ফোটন কাকে বলে ?
সূর্যালােক হল কতকগুলি শক্তিপূর্ণ কপার সমন্বয় যা তরঙ্গ গতিপথে 3 লক্ষকিমি/সেকেন্ড বেগে ধাবিত হয়। এই কথাগুলিকে ফোটন কপা বলে।
কোয়ান্টাম কী?
একটি ফোটনে আবদ্ধ শক্তিকে কোয়ান্টাম বলে।
সালােকসংশ্লেষের সঙ্গে যুক্ত একটি হাইড্রোজেন গ্রাহকের নাম লেখাে। অথবা, পাতার হিল বিকারকের নাম লেখাে।
NADP
সালােকসংশ্লেষে ব্যবহৃত দুটি উৎসেচকের নাম লেখাে।
1. RuBisCO বা রাইবিউলােজ বিসফসফেট কার্বক্সিলেজ এবং 2. ATP সিনথেজ।
সালােকসংশ্লেষে অংশগ্রহণকারী দুটি সহ-উৎসেচক বা কো-এনজাইমের। নাম লেখাে।
সালােকসংশ্লেষে অংশগ্রহণকারী দুটি সহ-উৎসেচক বা কো-এনজাইম হল NADP এবং ADP।
সালােকসংশ্লেষের বিঘ্ন ঘটায় এমন একটি উপাদানের নাম লেখাে।
ক্লোরােফর্ম।
NADPH + H+ এর পুরো নাম লেখো
নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট।
ফোটোফসফোরাইলেশনে ATP তৈরিতে ব্যবহৃত পদ্ধতির নাম ও উৎসেচকের নাম লেখাে।
ফোটোফসফোরাইলেশনে ATP তৈরিতে ব্যবহৃত পদ্ধতির নাম ও উৎসেচকের নাম হল যথাক্রমে কেমিঅসমােসিস বা রাসায়নিক অভিস্রবণ ও ATP সিনথেজ।
কোন বিজ্ঞানী সালােকসংশ্লেষের অন্ধকার দশা পর্যবেক্ষণ করেন?
বিজ্ঞানী ব্ল্যাকম্যান।
সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় একটি জৈব উৎসেচকের নাম লেখাে।
সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়ােজনীয় জৈব উৎসেচক হল RuBisCO (রাইবিউলেজ বিসফসফেট কার্বর্সিলেজ)।
সালােকসংশ্লেষ প্রক্রিয়ার কোন্ দশায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রয়ােজন হয় ?
সালােকসংশ্লেষ প্রক্রিয়ার আলোেক নিরপেক্ষ দশায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রয়ােজন হয়।
কেলভিন চক্রের কোন শর্করা অঙ্গার আত্তীকরণের মাধ্যমে জৈব অস্ত্র উৎপাদন করে ?
RuBP (রাইবিউলােজ বিস ফসফেট)।
C3 উদ্ভিদ বলতে কী বােঝ?
যে সকল উদ্ভিদের সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী জৈব যৌগ হল 3 কার্বনযুক্ত ফসফোযিসারিক অ্যাসিড (PGA), তাদের C3 উদ্ভিদ বলে।
C4 উদ্ভিদ বলতে কী বােঝ ?
যে সকল উদ্ভিদ সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন আত্তীকরণের ফলে উৎপন্ন প্রথম স্থায়ী জৈব যৌগ হিসেবে 4 কার্বনযুক্ত অক্সালাে অ্যাসিটিক অ্যাসিড (OAA) উৎপন্ন করে, তাদের C4 উদ্ভিদ বলে।
