Class 9 Life Science Chapter 2 (জীবন সংগঠনের স্তর) Part 2 (কোশ্য) Short Questions এক কথায় উত্তর দাও

কোশ কাকে বলে?

জীবদেহের পর্দাবেষ্টিত, প্রোটোপ্লাজম সমন্বিত, স্বপ্রজনন শীল এবং জীবদেহের গঠনগত ও কার্যগত একককে কোশ বলে |



কোশতত্ত্বের জনক কে?

সোয়ান এবং স্লেইডেন |



‘কোশ থেকে কোশের সৃষ্টি'—মতবাদটি কার?

বিজ্ঞানী রুডল্ফ ভিরচাও ।



সবচেয়ে বড়ো এককোশী উদ্ভিদের নাম উল্লেখ করো।

অ্যাসিটাবুলারিয়া (দৈর্ঘ্য 5-10 সেমি)।



বহুকোশী উদ্ভিদের সবচেয়ে বড়ো কোশ কোন্‌টি?

বহুকোশী উদ্ভিদের সবচেয়ে বড়ো কোশ হল ‘র্যামি’ নামক উদ্ভিদের বাকলের এক একটি তন্তু (দৈর্ঘ্যে প্রায় 55 সেমি)।



মানবদেহের সবচেয়ে দীর্ঘ কোশ কোন্‌টি?

স্নায়ুকোশ বা নিউরোন (দৈর্ঘ্য প্রায় 1 মিটার)।



জীবজগতের সবচেয়ে ছোটো কোশের নাম কী? 

মাইকোপ্লাজমা গ্যালিসেপটিকাম (ব্যাস 0.1 মাই ব্রুন)।



সবচেয়ে বড়ো প্রাণীকোশের নাম উল্লেখ করো।

উটপাখির অনিষিক্ত ডিম |



উদ্ভিদকোশের বহিরাবরণীকে কী বলে?

কোশপ্রাচীর |



প্রাণীকোশের বহিরাবরণীকে কী বলে?

প্লাজমাপর্দা বা কোশপর্দা।



কোশপর্দার ‘ফ্লুইড মোজাইক মডেল’ কে আবিষ্কার করেন?

সিঙ্গার ও নিকলসন (1972) | 



খালি চোখে দেখা যায় এমন কোশপর্দার উদাহরণ দাও।

খালি চোখে দেখা যায় এমন কোশপর্দার উদাহরণ হল সেদ্ধ ডিমের গায়ে লেগে থাকা পাতলা পর্দা।



‘প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি'—কথাটি কে প্রবর্তন করেন?

বিজ্ঞানী হাক্সলে।



সাইটোপ্লাজমে উপস্থিত একটি ম্যাক্রো ও মাইক্রো-উপাদানের নাম লেখো।

সাইটোপ্লাজমে উপস্থিত একটি ম্যাক্রো ও মাইক্রো-উপাদানের নাম হল যথাক্রমে কার্বন(C) ও কপার(Cu) |



নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? 

 বিজ্ঞানী রবার্ট ব্রাউন।



বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণীকোশকে কী বলে?

সিনসিটিয়াম বা সিনসিটিয়াল কোশ |



বহু নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদকোশকে কী বলে?

সিনোসাইট (সিনোসাইটিক কোশ) |



নিউক্লিয়াসবিহীন একটি প্রাণীকোশের ও একটি উদ্ভিদকোশের নাম কী ?

নিউক্লিয়াসবিহীন একটি প্রাণীকোপ হল স্তন্যপায়ীর লোহিত রক্তকণিকা ও একটি উদ্ভিদকোশ হল সিভকোশ |



নিউক্লিওপ্লাজমের অবস্থান লেখো।

নিউক্লিয়াসে, নিউক্লীয় পর্দা ঘেরা অংশে নিউক্লিওপ্লাজম অবস্থান করে।



ক্যারিওলিম্ফ বা নিউক্লিওপ্লাজম কী?

নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত নিউক্লীয় পর্দা ঘেরা অর্ধতরল, দানাদার, স্বল্প আম্লিক পদার্থকে ক্যারিওলিম্ফ বা নিউক্লিওপ্লাজম বলে।



নিউক্লিওলাস কোশের কোথায় অবস্থিত?

নিউক্লিওলাস ইউক্যারিওটিক কোশের নিউক্লিয়াসে অবস্থিত।



rRNA কোথায় উৎপন্ন হয়?

নিউক্লিয়াসের নিউক্লিওলাসে rRNA উৎপন্ন হয়।



কোন অঙ্গাণুর অপর নাম কনড্রিওজোম ?

মাইটোকনড্রিয়ার অপর নাম কনড্রিওজোম।'



অক্সিজোম দানা কোথায় থাকে?

মাইটোকনড্রিয়ার অন্তঃপর্দায় অক্সিজোম দানা থাকে |



ATP-এর সম্পূর্ণ নাম কী?

অ্যাডিনোসিন ট্রাইফসফেট।



'কোশের শক্তিঘর' কোন্‌টি?

মাইটোকনড্রিয়া।



উদ্ভিদকোশে উপস্থিত অথচ প্রাণীকোশে অনুপস্থিত এরূপ একটি অঙ্গাণুর নাম লেখো।

প্লাস্টিড।



প্লাস্টিড থাকে এমন একটি প্রোটোজোয়ার উদাহরণ দাও।

 ইউয়িনা।



সালোকসংশ্লেষে সহায়তা করে কোন্ কোশ-অঙ্গাণু?

ক্লোরোপ্লাস্ট।



থাইলাকয়েড কোথায় দেখা যায়?

ক্লোরোপ্লাস্টের গ্রানাম অংশে থাইলাকয়েড দেখা যায়।



ফুলের পাপড়িতে কী ধরনের প্লাস্টিড পাওয়া যায় ?

ক্রোমোপ্লাস্টিড |



গাজরে কোন প্রকার প্লাস্টিড দেখা যায় ?

ক্রোমোপ্লাস্টিড।



অ্যামাইলোপ্লাস্টে কী সঞ্চিত থাকে?

স্টার্চ বা শ্বেতসার।



নিউক্লিয়াস ছাড়া উদ্ভিদকোশের কোথায় DNA থাকে?

নিউক্লিয়াস ছাড়া উদ্ভিদকোশের মাইটোকনড্রিয়া ও প্লাস্টিডে DNA থাকে।



তিনটি কোশীয় অঙ্গাণুর নাম লেখো যাতে DNA থাকে।

নিউক্লিয়াস, মাইটোকনড্রিয়া ও ক্লোরোপ্লাস্ট।



RER-এর গুরুত্বপূর্ণ কাজ কোন্‌টি? 

RER-এর গুরুত্বপূর্ণ কাজ হল প্রোটিন সংশ্লেষ (রাইবোজোম দ্বারা) ও তার গঠনগত ভাজ (folding) সৃষ্টিতে সাহায্য করা।



গলগি বডির অপর নাম কী?

লিপোকনড্রিয়া।



উদ্ভিদের গলগি বস্তুকে কী বলে?

ডিকটিওজোম।



গলগি বডি কে আবিষ্কার করেন?

বিজ্ঞানী ক্যামিলো গলগি।



লাইসোজোম কে আবিষ্কার করেন?

বিজ্ঞানী দ্য ডুডে।



কোশগহ্বর কাকে বলে?

জীবকোশের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে অবস্থিত, পর্দাবৃত কোপরসপূর্ণ বা ফাকা গহবরগুলিকে কোশগহ্বর বলে।



কোন্ অঙ্গাণু কোশের প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন কারখানা হিসেবে কাজ করে ? 

 রাইবোজোম |



80S রাইবোজোম কোন্ কোশে থাকে?

 ইউক্যারিওটিক কোশে 80S রাইবোজোম থাকে |



এমন একটি কোশ-অঙ্গাণুর নাম করো যা কেবল প্রাণীকোশে থাকে।

সেন্ট্রোজোম।



প্রাণীকোশ বিভাজনে বেম গঠন করে কোন অঙ্গাণু?

সেন্ট্রোজোম।



প্রাণীর কোন অঙ্গাণুটি কোশ বিভাজনে সাহায্য করে?

সেন্ট্রোজোম |



সেন্ট্রোজোমের একটি কাজ লেখো।

সেন্ট্রোজোমের একটি কাজ হল কোশ বিভাজনের সময় বেমতন্তু গঠন দ্বারা ক্রোমোজোমীয় চলনে সাহায্য করা।



কোন্ প্রাণীকোশে সেন্ট্রোজোেম নিষ্ক্রিয় থাকে? 

স্নায়ুকোশে বা নিউরোনে সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকে।



স্নায়ুকোশ বিভাজিত হতে পারে না কেন?

স্নায়ুকোশের সেন্ট্রোজোমটি নিষ্ক্রিয় অবস্থায় থাকে বলে স্নায়ুকোশ বিভাজিত হতে পারে না।



কোন্ কোশ-অঙ্গাণুগুলি পর্দাবৃত নয়?

রাইবোজোম, অণুনালিকা ও সেন্ট্রোজোম|



কোন্ কোন্ অঙ্গাণুগুলি কোশকে দৃঢ়তা প্রদান করে?

কোশপ্রাচীর ও অণুনালিকা।



সিলিয়া ও অ্যাক্রোজোম গঠনকারী কোশ-অঙ্গাণু দুটির নাম কী?

 সিলিয়া ও অ্যাক্রোজোম গঠনকারী কোশ-অঙ্গাণু দুটি হল যথাক্রমে মাইক্রোটিবিউল এবং গলগি বড়ি।



একটি প্রোক্যারিওটিক কোশের নাম লেখো।

ব্যাকটেরিয়া।



প্রোক্যারিওটিক কোশের কোশপ্রাচীরের মুখ্য উপাদান কী?

পেপটাইডোগ্লাই কান।