Class 9 Life Science Chapter 3 (জৈবনিক প্রক্রিয়া) Part 3 Topic 1 (পুষ্টি) Short Questions এক কথায় উত্তর দাও

ছত্রাকের অনুসূত্রের সঙ্গে উদ্ভিদ মূলের মিথােজীবী সহাবস্থানকে কী বলে ?

মাইকোরাইজা।



একটি পরজীবী উদ্ভিদের নাম লেখাে।

রাফ্লেসিয়া (পূর্ণ পরজীবী)।



একটি পূর্ণ পরজীবী ও একটি আংশিক পরজীবী উদ্ভিদের নাম লেখাে।

একটি পূর্ণ পরজীবী উদ্ভিদ হল স্বর্ণলতা এবং একটি আংশিক পরজীবী উদ্ভিদ হল শ্বেতচন্দন।



নাইট্রোজেনযুক্ত খাদ্য গ্রহণকারী একটি উদ্ভিদের নাম কী?

কলশপত্রী।



পতঙ্গভুক উদ্ভিদ কোন কারণে পতঙ্গদের আকৃষ্ট করে ?

পতঙ্গভুক উদ্ভিদ নাইট্রোজেন সমন্বিত প্রােটিন জাতীয় খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে পতঙ্গদের আকৃষ্ট করে।



হস্টোরিয়া (haustoria) কী?

হস্টোরিয়া হল স্বর্ণলতা, র্যাফ্রেসিয়া ইত্যাদি পরজীবী উদ্ভিদের চোষক মূল, যার সাহায্যে এরা আশ্রয়দাতার দেহ থেকে পুষ্টিরস শােষণ করে।



দুটি স্যাংগুইনিভাের বা রক্তভােজী প্রাণীর উদাহরণ দাও।

ভ্যামপায়ার বাদুড় এবং জোক হল দুটি রক্তভােজী প্রাণীর উদাহরণ।



অন্তঃকোশীয় ও বহিঃকোশীয় পরিপাক উভয়ই কোন প্রাণীতে দেখা যায়?

হাইড্রা-তে।