Class 9 Life Science Chapter 3 (জৈবনিক প্রক্রিয়া) Part 1 Topic 3 (উদ্ভিদ শারীরবিদ্যা) Short Questions এক কথায় উত্তর দাও

উদ্ভিদের পুষ্টি ও বিপাকের জন্য যে সকল খনিজ পদার্থ বিশেষভাবে প্রয়ােজন, তাদের কী বলে?

অপরিহার্য খনিজ পদার্থ।



উদ্ভিদের বৃদ্ধিতে মৌলের অপরিহার্যতার কথা কোন্ কোন্ বিজ্ঞানী সঠিকভাবে উল্লেখ করেন?

বিজ্ঞানী আরনন ও স্টাউট (1939)।



কোন্ বিজ্ঞানী সর্বপ্রথম উদ্ভিদের অপরিহার্য মৌলগুলিকে অতিমাত্রিক ও স্বল্পমাত্রিক মৌলে বিভক্ত করেন ?

বিজ্ঞানী হােগল্যান্ড।



খনিজ পুষ্টি (mineral nutrition) কাকে বলে?

উদ্ভিদদেহে খনিজ মৌলিক উপাদানের শােষণ, পরিবহণ ও বিপাকের মাধ্যমে পুষ্টি সম্পাদনকে খনিজ পুষ্টি বলে।



খনিজ মৌলগুলি কোথা থেকে উদ্ভিদ গ্রহণ করে?

মাটিতে মিশ্রিত, দ্রবণীয় ধাতব লবণ থেকে উদ্ভিদ খনিজ মৌলগুলি গ্রহণ করে।



একটি মৌলের নাম লেখাে যেটি প্রাণীর ক্ষেত্রে অতিমাত্রিক হলেও উদ্ভিদের ক্ষেত্রে স্বল্পমাত্রিক উপাদান?

সােডিয়াম (Na)।



যেসব মৌল উদ্ভিদদেহের কোশপ্রাচীর গঠনের কাজে লাগে, তাদের কী বলে?

যেসব মৌল উদ্ভিদদেহের কোশপ্রাচীর গঠনের কাজে সাহায্য করে, তাদের সাংগঠনিক মৌল বলে। যেমন-C, H, O, Ca ইত্যাদি।



অভিস্রবণ নিয়ন্ত্রণকারী দুটি মৌলের নাম লেখাে।

পটাশিয়াম (K) এবং ক্লোরিন (CI) নামক মৌল দুটির আয়ন (K+ এবং Cl- ) অভিস্রবণ বিভব সৃষ্টি করে অভিস্রবণ নিয়ন্ত্রণ করে।



ডাইব্যাক কী?

বিশেষ কিছু অপরিহার্য খনিজ পদার্থের অভাবে উদ্ভিদের কান্ড ও পাতার অগ্রভাগ শুকিয়ে যাওয়া এবং সেই লক্ষণ ক্রমশ নীচের দিকে অগ্রসর হওয়ার ঘটনাকে ডাইব্যাক বলে।



হার্ট রট কী?

বােরন ট্রেস এলিমেন্টটির অভাবে উদ্ভিদ-অগ (কাও, শাখা)-এর কেন্দ্রীয় অংশে (বিট, গাজর প্রভৃতি) পচন ধরাকে হাট রট বলে।



কোন্ খনিজ মৌলটি ক্লোরােফিল সংগঠনে প্রয়ােজন?

ম্যাগনেশিয়াম |



কোন্ খনিজ মৌলগুলির অভাবে উদ্ভিদের ক্লোরােসিস রােগ হয়?

N, K, Mg. Mn, S, Fe ইত্যাদি।



কোন মৌলগুলি ক্লোরােফিলের গঠনগত উপাদান?

C, H, O, N ও Mg



কোন খনিজ মৌলের অভাবে উদ্ভিদের নেক্রোসিস হয় ?

P, Mn ইত্যাদি।



কোন ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলি উদ্ভিদের প্রােটোপ্লাজম গঠনে অংশগ্রহণ করে?

C, H, 0, N, Mg I



কোন্ মাইক্রোনিউট্রিয়েন্টগুলি উদ্ভিদের প্রােটোপ্লাজম গঠনে অংশগ্রহণ করে?

Mn, Zn, Mo I



উদ্ভিদদেহে উৎসেচকের গঠনে অংশগ্রহণকারী ম্যাক্রোনিউট্রিয়েন্টের উদাহরণ দাও।

C, H, 0, N, Mg |



উদ্ভিদদেহে উৎসেচকের কো-ফ্যাক্টর গঠনে সাহায্যকারী দুটি খনিজ মৌলের নাম লেখাে।

Mn Zn



উদ্ভিদদেহের জলসাম্য নিয়ন্ত্রণে সাহায্যকারী খনিজ মৌল কোনগুলি?

Na, K, Ca, CU ইত্যাদি।



উদ্ভিদের ধাতব অতিমাত্রিক মৌলের নাম লেখাে।

পটাশিয়াম (K), ক্যালশিয়াম (Ca) ও ম্যাগনেশিয়াম (Mg)।



উদ্ভিদের দুটি অধাতব অতিমাত্রিক মৌলের নাম লেখাে।

কার্বন (C) ও সালফার (S)।



N, এর অভাবে গাছের পাতার বিবর্ণ হয়ে হলদে হয়ে যাওয়াকে কী বলে? অথবা, নাইট্রোজেনের অভাবে উদ্ভিদদেহে কী রােগ হয় ?

ক্লোরােসিস।



উদ্ভিদ ও প্রাণীদেহে লােহার একটি করে ভূমিকা লেখাে।

লােহা মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসরক হিযােযলোবিন গঠনে অংশ নেয় ও উদ্ভিদদেহে ক্লোরােফিল গঠনে সাহায্য করে।