Class 9 Life Science Chapter 4 (জীববিদ্যা ও মানবকল্যাণ) Part 1 Topic 3 (অনাক্রম্যতা এবং মানুষের রোগ) Short Questions এক কথায় উত্তর দাও

 মনােসাইট, হিস্টিওসাইট, নিউট্রোফিল এবং মাইক্রোগ্নিয়া-এই চারটির মধ্যে কোনটি ম্যাক্রোফাজ নয়?

নিউট্রোফিল।



ফ্যাগােসাইটোসিসে সক্ষম দুটি কোশের নাম লেখাে।

মনােসাইট ও ম্যাক্রোফাজ।



B-লিম্ফোসাইট কোথায় পরিণতি লাভ করে?

অস্থিমজ্জায়।



B-কোশ ও T-কোশ বলতে কী বােঝ?

রসনির্ভর অনাক্রম্যতার মূল শ্বেতরত্তকপিকা হল B-কোশ বা B-লিম্ফোসাইট। কোশনির্ভর অনাক্রম্যতার প্রধান শ্বেতরক্তকণিকা হল T-কোশ বা T-লিম্ফোসাইট।



T-কোশ প্রধানত কয় প্রকার ও কী কী?

T-কোশ প্রধানত চার প্রকার সাইটোটক্সিক T-কোশ, হেল্পার T-কোশ, সাপ্রেসর T-কোশ এবং মেমরি T-কোশ।



সেকেন্ডারি ইমিউন রেসপন্সের সময়ে কোন কোশ থেকে অ্যান্টিবডি উৎপাদন হয় ?

স্মৃতি B কোল।



স্মৃতিকোশ বা মেমরি কোশের কাজ কী ?

যে লিম্ফোসাইট কোশ কোনাে অ্যান্টিজেনের দেহে পূনঃপ্রবেশের সময়ে দেহের প্রতিরক্ষায় অংশ নেয়, তাদের মেমরি বা স্মৃতি কোশ বলে। এটি দুই প্রকার—মেমরি T-কোশ ও মেমরি B-কোশ।



রসভিত্তিক অনাক্রম্যতার জন্য দায়ী কোশ কোনটি? 

B-লিম্ফোসাইট।



কোশনির্ভর অনাক্রম্যতার প্রধান কোশ কোনটি?

 'T লিম্ফোসাইট।



RE কোশ কোথায় থাকে?

দেহের সকল স্থানে, বিশেষত রক্ত, যােজক কলা, প্রিহা, যকৃৎ, ফুসফুস ও লসিকা গ্রন্থিতে রেটিকিউলো এন্ডোথেলিয়াল কোশ বা RE কোশ থাকে।



অ্যান্টিবডি সৃষ্টির দ্বারা রােগ প্রতিরােধ করা কোন রক্তকণিকার কাজ?

B লিম্ফোসাইট।



APC-এর পুরাে নাম কী?

অ্যান্টিজেন প্রেসেন্টিং সেল।



স্মৃতি কোশ কোন প্রকার কোশকে বলা হয় ? 

প্রাথমিক সংক্রমণের স্মৃতিবহনকারী যে কোণ পুনরায় ওই অ্যান্টিজেনের সং রুমশকালে অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে অ্যান্টিজেনটিকে প্রতিহত করে তাদের ঘূতি কোশ বলে।



T-লিম্ফোসাইটের কাজ কী?

T-লিম্ফোসাইট কোশলি জীবাণু বিনাশে ও সংক্রামিত কোশ বিনাশে সাহায্য করে।