রেচনকে অপচিতি বিপাক বলে কেন?
রেচনের ফলে দেহের শুরু ওজন হ্রাস পায় ও দেহে সঞ্ছিত শক্তির ক্ষয় হয় বলে রেচনকে অপচিতি বিপাক বলে।
অর্থনৈতিক গুরুত্ব আছে এমন চারটি উদ্ভিদ রেচন পদার্থের নাম লেখো।
উপক্ষার, গঁদ, রজন, তরুক্ষীর, উদ্বায়ী তেল।
রজন কী?
রজন হল ঈষৎ হলুদ রং-এর নাইট্রোজেন-বিহীন জলে অদ্রবণীয় উদ্ভিদ রেচন পদার্থ |
রজন কয় প্রকার ও কী কী?
রজন তিন প্রকার, যথা—কঠিন রজন, ওলিও রজন ও গঁদ রজন |
রজন কোথায় পাওয়া যায়?
পাইন গাছের রজননালীতে, শাল গাছের ত্বকে রজন পাওয়া যায়।
ইডিওব্লাস্ট কাকে বলে?
উদ্ভিদের র্যাফাইডযুক্ত কোশকে ইডিওব্লাস্ট বলে।
লিথোসিস্ট কাকে বলে?
উদ্ভিদের সিস্টোলিথযুক্ত কোশকে লিথোসিস্ট বলে |
ম্যালিক অ্যাসিড পাওয়া যায় কোন্ ফলে?
আপেল।
র্যাফাইড কী জাতীয় কেলাস?
র্যাফাইড হল ক্যালশিয়াম অক্সালেট-জাতীয় কেলাস।
তরুক্ষীর কোথায় পাওয়া যায়?
বট, রবার, পেঁপে প্রভৃতি উদ্ভিদে তরুক্ষীর পাওয়া যায় |
একটি উপক্ষারের ও তার উৎসের নাম করো।
একটি উপক্ষার হল রেসারপিন ও এটি সর্পগন্ধা গাছের মূলের ছাল থেকে পাওয়া যায় |
পেঁপের তরুক্ষীরের কোন উপাদানটি প্রোটিন পরিপাকে সহায়তা করে?
প্যাপাইন।
চা পাতায় কোন্ রেচন পদার্থ পাওয়া যায় ?
ট্যানিন ও থেইন
ক্যাফেইন উপক্ষার কোথায় পাওয়া যায় ?
কফির বীজে ক্যাফেইন পাওয়া যায়।
একটি উপক্ষারের নাম করো যা চক্ষুরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।
অ্যাট্রোপিন।
নাক্সভমিকা গাছের বীজ থেকে প্রাপ্ত উপক্ষারটির নাম বলো।
স্ট্রিকনিন।
যন্ত্রণা উপশমকারী মরফিন উপক্ষার কোথায় পাওয়া যায়?
আফিম গাছের কাঁচা ফলত্বক থেকে মরফিন পাওয়া যায়।
নিকোটিন উপক্ষারটি কোথায় পাওয়া যায় ?
তামাক গাছের পাতায় নিকোটিন পাওয়া যায়।
কুইনাইন উপক্ষার কোথায় পাওয়া যায় ?
সিনকোনা গাছের বাকলে কুইনাইন পাওয়া যায় |
নেফ্রিডিয়া কোন্ প্রাণীর রেচন অঙ্গ?
কেঁচো ও জোঁক।
প্রাণীর প্রধান রেচন পদার্থ কী?
ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া ইত্যাদি |
অ্যামিবার রেচন অঙ্গের নাম লেখো।
সংকোচনশীল গহবর।
স্পঙ্গ ও হাইড্রার রেচন অঙ্গের নাম লেখো।
দেহতল।
চ্যাপটাকৃমির রেচন অঙ্গের নাম লেখো।
ফ্রেম কোশ বা শিখাকোশ |
পতঙ্গ (মশা, মাছি)-দের রেচন অঙ্গের নাম লেখো।
ম্যালপিজিয়ান নালিকা।
একটি বহুকোশী প্রাণীর নাম বলো যার রেচন অঙ্গ থাকে না।
হাইড্রা।
চিংড়ির রেচন অঙ্গের নাম লেখো।
সবুজ গ্রন্থি বা অ্যানটেনারি গ্ল্যান্ড।
মেরুদণ্ডী প্রাণীর রেচন অঙ্গের নাম লেখো।
বৃক্ক।
মাছের রেচন অঙ্গের নাম লেখো।
বৃক্ক (মেসোনেফ্রস প্রকৃতির)।
পাখির রেচন অঙ্গের নাম লেখো।
বৃক্ক (মেটানেফ্রস প্রকৃতির)।
