Class 9 Life Science Chapter 3 (জৈবনিক প্রক্রিয়া) Part 4 Topic 1 (সংবহন) Short Questions এক কথায় উত্তর দাও

ধমনি ও শিরার সংযােগস্থলের নাম কী?

রক্তজালক।



কোন্ প্রাণীর দেহে নালিকাতন্ত্র (ক্যানাল সিস্টেম) আছে?

স্পঞ্জের দেহে নালিকাতন্ত্র (ক্যানাল সিস্টেম) আছে।



কোন্ প্রাণীর দেহে জলসংবহনতন্ত্র আছে?

তারামাছের দেহে জলসংবহনতন্ত্র আছে |



মুক্ত সংবহনতন্ত্রের উপাদানগুলি কী কী?

মুক্ত সংবহনতন্ত্রের উপাদানগুলি হল—রক্ত (হিমােলি), হিমােসিল, হৃৎপিণ্ড, পেরিকার্ডিয়াল সাইনাস ও অস্টিয়া।



রক্তজালক থাকে না কোন্ সংবহনতন্ত্রে ?

মুক্ত সংবহনতন্ত্রে কোনাে রক্তজালক থাকে না।



একটি প্রাণীর নাম করাে যার দেহে মুক্ত সংবহন দেখা যায়।

আরশােলার দেহে মুক্ত সংবহন দেখা যায়।



হিমােসিল কী?

অমেরুদণ্ডী আর্থ্রোপােডা ও মােলাঙ্কাদের প্রাথমিক দেহগহ্বরকে বলে হিমােসিল | মুক্ত সংবহনতন্ত্রের ক্ষেত্রে রক্ত হিমােসিল গহ্বরে মুক্ত হয়।



রক্তপূর্ণ দেহগহ্বরকে কী বলে?

হিমােসিল।



কোন পর্বের প্রাণীদের হিমােসিল দেখতে পাওয়া যায় ?

আর্থোপোড়া।



হিমােলি কী?

হিমােলিঙ্ক হল আরশােলা প্রভৃতি মুক্ত রক্ত সংবহনতন্ত্র-বিশিষ্ট প্রাণীদের রক্তবিশেষ| তবে এতে দেহের অন্তর্বর্তী কলারসও মিশ্রিত থাকে।



আর্থ্রোপােডা পর্বভূক্ত প্রাণীদের রক্তকে কী বলা হয়?

আর্থ্রোপােডা পর্বের প্রাপীদের (যেমন, পতঙ্গের) রক্তকে হিমােলিস্ক বলে।



চিংড়ির রক্ত নীলাভ হয় কেন?

হিমােসায়ানিন নামক তা্রঘটিত নীল রঙ্গক থাকার জন্যই চিংড়ির রক্ত নীলাভ হয়।



কোন প্রাণীর রক্তে কোনাে শ্বাসরাক থাকে না?

সন্ধিপদী পর্বের প্রাণী (যেমনআরশােলা)র রক্তে কোনাে শ্বাসরক থাকে না।



হিমােসায়ানিন কোন্ প্রাণীতে দেখা যায়?

কিছু সন্ধিপদী পর্বের প্রাণী (যেমন—আরশোলা, চিংড়ি)র রক্তে হিমােসায়ানিন দেখা যায়।



কোন প্রাণীর রক্ত বর্ণহীন ও কেন তা বর্ণহীন হয়?

পতঙ্গ শ্রেণির প্রাণীর রক্তে কোনাে রঙ্গক পদার্থ না থাকায়, এদের রক্ত হীন হয়।



অমেরুদণ্ডী প্রাণী (কেঁচো)র দেহে কোথায় হিমােগ্লোবিন থাকে ?

রক্তরসে।



আরশােলার প্রকোষ্ঠে অবস্থিত ছিদ্রগুলির নাম কী?

অষ্টিয়া।



বদ্ধ সংবহনতন্ত্রের উপাদানগুলি কী কী?

বদ্ধ সংবহনতন্ত্রের উপাদানগুলি হল—রক্ত, শিরা, ধমনি, রক্তজালক ও সৎপিণ।



একটি প্রাণীর নাম করাে যার দেহে বদ্ধ সংবহন দেখা যায়।

মানুষের দেহে বন্ধ সংবহন দেখা যায়।



মানুষের রক্ত সংবহনতন্ত্রের উপাদানগুলি কী কী ?

মানুষের রক্ত সংবহনতন্ত্রের উপাদানগুলি হল— রক্ত,  রক্তবাহ, (শিরা, ধমনি ও রক্তজালক) এবং হৃৎপিণ্ড।



মানবদেহে মােট কত শতাংশ জল ?

70%