কর্ক ক্যামবিয়াম কী জাতীয় কলা?
গৌণ ভাজক কলা।
ক্যামবিয়াম কোথায় থাকে?
দ্বিবীজপত্রী কান্ডের নালিকা বান্ডিলে ক্যামবিয়াম থাকে।
পাইনের পত্রমূলে কোন ভাজক কলা দেখা যায় ?
নিবেশিত ভাজক কলা।
মূল ও কাণ্ডের অগ্রভাগে কোন্ কলা দেখা যায় ?
অগ্রস্থ ভাজক কলা।
নিবেশিত ভাজক কলা উদ্ভিদদেহের কোথায় অবস্থান করে?
দুটি স্থায়ী কলার অন্তর্বর্তী স্থানে নিবেশিত ভাজক কলা অবস্থান করে।
ভাজক কলা থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন কলাকে কী বলে?
স্থায়ী কলা।
উদ্ভিদের বিভাজনে অক্ষম কলা কোনটি?
স্থায়ী কলা৷
ক্লোরোফিলযুক্ত/ ক্লোরোপ্লাস্টযুক্ত প্যারেনকাইমা কোশকে কী বলে?
ক্লোরেনকাইমা |
একটি সঞ্চয়ী কলার নাম লেখো।
প্যারেনকাইমা কলা।
কোন্ কোন্ উদ্ভিদের এরেনকাইমা কলা থাকে?
পদ্ম এবং কচুরিপানা।
কোশান্তর রবিহীন একটি কলার নাম লেখো।
ভাজক কলা।
যে-কোনো দুটি প্যারেনকাইমা কলার নাম লেখো।
কোলেনকহিমা, এরেনকাইমা।
পেয়ারার ত্বক শক্ত হয় কেন?
পেয়ারার ত্বক স্ক্লেরাইড কোশের উপস্থিতির জন্য শক্ত হয়ে থাকে।
বায়ুগহ্বরযুক্ত প্যারেনকাইমাকে কী বলে?
এরেনকাইমা
প্যারেনকাইমা কলার প্রাথমিক কাজ কী?
খাদ্যসঞ্চয় করা।
একটি মৃত সরল স্থায়ী কলার উদাহরণ দাও।
স্ক্লেরেনকাইমা ।
যে প্যারেনকাইমা কলাকোশে তেল, ট্যানিন, কেলাস ইত্যাদি সঞ্চিত থাকে, তাকে কী বলে?
ইডিওব্লাস্ট কোশ |
কোলেনকাইমা কলা কয় প্রকার ও কী কী?
কোলেনকাইমা কলা তিন প্রকার–কৌণিক, কৃপাকৃতি এবং স্তরীভূত।
স্থায়ী কলার মধ্যচ্ছদার বিদারণের ফলে কোন প্রকার রন্ধ্র গঠিত হয়?
সিভপোর বা সিভছিদ্র
উদ্ভিদের একটি আংশিক মৃত কলার নাম উল্লেখ করো।
জাইলেম |
যান্ত্রিক ও শারীরবৃত্তীয় কাজে সক্ষম এমন একটি উদ্ভিদ কলার নাম লেখো।
জাইলেম |
উদ্ভিদদেহে রসের ঊর্ধ্বমুখী চলন ঘটে কোন্ কলায়?
জাইলেম কলায়।
উদ্ভিদের একটি জটিল স্থায়ী কলার নাম লেখো।
জাইলেম
নালিকা বান্ডিলের উপাদান কী কী?
জাইলেম ও ফ্লোয়েম।
জাইলেম কলার কোন উপাদানের প্রস্থপ্রাচীর নেই?
ট্রাবিয়া।
