সবাত ও অবাত শ্বসনের সাধারণ পর্যায় কোটি ?
গ্লাইকোলাইসিস।
শ্বসন তাপমােচী না তাপগ্রাহী বিক্রিয়া?
তাপমােচী বিক্রিয়া।
একটি বহিঃকোশীয় শ্বসন প্রক্রিয়ার নাম লেখাে।
কোহল সন্ধান।
সবাত শ্বসনের পর্যায়গুলি কী কী?
সবাত শ্বসনের প্রধান তিনটি পর্যায় হল— গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র ও প্রান্তীয় শ্বসন।
1 অণু গ্লুকোজ জারিত হয়ে কত অণু কার্বনডাই অক্সাইড উৎপন্ন হয় ?
6 অণু।
সবাত শ্বসন কোশের কোথায় হয় ?
সমস্ত বায়ুজীবী জীবের সজীব কোশে সবাত শ্বসন ঘটে। এই শ্বসনের, গ্লাইকোলাইসিস কোশের সাইটোপ্লাজমে এবং প্রান্তীয় শ্বসন কোশের মাইটোকনড্রিয়াতে সম্পন্ন হয়।
অবাত শ্বসন কোশের কোথায় ঘটে?
সাইটোপ্লাজমে।
অবাত শ্বসনকারী একটি ব্যাকটেরিয়ার নাম লেখাে।
প্যারাকক্কাস ডিনাইট্ৰিফিকান্স।
অবাত শ্বসনকারী জীবের উদাহরণ দাও।
ফিতাকৃমি।
কোন্ ধরনের শ্বসন প্রক্রিয়াতে মুক্ত আণবিক অক্সিজেন ব্যবহৃত হয় না?
অবাত শ্বসন প্রক্রিয়াতে।।
খেজুর, তাল প্রভৃতি ফলের রসে কোন ছত্রাক ব্যবহার করে ইথাইল অ্যালকোহল বা মদ উৎপন্ন করা হয় ?
ঈস্ট নামক ছত্রাক |
ইথানল সন্ধানে উৎপন্ন উপাদানগুলি কী কী ?
ইথানল সন্ধানে উৎপন্ন পদার্থগুলি হল ইথাইল অ্যালকোহল, কার্বনডাই অক্সাইড এবং স্বল্পশক্তি |
দই-উৎপাদক ব্যাকটেরিয়ার নাম লেখাে।
ল্যাকটোব্যাসিলাস কেজিআই।
শক্তির ট্রান্সডিউসার কাকে বলে ?
যেসব অঙ্গাপু একপ্রকার শক্তিকে অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত করে, তাদের শক্তি ট্রান্সডিউসার বলে। যেমন—ক্লোরােপ্লাস্ট (সালােকসংশ্লেষ), মাইটোকনড্রিয়া (শ্বসন)।
দহন ও শ্বসনের সাদৃশ্য কে লক্ষ করেন?
বিজ্ঞানী ল্যাভয়সিয়র।
ল্যাকটিক অ্যাসিড সন্ধানের প্রধান উৎসেচকের নাম লেখাে।
ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ।
পেশিকোশ ছাড়া আর কোন্ মানবকোশে অবাত শ্বসন ঘটে?
RBC কোশে।
জাইমেজ কী?
ঈস্ট নামক ছত্রাকের উৎসেচক হল জাইমেজ যা কোহল সন্ধানে সাহায্য করে।
জাইমেজের উৎস লেখাে।
ঈস্ট নামক ছত্রাক।
কোন ছত্রাকে কোহল সন্ধান ঘটে?
ঈস্টে।
কোন্ জৈবযৌগ থেকে ভিনিগার প্রস্তুত করা হয়?
গ্লুকোজ নামক জৈবযৌগ থেকে ভিনিগার প্রস্তুত হয়।
কোহল সন্ধানে উৎপন্ন যৌগটির নাম কী ?
ইথাইল অ্যালকোহল বা ইথানল।
সন্ধানে সক্ষম একটি জীবের নাম লেখাে।
ঈস্ট
মদ তৈরিতে ব্যবহৃত জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লেখাে।
মদ তৈরিতে ব্যবহৃত জীবাণু ঈস্ট-এর বিজ্ঞানসম্মত নাম হল স্যাকারােমাইসেস সেরিভিসি।
পাউরুটি তৈরির সময়ে ময়দার মণ্ডে কী মেশানাে হয়?
ঈস্ট।
কোহল সন্ধানের ফলে কী কী বস্তু উৎপন্ন হয়?
ইথানল ও কার্বনডাই অক্সাইড।
