মানবদেহে কোন্ প্রকার পুষ্টি দেখা যায় ?
হলােজোয়িক পুষ্টি।
হলােজোয়িক বা প্রাণীর পুষ্টির পর্যায়গুলি কী কী?
হলােজোয়িক বা প্রাণীর পুষ্টির পর্যায়গুলি হল—খাদ্যগ্রহণ, পাচন, শােষণ, আত্তীকরণ ও বহিষ্করণ।
হলােজয়িক পুষ্টির শেষ ধাপ কোনটি?
বহিষ্করণ।
মানুষের পৌষ্টিকনালীর কোন অংশ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়?
পাকস্থলীর অক্সিনটিক কোশ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়।
অগ্ন্যাশয়-নিঃসৃত রস নালীপথে পৌষ্টিকনালীর কোন্ অংশে এসে পৌঁছায় ?
অগ্ন্যাশয়-নিঃসৃত রস ক্ষুদ্রান্ত্রের গ্রহণী বা ডিওডিনাম অংশে এসে পৌঁছায়৷
একটি মিশ্র গ্রন্থির নাম লেখাে।
অগ্ন্যাশয়।
গবলেট কোশ থেকে কী ক্ষরিত হয় ?
শ্লেম্মা বা মিউকাস।
ফান্ডাস কোথায় অবস্থিত?
মানব পাকস্থলীর প্রান্তের পরের উধর্বমুখী অংশকে ফান্ডাস বলে।
মানুষের দেহে কোন জীব মিথােজীবী-রূপে বাস করে?
ই. কোলাই নামক আন্ত্রিক ব্যাকটেরিয়া |
মানুষের দুধের দাঁতের সংখ্যা কয়টি ?
20 টি।
মানব ক্ষুদ্রান্ত্রের 'U' আকৃতিবিশিষ্ট অংশটির নাম কী?
ডিওডিনাম |
মানুষের কত জোড়া লালাগ্রন্থি আছে?
3 জোড়া।
ক্ষুদ্রান্ত্র যেখানে বৃহদন্ত্রের সঙ্গে মিলিত হয় সেখানে কী কপাটিকা থাকে?
ইলিওসিকাল কপাটিকা।
ভিলাই কোথায় পাওয়া যায় ?
ক্ষুদ্রান্ত্রে ।
গলবিল ও পাকস্থলীর সংযােগরক্ষাকারী নালীর নাম কী?
ইসােফেগাস বা গ্রাসনালী।
