Class 9 Life Science Chapter 4 (জীববিদ্যা ও মানবকল্যাণ) Part 1 Topic 1 (অনাক্রম্যতা এবং মানুষের রোগ) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

অনির্দিষ্ট অনাক্রম্যতা (non-specific Immunity)কী? উদাহরণ দাও।

অনির্দিষ্ট অনাক্রম্যতা: দেহের যে অনাক্রম্যতা ব্যবস্থা নির্দিষ্ট কোনাে জীবাণুর বিরুদ্ধে কাজ না করে সাধারণভাবে যে-কোনােরকম সংক্রমণ প্রতিরােধ করে, তাদেরকে অনির্দিষ্ট অনাক্রম্যতা বলে। এর অপর নাম সহজাত অনাক্রম্যতা।

উদাহরণ: দেহে জ্বর সৃষ্টির মাধ্যমে দেই তাপমাত্রা বৃদ্ধি করে জীবাণু দমন পদ্ধতি অনির্দিষ্ট অনাক্রম্যতার অন্তর্গত।



সুনির্দিষ্ট অনাক্রম্যতা (specific immunity) কী?

সুনির্দিষ্ট অনাক্রম্যতা: যে প্রতিরােধ ব্যবস্থায় মানবদেহে নির্দিষ্টভাবে জীবাণু বা পরজীবীর সংক্রমণের পর তা দ্রুত প্রতিহত হয়, তাকে সুনির্দিষ্ট অনাক্রম্যতা বলে। এর অপর নাম অর্জিত অনাক্রম্যতা।

উদাহরণ: T-লিম্ফোসাইট, B-লিম্ফোসাইটের জীবাণু প্রতিরােধ ব্যবস্থা এই প্রকার অনাকলম্যতার অন্তর্গত।



ফাস্ট লাইন ও সেকেন্ড লাইন অফ ডিফেন্স কাকে বলে?

ফাস্ট লাইন অফ ডিফেন্স: বহিরাগত জীবাণুকে দেহে প্রবেশের পূর্বে বাধা দান করাকে ফাস্ট লাইন অফ ডিফেন্স বলে। যেমন—মানবদেহের ত্বক ফাস্ট লাইন অফ ডিফেন্সের কাজ করে।

সেকেন্ড লাইন অফ ডিফেন্স : দেহে প্রবিষ্ট জীবাণুকে দেহে প্রবেশের সাথে সাথে দ্রুত বিনষ্ট করাকে সেকেন্ড লাইন অফ ডিফেন্স বলে। যেমন— শ্বেত রক্তকণিকার কোশগুলি রােগ-জীবাণু প্রতিরােধ করে।



সহজাত ও অর্জিত অনাক্রম্যতা বলতে কী বােঝ উদাহরণসহ লেখাে।

সহজাত অনাক্রম্যতা: বাইরে থেকে রােগজীবাণু দেহে প্রবেশ করতে গেলে তার বিরুদ্ধে যে জন্মগত ও অনির্দিষ্ট প্রতিরােধ ব্যবস্থা কাজ করে, তাকে সহজাত অনাক্রম্যতা বলে। যেমন:  আমাদের দেহত্বক, শ্লেম্মাপর্দা ভৌত বাধারূপে এবং লাইসােজাইম, সিবাম ইত্যাদি রাসায়নিক বাধারূপে কাজ করে।

অর্জিত অনাক্রম্যাতা: বাইরে থেকে কোনাে জীবাণু সংক্রমণের ফলে ভকসিনরূপে অ্যান্টিজেন প্রবেশে অথবা কৃত্রিম অ্যান্টিবডি প্রবেশ করলে দেহে যে নির্দিষ্ট প্রতিরােধ ব্যবস্থা গড়ে ওঠে, তাকে অর্জিত অনাক্রম্যতা বলে। যেমন—টিকা প্রদানের মাধ্যমে নির্দিষ্ট রােগের বিরুদ্ধে সৃষ্ট অনাক্রম্যতা।



সক্রিয় ও নিষ্ক্রিয় অনাক্রম্যতা কাকে বলে?

সক্রিয় অনাক্রম্যতা: দেহে জীবাণু বা অ্যান্টিজেনের প্রভাবে অ্যান্টিবডি তৈরি হয়ে যে অনাক্রম্যতা সৃষ্টি হয়, তাকে সক্রিয় অনাক্রম্যতা বলে। যেমন - বসন্ত বা হামের কমবে বা ভ্যাকসিনের সাহায্যে যে অনাক্রম্যতা সৃষ্টি হয়। 

নিষ্ক্রিয় অনাক্রম্যতা: দেহের বাইরে থেকে কোনাে অ্যান্টিবডি প্রবেশ করিয়ে রােগপ্রতিরােধ ক্ষমতা সৃষ্টির পদ্ধতিকে নি্রিয় অনাক্রম্যতা বলে। যেমন— ঘােড়ার দেহে প্রস্তুত অ্যান্টিবডি মানবদেহে ATS ইনজেকশন রূপে প্রয়ােগ (টিটেনাস রােগ প্রতিরােধের জন্য), মাতৃদুধের IgA বা অ্যান্টিসিরামের সাহায্যে এই অনাক্রম্যতা সৃষ্টি হয়।



সক্রিয় অনাক্রম্যতার প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করাে।

সক্রিয় অনাক্রম্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি হল— 

1. ইমিউনােজেন প্রবেশ করার কিছু দিন পরে এই অনাক্রম্যতা কার্যকরী হয়।

2. একবার কার্যকরী হলে বহুদিন পর্যন্ত এই ধরনের অনাক্রম্যতা স্থায়ী হয়। 

3. স্বাভাবিক রােগসংক্রমণ বা সক্রিয় টিকাকরণে এই ধরনের অনাক্রম্যতা গড়ে ওঠে।