গাছের কোন বিক্রিয়ায় বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি এবং কোন্ বিক্রিয়ায় এর পূরণ হয়?
সালােকসংশ্লেষে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি হয় এবং শ্বসনে এই ঘাটতি পূরণ হয়।
উদ্ভিদের শ্বাস-অঙ্গের নাম লেখাে।
উদ্ভিদের দেহে নির্দিষ্ট কোনাে শ্বাস-অঙ্গ নেই, তবে পত্ররন্ব লেন্টিসেল এবং শ্বাসমূল উদ্ভিদের শ্বাসকার্যে সাহায্য করে।
শ্বাসমূল কোন্ উদ্ভিদে দেখা যায়?
সুন্দরী-জাতীয় লবণাম্বু উদ্ভিদে।
পূর্ণ নিমজ্জিত জলজ উদ্ভিদের শ্বসনে প্রয়ােজনীয় গ্যাসের আদানপ্রদান কোন্ অংশের মাধ্যমে ঘটে?
পূর্ণ নিমজ্জিত জলজ উদ্ভিদের শ্বসনে, সারা দেহের মাধ্যমে (ব্যাপন প্রক্রিয়ায়) প্রয়ােজনীয় গ্যাসের আদানপ্রদান ঘটে।
অ্যামিবা ও পক্ষীর প্রধান শ্বাস-অঙ্গের নাম লেখাে।
অ্যামিবা এর শ্বাস-অঙ—প্লাজমা পর্দা বা দেহতল| পক্ষীর শ্বাস-অলা— ফুসফুস।
প্যারামেসিয়াম ও ঘাসফড়িং-এর শ্বাস-অঙ্গের নাম লেখাে।
প্যারামেসিয়াম-এর শ্বাস-অঙ্গ—দেহতল। ঘাসফড়িং-এর প্বাস-অঙ্গ ট্র্যাকিয়া।
ব্যাঙাচির শ্বাসযন্ত্রের নাম কী ?
বহিঃফুলকা |
ব্যাং কখন ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় ?
ব্যাং শীতঘুমের সময়ে ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়।
চিংড়ির শ্বাস-অঙ্গের নাম কী?
বইফুলকা।
বুকলাঙের দ্বারা শ্বাসকার্য চালায় এমন দুটি প্রাণীর নাম লেখাে।
মাকড়সা ও কাকড়াবিছা।
প্রাণীর শ্বাসকার্যে সাহায্যকারী দুটি অঙ্গের নাম করাে।
ফুসফুস ও ফুলকা |
ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এমন একটি প্রাণীর নাম লেখাে।
মাছ।
দুটি জলজ প্রাণীর নাম করাে যাদের শ্বাস-অঙ্গ ফুসফুস।
তিমি ও ডলফিন।
