Class 9 Life Science Chapter 4 (জীববিদ্যা ও মানবকল্যাণ) Part 1 Topic 5 (অনাক্রম্যতা এবং মানুষের রোগ) Short Questions এক কথায় উত্তর দাও

রােগ কাকে বলে?

জীবদেহের শারীরিক গঠনগত ও কার্যগত ক্ষতিকর পরিবর্তন, যা নির্দিষ্ট উপসর্গ দ্বারা প্রকাশিত হয়, তাকে রােগ বলে।



আমাশয় সৃষ্টিকারী পরজীবটির নাম কী ?

 এষ্টামিবা হিস্টোলাইটিকা নামক প্রােটোজোয়াটি হল আমাশয় সৃষ্টিকারী পরজীবী।



ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জীবাণুর নাম কী?

প্লাজমােডিয়াম ফ্যালসিপেরাম।



ম্যালেরিয়া রােগের জন্য দায়ী অণুজীবটির প্রকৃতি কী?

প্লাজমােডিয়াম ভাইভ্যাক্সনামক প্রাটোজোয়াটি হল ম্যালেরিয়া রােগের জন্য দায়ী অণুজীব।



নিউমােনিয়া রােগ কোন্ ব্যাকটেরিয়া দ্বারা সংঘটিত হয়?

স্ট্রেপ্টোকক্কাস নিউমােনি।



নিউমােনিয়া রােগে কোন দেহতন্ত্র আক্রান্ত হয়?

শ্বসনতন্ত্র বা শ্বাসতন্ত্র।



মানবদেহে ফুসফুস আক্রমণকারী একটি ব্যাকটেরিয়ার নাম লেখাে।

মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলােসিস।



 ডেঙ্গু কী ?

এডিস ইজিপ্টাই নামক স্ত্রী মশকী দ্বারা সংক্রামিত মানুষের ভাইরাস ঘটিত রােগ হল ডেঙ্গু।



ডেঙ্গু জ্বর কয়প্রকার ও কী কী?

ডেঙ্গু রােগে দুই ধরনের জ্বর হয় , যথা—হেমারেজিক জ্বর ও ডেঙ্গ শক সিন্ড্রোম।



Breakbone Fever-এর জীবাণুর নাম কী?

ফ্ল্যাভি ভাইরাস।



ডেঙ্গু রােগের উপসর্গ লেখাে।

অক্ষিগোলকে ব্যথা, অস্থিসন্ধি ও পেশিতে ব্যথা, ত্বকে সমস্যা, জ্বর ইত্যাদি হল ডেঙ্গু রােগের উপসর্গ।



একটি ভাইরাসঘটিত জলবাহিত রােগের নাম লেখাে।

হেপাটাইটিস A।



রাস্তার কাটা ফল বা অশুদ্ধ পানীয় খেলে কোন রােগটির সম্ভাবনা বৃদ্ধি পায়?

হেপাটাইটিস A



জন্ডিস কোন্ রােগের উপসর্গরূপে প্রকাশ পায় ?

হেপাটাইটিস A ও B।



HBV কী?

HBV হল হেপাটাইটিস B (DNA যুক্ত) ভাইরাস, যার সংক্রমণে হেপাটাইটিস B নামক মারাত্মক রােগ হয়।



HAV দ্বারা কী বােঝানাে হয়?

হেপাটাইটিস A ভাইরাস।



মানবদেহের রক্তবাহিত ভাইরাস-ঘটিত কোন্ রােগে যকৃৎ সংক্রামিত হয়?

হেপাটাইটিস B।



HIV-এর সম্পূর্ণ নাম লেখাে।

হিউম্যান ইমিউনােডেফিসিয়েন্সি ভাইরাস (Human Immunodifficiency Virus)I



AIDS-এর পুরাে নাম লেখাে।

অ্যাকুয়ার্ড ইমিউনাে ডেফিসিয়েন্সি সিনড্রোম (Acquired Immuno Deficiency Syndrome)।



কোন ভাইরাস মানুষের রােগ প্রতিরােধ ক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করে ?

AIDS ভাইরাস বা HIV |



কোন ভাইরাসকে রেট্রোভাইরাস বলে ? 

যে ভাইরাসে প্রজনন বস্তু RNA প্রকৃতির তাকে রেট্রোভাইরাস বলে। যেমন AIDS ভাইরাস বা HIV।



মানবদেহের কোন কোশকে HIV ধ্বংস করে?

T, লিম্ফোসাইট।



AIDS রােগীকে কী দেখে চিনবে? 

AIDS রােগে রােগীর রােগ প্রতিরােধের স্বাভাবিক ক্ষমতা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়, ফলে বিভিন্ন রােগ, যেমন-পেট খারাপ, স্বর, কাশি প্রভৃতি ভীষণ আকারে দেখা যায়।



কোন তারিখে বিশ্ব AIDS দিবস পালিত হয়?

1 ডিসেম্বর।



AZT-এই প্রতিষেধকটি কোন রােগের বিরুদ্ধে প্রয়ােগ করা হয়?

AIDS রোগ।



ধৌতকরণের একটি জীবাণুনাশকের নাম লেখাে।

অ্যালকোহল|



WASH-ধারণাটির সম্পূর্ণ নাম লেখাে।

Water Sanitation and Hygiene (WASH) programme



ধৌতকরণের প্রধান উদ্দেশ্যকী? 

জীবাপুর সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করাই ধৌতকরণের প্রধান উদ্দেশ্য।



জলে ধৌতকরণের জন্য ব্যবহৃত বিভিন্ন উপকরণগুলি কী কী?

জলে ধৌতকরণের জন্য ব্যবহৃত বিভিন্ন উপকরণগুলি হল সাবান, সােডা, ডিটারজেন্ট, লবঙ্গ, ডেটল, ফিনাইল ইত্যাদি।



বিশ্ব হাত ধৌতকরণ দিবস কাকে বলে ?

প্রতিবছর 15 অক্টোবর (সংযুক্ত রাষ্ট্রপুঞ্জ স্বীকৃত)।



বিশ্ব শৌচ দিবস কবে পালিত হয় ? 

19 নভেম্বর (সংযুক্ত রাষ্ট্রপুঞ্জ স্বীকৃত)।



বিশ্ব হস্ত স্বাস্থ্য দিবস কবে পালিত হয় ?

প্রতিবছর 5 মে।



বিশ্ব স্বাস্থ্য দিবস কবে?

প্রতিবছর 7 এপ্রিল।



রাসায়নিক ডিসাইনফেকট্যান্ট ও ভৌত ডিসইনফেকট্যান্ট-এর উদাহরণ দাও।

একটি রাসায়নিক ডিসইনফেকট্যান্ট হল ক্লোরিন এবং একটি ভৌত ডিসইনফেকট্যান্ট হল অতিবেগুনি রশ্মি, ওজোনেশন। 



একটি অ্যান্টিসেপটিকের নাম লেখাে।

ডেটল।