Class 9 Life Science Chapter 3 (জৈবনিক প্রক্রিয়া) Part 5 Topic 3 (রেচন) Short Questions এক কথায় উত্তর দাও

বৃক্কের গঠনগত ও কার্যগত একক কী?

নেফ্রন |



নেফ্রন কোথায় থাকে?

মেরুদণ্ডী প্রাণীর বৃক্কে নেফ্রন থাকে।



নেফ্রনের দুটি অংশের নাম বলো।

ম্যালপিজিয়ান কণিকা ও বৃক্কীয় নালিকা|



ম্যালপিজিয়ান করপাল কাকে বলে।

নেফ্রনের বাওম্যান্‌স ক্যাপসুল ও গ্লোমেরুলাস নিয়ে গঠিত প্রাথমিক পরিস্রাবক অংশকে ম্যালপিজিয়ান করপাল বলে।



বাওম্যান্‌স ক্যাপসুল কী ?

নেফ্রনের ম্যালপিজিয়ান করপালের অন্তর্গত আবরণী কলা দ্বারা গঠিত পরিস্রাবক, কাপ-সদৃশ অংশটিকে বাওম্যান্‌স ক্যাপসুল বলে।



বাওম্যান্‌স ক্যাপসুলের কাজ কী?

বাওম্যান্স ক্যাপসুল পরিস্রাবক ঝিল্লি বা ছাঁকনিরূপে কাজ করে গ্লোমেরুলার পরিস্রুতকে সংগ্রহ করে এবং বৃক্কীয় নালিকায় প্রেরণ করে।



বাওম্যানস ক্যাপসুলের অভ্যন্তরে বৃক্কীয় ধমনি থেকে সৃষ্ট রক্তজালকের গুচ্ছকে কী বলে?

গ্লোমেরুলাস।



গ্লোমেরুলাসকে ঘিরে থাকা নেফ্রনের অংশটির নাম কী?

বাওম্যান্‌স ক্যাপসুল।



মানবদেহের কোন্ কোন্ অংশগুলি পরিস্রাবণ ঝিল্লি তৈরি করে?

বাওম্যান্স ক্যাপসুলের ভিসেরাল স্তরের পোডোসাইট কোশস্তর পরিস্রাবণ ঝিল্লি তৈরি করে।



হেনলির লুপ কী?

নেফ্রনের, নিকটবর্তী সংবর্ত নালিকার শেষ ও দূরবর্তী সংবর্ত নালিকার শুরুর অন্তর্বর্তী অংশে অবস্থিত সরু. 'U' আকৃতির নালিকাকার অংশকে হেনলির লুপ বলে



হেনলির লুপ থেকে সক্রিয়ভাবে বিশোষিত দুটি উপাদানের নাম বলো।

সোডিয়াম ক্লোরাইড ও পটাশিয়াম আয়ন।



মানুষের মূত্রের প্রধান রেচন পদার্থ কোন্‌টি?

ইউরিয়া।



নেফ্রনের কোন অংশে পুনঃশোষণ ও ক্ষরণ হয় ?

নেফ্রনের নিকটবর্তী সংবর্ত নালিকায় পুনঃশোষণ হয় এবং দূরবর্তী সংবর্ত নালিকায় ক্ষরণ ঘটে।



কোন্ রোগে মুত্রে অতিরিক্ত মাত্রায় গ্লুকোজ রেচিত হয়?

ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ |



কোন্ উপাদানের জন্য মূত্রের বর্ণ হলুদাভ হয়?

ইউরোক্রোম।



বৃক্কীয় নালিকায় ক্ষরিত দুটি উপাদানের নাম বলো।

পটাশিয়াম আয়ন ও হিপপিউরিক অ্যাসিড।



বেলিনির নালী কাকে বলে?

নেফ্রন নির্গত সংগ্রাহী নালিকাগুলি মিলিত হয়ে যে স্থূল নালিকা গঠন করে, তাকে বেলিনির নালী বলে।



প্রতিদিন প্রায় 180 লিটার গ্লোমেরুলার পরিস্রুত সৃষ্টি হয়। কিন্তু দৈনিক মূত্র উৎপাদনের পরিমাণ মাত্র প্রায় 1200 মিলি। বাকি তরলের কী পরিণাম ঘটে?

প্রতিদিন প্রায় 180 লিটার গ্লোমেরুলার পরিস্রুত সৃষ্টি হলেও দৈনিক যুগ্ধ উৎপাদনের পরিমাণ মাত্র প্রায় 1200 মিলি কারণ বাকি তরল বৃক্কীয় নালীতে পুনর্বিশোষিত হয়।



ইউরেমিয়ার কারণ উল্লেখ করো। 

প্রোটিন বিপাক ব্যাহত হলে বা বৃক্ক বিকলতাজনিত কারণে রক্তে ইউরিয়ার উপস্থিতিকে ইউরেমিয়া বলে।



বৃক্ক ছাড়া মেরুদণ্ডী প্রাণীর মানুষের সহায়ক কী কী রেচন অঙ্গ আছে?

ফুসফুস, ত্বক, যকৃৎ, লালাগ্রন্থি ও অন্ত্র।