মানবদেহে কোন অঙ্গ প্রাথমিক রক্ষক অঙ্গ হিসেবে কাজ করে?
ত্বক
ত্বকের দুটি কাজ লেখো।
ত্বক আঘাত থেকে দেহকে রক্ষা করে ও জীবাণুর দেহে প্রবেশে বাধা দেয়।
ত্বকের বাইরের স্তরকে কী বলে?
এপিডারমিস
মানবদেহে ঘামের লাইসোজাইম ব্যাকটেরিয়ার কোশপ্রাচীরের কোন্ অণুকে বিনষ্ট করে?
প্রোটিওগ্লাইকান |
পাকস্থলী নিঃসৃত একটি হরমোনের নাম লেখো।
গ্যাসট্রিন।
পাকস্থলীর অন্তর্গাত্রে নিঃসৃত প্রধান উৎসেচকটি কী?
পেপসিন।
পাকস্থলীর অবস্থান লেখো।
গ্রাসনালী এবং ডিওডিনামের মধ্যবর্তী অংশে পাকস্থলী অবস্থান করে। পাকস্থলীর পেপসিন নামক প্রোটিন ভঙ্গকারী উৎসেচক কোন্ কোশ
থেকে ক্ষরিত হয়?
পেপটিক কোশ বা জাইমোজেনিক কোশ বা চিফ কোশ থেকে পেপসিন ক্ষরিত হয় |
পাকস্থলী নির্গত HCI-এর কাজ কী?
পাকস্থলী নিৰ্গত HCI বহিরাগত ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণুর বিনাশ ঘটায় | এটি আম্লিক মাধ্যম তৈরি করে প্রোটিন পরিপাককারী উৎসেচক পেপসিনকে সক্রিয় করে।
মানবদেহের বক্ষ ও উদরগহ্বরকে পৃথক করে কোন্ অংশ?
মানবদেহের বক্ষ ও উদরগহ্বরকে পৃথক করে রাখে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম।
ফুসফুসের বাহ্যিক আবরণীর নাম কী?
প্লুরা
একটি মিশ্র গ্রন্থির নাম লেখো।
অগ্ন্যাশয়।
ট্রিপসিন কোন্ পরিপাকগ্রন্থি থেকে বের হয় ?
অগ্ন্যাশয়।
ইনসুলিন হরমোন কোন্ গ্রন্থি থেকে ক্ষরিত হয়?
অগ্ন্যাশয়।
পাকস্থলী নির্গত HCI-এর আম্লিক ভাব প্রশমিত করে কোন উপাদান?
অগ্ন্যাশয় ক্ষরিত ক্ষারীয় অগ্ন্যাশয়ী রস।
পেরিকার্ডিয়াম কী?
পেরিকার্ডিয়াম হল হৃৎপিণ্ডের বাইরে অবস্থিত প্রতিরক্ষা আবরণরূপে কার্যকর পর্দার অংশ।
মানবদেহে সর্ববৃহৎ লসিকাগ্রন্থি কী?
প্লিহা
প্লিহা কোথায় অবস্থিত?
প্লিহা ডায়াফ্রামের নীচে উদরগহবরের বাঁদিকে অবস্থিত।
প্লিহাকে RBC-এর কবরখানা বলে কেন?
প্লিহাতে বয়স্ক, ক্ষতিগ্রস্ত RBC কোশ বা লোহিত কণিকা গুলি ধ্বংস হয়। এজন্য একে RBC-এর কবরখানা বলে (উল্লেখ্য, যকৃতেও লোহিত কণিকা ধ্বংস হয়)।
মানবদেহে বৃক্কের অবস্থান কোথায়?
মানবদেহের বৃক্কের অবস্থান উদরগহ্বরের পৃষ্ঠপ্রাচীরে মেরুদণ্ডের দু-পাশে।
মানবদেহে সর্ববৃহৎ গ্রন্থি কোন্টি?
যকৃৎ
লোহিত রক্তকণিকা সৃষ্টিকারী একটি দেহগ্রন্থির নাম কী?
যকৃৎ
যকৃৎ থেকে কোন্ পদার্থ ক্ষরিত হয়?
পিত্তরস।
সাধারণ হেপাটিক ডাক্ট কোন অঙ্গে থাকে?
যকৃতে।
যকৃতের কোন্ কোশ জীবাণু ধ্বংস করে?
কুফার কোশ
মেনিনজেস কার আবরণী পর্দা ?
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের।
পরিণত মানুষের মস্তিষ্কের ওজন কত?
13.6 কেজি।
মস্তিষ্কের বাইরের আবরণকে কী বলে?
মেনিনজেস।
CSF-এর পুরো নাম লেখো।
সেরিব্রোস্পাইনাল ফ্লুইড।
মস্তিষ্কের কোন্ অংশ দেহের ভারসাম্য রক্ষা করে?
লঘুমস্তিষ্ক।
মানবদেহের কোন অঙ্গ প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে?
সুষুম্নাকাণ্ড।
পুরুষদের শুক্রাশয়ের কোন্ কোশ থেকে টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হয় ?
লেডিগের আন্তরকোশ
পুরুষ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী গ্রন্থির নাম লেখো।
শুক্রাশয়।
পাচনতন্ত্রের বহির্ভূত একটি মিশ্র গ্রন্থির নাম লেখো।
শুক্রাশয়।
সেমিনিফেরাস টিউবিউল কোথায় দেখা যায় ?
শুক্রাশয়ে।
শুক্রাশয় নির্গত হরমোন কোন্ কোশ থেকে ক্ষরিত হয়?
লেডিগের আন্তরকোশ।
ডিম্বাশয় নিঃসৃত একটি হরমোনের নাম লেখো।
ইস্ট্রোজেন।
ডিম্বাণু কোথা থেকে উৎপন্ন হয়?
ডিম্বাশয়।
ডিম্বাশয় থেকে নির্গত একটি হরমোনের নাম লেখো।
ইস্ট্রোজেন।
ডিম্বাশয়ের কোন্ অংশ থেকে রিল্যাক্সিন ও প্রোজেস্টেরন হরমোন নিঃসৃত হয়?
পীতগ্রন্থি।
