উদ্ভিদের মূলরােম দ্বারা জলশােষণে সহায়ক দুটি শারীরবৃত্তীয় পদ্ধতির নাম উল্লেখ করাে।
ব্যাপন ও অভিস্রবণ।
জীবদেহের দুটি নিষ্ক্রিয় এবং ভৌত পরিবহণ প্রক্রিয়ার উদাহরণ দাও।
ব্যাপন ও অভিস্রবণ।
জীবদেহের নিষ্ক্রিয় পরিবহণ বা নিষ্ক্রিয় শােষণ (passive transport) বলতে কী বােঝ?
জীবদেহে বিভিন্ন জীবজ অপু, যখন কোনােরূপ বিপাকীয় শক্তি ছাড়াই কোশপর্দার মাধ্যমে পরিবাহিত হয়, তখন তাকে নিষ্ক্রিয় পরিবহণ বা নিষ্ক্রিয় শােষণ বলে।
কোন অবস্থায় ব্যাপন বন্ধ হয়?
দ্রাবের ঘনত্ব দ্রবশে সমান না হওয়া পর্যন্ত ব্যাপন চলে, দ্রাব ঘনত্ব সর্বত্র সমান হলে জলে ব্যাপন বন্ধ হয়।
তরলে-গ্যাসে ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ দাও।
তরলে-গ্যাসে ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ হল— 1. আতর ও বায়ুর মধ্যে ব্যাপন এবং 2. জল ও কার্বন ডাইঅক্সাইডের মধ্যে ব্যাপন |
কঠিনে-গ্যাসে ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ দাও।
কঠিনে-গ্যাসে ব্যাপন প্রক্লিয়ার উদাহরণ হল 1. কয়লার সুক্ষ্মকপা বায়ুর মধ্যে ব্যাপন৷ 2. কপূর ও বায়ুর মধ্যে ব্যাপন।
গ্যাসে গ্যাসে ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ দাও।
গ্যাসে-গ্যাসে ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ হল— 1. বায়ু ও অ্যামােনিয়া গ্যাসের মধ্যে ব্যাপন এবং 2. বায়ু ও সুগন্ধী দ্রব্যের মধ্যে ব্যাপন।
কোন অবস্থায় ব্যাপন ক্রিয়া বন্ধ হয়?
সর্বত্র ব্যাপন চাপ সমান হলে বা সর্বত্র সম ঘনত্বে ব্যাপন ক্রিয়া বন্ধ হয়।
কারখানার চিমনির ধোঁয়া কোন পদ্ধতিতে চারিদিকে ছড়িয়ে পড়ে বায়ুদূষণ ঘটায়?
কারখানার চিমনির ধোঁয়া ব্যাপন পদ্ধতিতে চারিদিকে ছড়িয়ে পড়ে বায়ুদূষণ ঘটায়।
কোন্ প্রক্রিয়ায় ধুপের গন্ধ পরিবেশে ছড়িয়ে পড়ে?
ব্যাপন।
অন্তঃঅভিস্রবণ প্রক্রিয়ার একটি উদাহরণ দাও।
মূলরােম কোশ দ্বারা মাটি থেকে জল শােষগ হল অন্তঃঅভিস্রবপ প্রক্রিয়ার একটি উদাহরণ|
একটি অভেদ্য পর্দার উদাহরণ দাও।
প্লাসটিক শিট।
একটি অর্ধভেদ্য পর্দার উদাহরণ দাও।
পার্চমেন্ট কাগজ।
অর্ধভেদ্য পর্দার মাধ্যমে কোন ধরনের অণু চলাচল করে ?
দ্রাবক অপু (জল)।
একটি প্রভেদক ভেদ্য পর্দার উদাহরণ দাও।
কোশপর্দা।
উদ্ভিদে সক্রিয়ভাবে পরিবাহিত দুটি উপাদানের নাম লেখাে।
সুক্রোজ ও প্রােটিন।
সক্রিয় পরিবহণে সাহায্যকারী দুটি বাহক-প্রােটিন (carrier protein)- এর উদাহরণ দাও।
দুটি বাহক-প্রােটিনের উদাহরণ হল- সােডিয়াম-পটাশিয়াম পাম্প, প্রোটিন পাম্প।
সক্রিয় পরিবহণ মূলত কয় প্রকারের ?
সক্রিয় পরিবহণ প্রধানত দুই প্রকারের— 1. একক পরিবহণ বা ইউনিপাের্ট এবং 2. যুগ্ম পরিবহণ। যুগ্ম পরিবহণ আবার দুরকমের সিমপাের্ট ও অ্যান্টিপাের্ট।
যুগ্ম পরিবহণ (coupled transport) কাকে বলে?
যে সক্রিয় পরিবহণে, বাহক-প্রােটিনের মাধ্যমে দুটি ভিন্ন অপু পরিবাহিত হয়, তাকে যুগ্ম পরিবহণ বলে |
মূলের কর্টেক্স অতিক্রম করে জল অন্তস্ত্বকের কোন্ কোশের মধ্যে দিয়ে পরিচক্রে প্রবেশ করে?
পারন কোশ
