কোন প্রকার উদ্ভিদ সালােকসংশ্লেষ করতে পারে না?ক্লোরােফিলবিহীন উদ্ভিদ সালােকসংশ্লেষ করতে পারে না, যেমন—স্বলতা।
সালােকসংশ্লেষে সক্ষম দুটি আদ্যপ্রাণীর নাম লেখাে।
ইউঘ্নিনাও ও ক্লাইসামিবা।
দুটি সালােকসংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম লেখাে।
রােডােসিউডােমােনাস ও ক্লোরােবিয়াম।
কোন্ উদ্ভিদমূল সালােকসংশ্লেষ করতে পারে ?
গুলঞ্চের আত্তীকরণ মূল ও অর্কিডের সবুজ বায়বীয় মূল সালােকসংশ্লেষ করতে পারে।
সবুজ উদ্ভিদ কোন্ মৌলটি বায়ুমণ্ডল থেকে যৌগরূপে সরাসরি গ্রহণ করে থাকে ?
সবুজ উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন (C) মৌলটি (কার্বনডাই অক্সাইড), যৌগরূপে সরাসরি গ্রহণ করে।
বায়ুমণ্ডলে CO, এর শতকরা সংখ্যা কত?
0.04% (বা 400 পার্টস পার মিলিয়ন বা ppm)।
নিমজ্জিত জলজ উদ্ভিদ সালােকসংশ্লেষের জন্য প্রয়ােজনীয় কার্বনডাই অক্সাইড, কীভাবে পায়?
নিমজ্জিত জলজ উদ্ভিদ (যেমন—পাতাঝাঝি) তার সমগ্র দেহতলের সাহায্যে, জলে দ্রবীভূত কার্বনডাই অক্সাইড, থেকে সালোকসংশ্লেষের জন্য প্রয়ােজনীয় কার্বনডাই অক্সাইড, গ্রহণ করে।
সালােকসংশ্লেষের জন্য স্থলজ উদ্ভিদ মাটি থেকে কোন জল গ্রহণ করে?
কৈশিক জল।
ভেলামেনের কাজ কী?
রাস্না নামক পরাশ্রয়ী উদ্ভিদের অস্থানিক, বায়বীয় মূল গুলি ভেলামে নামক বহুস্তরবিশিষ্ট কলা দ্বারা আবৃত থাকে, যা বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে।
সালােকসংশ্লেষে কোন উপাদানটি জারিত হয় ?
জল।
বায়ুমণ্ডলে অক্সিজেন, এর শতকরা মাত্রা কত?
20.95%
অ্যাকোয়ারিয়ামে মাছ পুষলে তার সঙ্গে ওই জলে সবুজ উদ্ভিদ রাখার সুবিধা কী?
অ্যাকোয়ারিয়ামে মাছের সঙ্গে সবুজ উদ্ভিদ রাখলে উদ্ভিদ সালােকসংশ্লেষের দরুন অক্সিজেন নির্গমনের মাধ্যমে অ্যাকোয়ারিয়ামের জলকে অক্সিজেন সমৃদ্ধ করে। ফলে মাছেদের শ্বসনে সুবিধা হয়।
কোন প্রকার সালােকসংশ্লেষে অক্সিজেন, নির্গত হয় না?
ব্যাকটেরিয়ার সালােকসংশ্লেষে অক্সিজেন, নির্গত হয় না।
সালােকসংশ্লেষ কী দিবারাত্র সবসময় হয়?
সালােকসংশ্লেষ সূর্যালােকের উপস্থিতিতে দিনের বেলায় সংঘটিত হয়। তবে উপযুক্ত ও পর্যাপ্ত কৃত্রিম আলােতেও সালােকসংশ্লেষ সম্ভব।
জলে সম্পূর্ণ নিমজ্জিত উদ্ভিদ সালােকসংশ্লেষের জন্য প্রয়ােজনীয় আলাে কোথা থেকে পায় ?
জলে নিমজ্জিত উদ্ভিদেরা জলে প্রতিসৃত সূর্যালােক থেকে সালােকসংশ্লেষের জন্য প্রয়ােজনীয় আলাে পায়।
মৃগত কাণ্ডে সালােকসংশ্লেষ হয় না কেন?
মাটির নীচে সূর্যালােক না পৌঁছানাের জন্য এবং ক্লোরােফিল না থাকার জন্য উদ্ভিদের মৃদ্গত কাণ্ডে সালােকসংশ্লেষ হয় না।
কোন তাপমাত্রায় সালােকসংশ্লেষ ভালাে হয় ?
25°C-35°C তাপমাত্রায় সালােকসংশ্লেষ ভালাে হয়।
সালােকসংশ্লেষীয় রঙ্গক কী?
জীবদেহে উপস্থিত যেসব রঙ্গক পদার্থসমূহ সালােকসংশ্লেষের সময়ে সূর্যালােকের শােষণে সাহায্য করে, তাদের সালােকসংশ্লেষীয় রেংক বলে।
সালােকসংশ্লেষের প্রধান রঙ্গক কী?
সালােকসংশ্লেষের প্রধান রঙ্গক হল ক্লোরােফিল।
সবুজ উদ্ভিদের সালােকসংশ্লেষের সহকারী রঙ্গক কী ?
সবুজ উদ্ভিদের সালোকসংশ্লেষের সহকারী রক হল ক্যারােটিনয়েড।
দুটি ক্যারােটিনয়েডের নাম লেখাে।
দুটি ক্যারােটিনয়েড হল—ক্যারােটিন ও জ্যান্থোফিল।
নীলাভ-সবুজ শৈবাল ও লােহিত শৈবালের সালােকসংশ্লেষের সহকারী রঙ্গক কী ?
নীলাভ-সবুজ শৈবাল ও লােহিত শৈবালের সালােকসংশ্লেষের সহকারী রঙ্গক হল ফাইকোবিলিন।
ক্লোরােফিল রঙ্গকের শােষণ বর্ণালি কী?
ক্লোরােফিলের শােষণ বর্ণালি হল লাল ও বেগুনি নীল আলাে।
ক্যারােটিনয়েড রঙ্গকের শােষণ বর্ণালি কী?
ক্যারােটিনয়েড (ক্যারােটিন ও জ্যান্থোফিল) রঙ্গকগুলির শােষণ বর্ণালি হল নীল ও নীল-সবুজ আলাে।
সালােকসংশ্লেষের একক কাকে বলে?
কোয়ান্টাজোমকে সালােকসংশ্লেষের একক বলা হয়।
NADP-র পুরাে নাম কী?
নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgqsTqPhGDthbGOXVtjhEw5I7QEx_bNCzH2TK3t9l2DE4FIV-WHy8lf381ab6mt8z2PQJ_MiVsSjC5QcpJM15mBN9YwWLMDcLy8ZvseZroN79mpOf2XSxVGZ0oYvquPlyUtuw_Bp5O_HH7Fdy4GyC22vGh6HlgAex9LYPIyLYAg2NhYt0c4mZv7g/s2240/The%20End.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">