যে প্রক্রিয়ায় সরল খাদ্য প্রােটোপ্লাজমের অংশে পরিণত হয় তাকে কী বলে?
আত্তীকরণ।
বহিষ্করণ (egestion) কী?
দেহ থেকে খাদ্যের অপাচ্য অংশ নির্গমনের পুষ্টি পর্যায়টিকে বহিষ্করপ বলে।
বিপাক কয় প্রকারের ও কী কী?
বিপাক দুই প্রকার, যথা—উপচিতিমূলক বিপাক (anabolism) ও অপচিতিমূলক বিপাক (catabolism)।
উপচিতি বিপাকের দুটি উদাহরণ লেখাে।
সালােকসংশ্লেষ ও পুষ্টি।
পুষ্টিকে উপচিতি বিপাক (anabolism) বলে কেন?
পুষ্টির দ্বারা জীবের প্রােটোপ্লাজমের শুভ ওজন বৃদ্ধি পায় বলে পুষ্টিকে উপচিতি বিপাক বলে।
অপচিতি বিপাকের দুটি উদাহরণ দাও।
শ্বসন ও রেচন।
BMR-এর সম্পূর্ণ নাম কী?
বেসাল মেটাবলিক রেট।
একজন সুস্থ স্বাভাবিক প্রাপ্তবয়স্ক পুরুষের BMR কত?
একজন সুস্থ স্বাভাবিক পুরুষের BMR হল প্রতি বর্গমিটার দেহতলে প্রতি ঘণ্টায় 40 কিলােক্যালােরি।
একজন সুস্থ স্বাভাবিক প্রাপ্তবয়স্ক স্ত্রীলােকের BMR কত?
একজন সুস্থ স্বাভাবিক স্ত্রীলােকের BMR হল প্রতি বর্গমিটার দেহতলে প্রতি ঘণ্টায় 37 কিলােক্যালােরি।
জীবদেহে শক্তির উৎস কী?
খাদ্য।
মানবদেহে কোন্ ভিটামিন-এর সংশ্লেষ সম্ভব হয় ?
সূর্যালােকের প্রভাবে মানবদেহে ভিটামিন D-এর সংশ্লেষ সম্ভব হয়।
সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন ও লিপিডের অনুপাত কত?
সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, প্রােটিন ও লিপিডের অনুপাত হল 4:1:1।
তাপন মূল্য কী?
1 গ্রাম পরিমাণ কোনাে খাদ্য সম্পূর্ণরূপে জারিত হয়ে যে পরিমাণ তাপ উৎপন্ন করে, তাকে ওই খাদ্যের তাপন মূল্য বলে |
এমন দুটি পরিপােষকের নাম লেখাে যারা শক্তি সরবরাহ করে না।
ভিটামিন ও জল।
ভিটামিন-B12 সংশ্লেষে সাহায্যকারী খনিজ মৌল কোনটি?
Co (কোবাল্ট)।
খাদ্যের তাপনমূল্য পরিমাপ করা হয় কোন যন্ত্র দ্বারা?
বন্ধ ক্যালােরিমিটার।
একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক গড়ে মােট কত কিলােক্যালােরি শক্তির প্রয়ােজন?
গড়ে 2, 500-3, 000 কিলােক্যালােরি।
প্রাপ্তবয়স্ক ব্যক্তির মৌল বিপাকের জন্য দৈনিক কত ক্যালােরি শক্তির প্রয়ােজন হয় ?
1728 কিলােক্যালােরি।
বিপাকীয় সমস্যার দুটি উৎস লেখাে।
বিপাকীয় সমস্যার দুটি উৎস হল জিনগত ত্রুটি এবং উৎসেচকের কার্যহীনতা।
বাড়ন্ত শিশুর খাদ্যে প্রােটিন ও প্রােটিনজাত ক্যালােরির (শক্তি) অভাবজনিত কারণে সৃষ্ট দুটি রােগের নাম লেখাে।
প্রােটিন ও প্রােটিনজাত ক্যালােরির অভাবে শিশুদের দেহে কোয়াশিওরকর ও ম্যারাসমাস নামক রােগ সৃষ্টি হয়।
গলগণ্ড নামক বিপাকীয় সমস্যায় কোন্ হরমােন কম ক্ষরিত হয় ?
থাইরয়েড হরমােন।
মানুষের কয়েকটি বিপাকীয় সমস্যার নাম লেখাে।
ডায়াবেটিস, স্থৃলতা অ্যাথেরােস্নেরােসিস, হাইপারটেনশন।
দুইটি জন্মগত বা বংশগত বিপাকীয় রােগের নাম লেখাে।
গ্যালাকটোসেমিয়া ও ফিনাইলকিটোনিউরিয়া।
আয়ােডিনের অভাবে কোন্ বিপাকীয় সমস্যা দেখা যায়?
গলগণ্ড বা গয়টার।
