ইমিউনােলজির জনক কে? অথবা, কাকে অনাক্রম্যতা বিদ্যার জনক বলা হয় ?
এডওয়ার্ড জেনার।
টিকাকরণ (vaccination) বলতে কী বােঝ?
কৃত্রিম উপায়ে টিকা জীবদেহে প্রবেশ করানাের পদ্ধতিকে টিকাকরণ বলে।
টক্সয়েড কী?
ব্যাকটেরিয়ার দেহ নিঃসৃত টক্সিন বা অধিবিষকে নিষ্ক্রিয় করে যে টিকা প্রস্তুত করা হয়, তাকে টক্সয়েড বলে।
টক্সয়েডের দুটি উদাহরণ দাও।
টিটেনাস উক্সয়েড ও ডিপথেরিয়া টক্সয়েড।
TAB কী?
TAB হল একপ্রকারের মৃত জীবাণু ভ্যাকসিন, যা টাইফয়েড A ও টাইফয়েড B-এর বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে।
DPT-এর সম্পূর্ণ রূপ কী?
ডিপথেরিয়া পারটুসিস টিটেনাস (Diptheria Pertussis Tetanus)
TT-এর সম্পূর্ণ রূপটি কী?
টিটেনাস টক্সয়েড (Tetanus Toxoid)।
"Tetanus Toxoid' ?
ধনুষ্টংকারের জীবাণু ক্লসট্রিডিয়াম টিটেনি নিঃসৃত অধিবিষকে নিষ্ক্রিয় করে যে টিকা তৈরি করা হয়, তাকে Tetanus toxoid বা TT বলে।
TT টিকা কোন রােগের প্রতিষেধক হিসেবে দেওয়া হয়?
ধনুষ্টংকার।
ATS কথাটির পুরাে নাম কী?
অ্যান্টি টিটেনাস সিরাম (Anti Tetanus Serum) ।
BCG-এর সম্পূর্ণ রূপটি কী?
ব্যাসিলাস ক্যামেটি গুয়েরিন (Bacillus Calmettee Guerin)|
BCG টিকা কোন রােগ প্রতিরােধের জন্য দেওয়া হয় ?
যক্ষ্মা রােগ ।
