Class 9 Life Science Chapter 2 (জীবন সংগঠনের স্তর) Part 3 Topic 2 (কলা) Short Questions এক কথায় উত্তর দাও

কোন্ কলা রক্তবাহবিহীন?

আবরণী কলা।



আবরণী কলার উৎপত্তিস্থল কী?

আবরণী কলার উৎপত্তিস্থল হল ভ্রুগঞ্জ এক্টোডার্ম স্তর।



নখ, চুল, শিং প্রভৃতির আবরণী কলায় সঞ্চিত পদার্থটির নাম কী?

কেরাটিন।



কোন্ প্রাণীকলায় গলগি বড়ি বেশি দেখা যায় ?

ক্ষরণকারী গ্রন্থি গঠনকারী আবরণী কলায় গলগি বড়ি বেশি দেখা যায়।



ত্বকের বাইরের স্তরকে কী বলে?

এপিডারমিস |



যোগকলার তিনটি উপাদানের নাম লেখো।

ধাত্র, কোশ ও তত্ত্ব।



বিভিন্ন প্রকার যোগকলার উদাহরণ দাও।

অ্যারিওলার কলা, অ্যাডিপোজ কলা, রক্ত, অস্থি, তরুপাশি ইত্যাদি।



কোন কলা ক্ষত নিরাময়ে সহায়তা করে

যোগকলা।



একটি তরল যোগকলার নাম লেখো।

রক্ত।



কোশ অন্তবর্তী স্থান পূরণে কোন্ কলা সাহায্য করে?

অ্যারিওলার কলা।



কোন্ যোগকলাতে ধাত্রের পরিমাণ কম, কিন্তু কোশের সংখ্যা বেশি?

অস্থিকলায়।



প্রাণীদেহের কোন্ কলায় মেদ সঞ্চিত হয়?

অ্যাডিপোজ কলায় |



মানবদেহের একটি নিউক্লিয়াসবিহীন কোশের নাম কী?

পরিণত লোহিত রক্তকণিকা |



কোন্ কলা দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করে?

যোগকলা |



যোগকলা কোথা থেকে উৎপন্ন হয় ?

যোগকলা ভ্রূণের মেসোডার্ম স্তর থেকে উৎপন্ন হয়|



কোন্ কলায় সংগঠক কোশের থেকে ধাত্রের পরিমাণ তুলনামূলকভাবে বেশি?

যোগকলায়।



সর্বাপেক্ষা কঠিন যোগকলা কোন্‌টি?

অস্থি।



তোমার দেহের কাঠামো ও ভারবহনকারী কলার নাম লেখো।

অস্থিকলা।



পেশিকলা কয় প্রকার ও কী কী?

পেশিকলা তিন প্রকার, যথা—অমসৃণ পেশি বা ঐচ্ছিক পেশি, মসৃণ পেশি বা অনৈচ্ছিক পেশি ও হৃদ্‌পেশি।



সারকোপ্লাজম কাকে বলে?

পেশিতন্তুর সাইটোপ্লাজমকে সারকোপ্লাজম বলে।



সারকোলেমা কী?

পেশিকোশের বাইরের কোশপর্দাকে সারকোলেমা বলে |



পৌষ্টিকনালী ও রক্তবাহে কোন্ পেশিকলা পাওয়া যায়?

অরেখ পেশি।



পেশিকলার সারকোপ্লাজমে যে দুই ধরনের প্রোটিন থাকে তাদের নাম লেখো।

অ্যাকটিন ও মায়োসিন।



দেহের অস্থির সঙ্গে যুক্ত পেশিটি গঠনগত ও কার্যগতভাবে কীরূপ পেশি?

দেহের অস্থির সঙ্গে যুক্ত পেশিটি গঠনগতভাবে সরেখ পেশি এবং কার্যগতভাবে ঐচ্ছিক পেশি।



বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তিকলা কোন্ কলার আবশ্যিক উপাদান?

আবরণী কলা।



প্রাণীদেহে একটি সিনসিটিয়ামের উদাহরণ দাও।

সরেখ পেশিকোশ।



হৃৎপিণ্ডের গঠনে কোন্ পেশি অংশগ্রহণ করে?

হৃদপেশি।



অবসাদহীন পেশি কোনটি?

হৃদ্‌পেশি ।



সাইন্যাস অঞ্চলে উপস্থিত তরলের নাম কী?

নিউরোট্রান্সমিটার।



স্নায়ুকোশের স্বল্পদৈর্ঘ্যের প্রবর্ধকের নাম কী ?

ডেনড্রন।



মানবদেহের দীর্ঘতম কোশ কোন্‌টি?

স্নায়ুকোশ বা নিউরোন।



স্নায়ুকোশের আবরণকে কী বলে? 

নিউরোলেমা |



স্নায়ুকলায় সর্বাধিক কোন্ কোশ উপস্থিত থাকে?

নিউরোগ্লিয়া।



ওবেসিটির জন্য দায়ী কোন্‌ কলা?

অ্যাডিপোজ করা নামক যোগকলা।



নিসল দানা কোন্ কোশে পাওয়া যায়? 

 নিসল দানা স্নায়ুকোশের কোশদেহে পাওয়া যায়।