত্বক শুষ্ক ও আঁশের মতো হয়ে পড়ে | এই রোগটিকে ফ্রিনোডার্মা বা ব্যাং ত্বক (toad skin) বলে।
ভিটামিন D-এর রাসায়নিক নাম কী?
ক্যালসিফেরল।
কোন্ ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয়?
ভিটামিন D
কীসের অভাবে শিশুদের পায়ের হাড় বেঁকে যায়?
ভিটামিন D-এর অভাবে শিশুদের পায়ের হাড় বেঁকে যায়।
কোন ভিটামিনের অভাবে প্রাপ্তবয়স্কদের অস্টিও-ম্যালেশিয়া রোগ হয়?
ভিটামিন DI
সূর্যালোকের উপস্থিতিতে আমাদের দেহে কোন্ ভিটামিন তৈরি হয়?
ভিটামিন DI
ভিটামিন E-এর রাসায়নিক নাম কী?
টোকোফেরল।
কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব রোগ দেখা দেয় ?
ভিটামিন E।
ভিটামিন K-এর রাসায়নিক নাম কী ?
ফাইলোকুইনন।
কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়? অথবা, কোন্ ভিটামিনের অভাবে মানবদেহে রক্তক্ষরণ হয়?
ভিটামিন KI
জলে দ্রাব্য ভিটামিনগুলির নাম লেখো।
জলে দ্রাব্য ভিটামিনগুলি হল— ভিটামিন B কমপ্লেক্স, ভিটামিন C এবং ভিটামিন P|
ভিটামিন B₁ এর রাসায়নিক নাম কী?
থায়ামিন।
পাইরিথিয়ামিন কোন ভিটামিনের অ্যান্টিভিটামিন?
ভিটামিন B₁ বা থায়ামিন-এর।
ভিটামিন B₁ এর রাসায়নিক নাম কী?
রাইবোফ্ল্যাভিন।
ভিটামিন B₂ দেহের কোন অংশে সংশ্লেষিত হয়?
মানবদেহের অন্ত্রে।
ভিটামিন B3 এর রাসায়নিক নাম কী?
নিয়াসিন।
ভিটামিন B₅ এর রাসায়নিক নাম কী ?
প্যান্টোথেনিক অ্যাসিড।
ভিটামিন B₆ -এর রাসায়নিক নাম কী?
পাইরিডক্সিন।
ভিটামিন B₁₂ এর রাসায়নিক নাম কী ?
সায়ানোকোবালামিন।
ভিটামিন C এর রাসায়নিক নাম কী?
অ্যাসকরবিক অ্যাসিড।
কোন্ ভিটামিন আমলকীতে প্রচুর পরিমাণে থাকে?
ভিটামিন C
কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?
ভিটামিন C
ভিটামিন P-এর রাসায়নিক নাম কী ?
সাইট্রিন।
দেহে ভিটামিনের আধিক্যকে কী বলে?
হাইপারভিটামিনোসিস।
দেহে ভিটামিনের অনুপস্থিতিকে কী বলে?
অ্যাভিটামিনোসিস।
কোন খনিজ পেশি সংকোচনে সাহায্য করে?
ক্যালশিয়াম।
RNA সংশ্লেষে কোন্ খনিজ মৌল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ম্যাঙ্গানিজ।
প্রাপ্তবয়স্ক মহিলাদের অস্থি থেকে ক্যালশিয়াম অপসারিত হলে কী রোগ হয়?
অস্টিওপোরোসিস |
আয়োডিনের অভাবে শিশুদের কী রোগ হয়?
ক্রেটিনিজম।
মানুষের পুষ্টিতে আয়োডিনের গুরুত্ব কী?
আয়োডিন মানুষের থাইরয়েড গ্রন্থির থাইরক্সিন হরমোন উৎপাদনে সাহায্য করে।
প্রাণীদেহে পটাশিয়ামের অভাবে কী লক্ষণ প্রকাশ পায় ?
প্রাণীদেহে পটাশিয়ামের অভাবে স্নায়ুদৌর্বল্য, হৃদ্যন্ত্রে ব্যাঘাত ইত্যাদি উপসর্গ প্রকাশ পায়।
কোন্ খনিজের অভাবে মানবদেহে গলগণ্ড রোগ হয়?
আয়োডিনের অভাবে মানবদেহে গয়টার বা গলগণ্ড রোগ হয়।
কোবাল্ট কোন্ ভিটামিন গঠনে সাহায্য করে?
ভিটামিন B₁₂ বা সায়ানোকোবালামিন।
4রিকেট রোগের জন্য দায়ী একটি খনিজ ও একটি ভিটামিনের নাম লেখো।
রিকেটের জন্য দায়ী একটি খনিজ হল ক্যালশিয়াম ও ভিটামিন হল ভিটামিন D।
কোন্ কোন্ আয়ন জীবদেহে জলসাম্য বজায় রাখতে সাহায্য করে?
Na+ ও K+ আয়ন |
মানুষের দেহে সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি খনিজ মৌলের সাম্যতা বজায় রাখতে কোন অঙ্গ সাহায্য করে?
বৃক্ক
