শ্বসনে মােট কত ATP তৈরি হয় ?
38 অণু।
গ্লাইকোলাইসিসে উৎপন্ন কোন্ উপাদানটি ক্রেবস চক্রের অন্যতম প্রধান সাবস্ট্রেট ?
পাইভেট বা পাইরুভিক অ্যাসিড।
গ্লাইকোলাইসিসের অপর নাম লেখাে।
EMP পথ বা এম্বডেন, মেয়র হফ, পারনেস পথ।
গ্লাইকোলাইসিসের EMP পথ ছাড়া বিকল্প পথ কী?
এন্টনার ডাউডােরথ পথ। এটি ব্যাকটেরিয়ার একটি বিকল্প গ্লাইকোলাইসিস পথ।
কোন্ অঙ্গাণুতে পাইরুভেট জারণ হয় ?
মাইটোকনড্রিয়া |
TCA চক্রের পুরাে নাম কী ?
ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র।
ক্রেবস চক্রে প্রথম উৎপন্ন যৌগটির নাম লেখাে।
সাইট্রিক অ্যাসিড বা সাইট্রেট।
ক্রেবস চক্র অ্যাসিটাইল কো-এ প্রথমে কোন যৌগের সঙ্গে ক্রিয়া করে ?
অক্সালাে অ্যাসিটিক অ্যাসিড বা OAA।
ক্রেবস চক্রে কত অণু ATP তৈরি হয়?
24 অণু/গ্রাম-অণু গ্লুকোজ।
ক্রেবস চক্রে উৎপন্ন 5 কার্বনযুক্ত যৌগের নাম কী?
সাইট্রিক অ্যাসিড।
ক্রেবস চক্রের 4C যুক্ত যৌগের নাম বলাে।
সাকসিনেট, ফিউমারেট, ম্যালেট প্রভৃতি।
