Class 9 Life Science Chapter 4 (জীববিদ্যা ও মানবকল্যাণ) Part 1 Topic 2 (অনাক্রম্যতা এবং মানুষের রোগ) Short Questions এক কথায় উত্তর দাও

অ্যান্টিজেনের রাসায়নিক প্রকৃতি লেখাে। 

অ্যান্টিজেন পেপটাইড লিপিড-জাতীয় হয়ে থাকে।



অ্যান্টিজেনের দুটি ধর্মের নাম লেখাে।

অ্যান্টিজেনের দুটি ধর্ম হলো - 1. ইমিউনােজেনিসিটি 2.অ্যান্টিজেনিসিটি,



অ্যান্টিজেন-এর যে অংশের সাথে অ্যান্টিবডি যুক্ত হয় সেই অংশকে কী বলে?

এপিষ্টোপ।



অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি লেখাে।

অ্যান্টিবডি y -গ্লোবিউলিন নামক প্রােটিন |



অ্যান্টিবডির চেন দুটি কী দিয়ে সংলগ্ন থাকে? 

অ্যান্টিবডির চেন দুটি ডাইসালফাইড বন্ধন দ্বারা সংযুক্ত থাকে। 



অ্যান্টিবডিতে কয়টি পলিপেপটাইড শৃঙ্খল থাকে?

অ্যান্টিবডিতে মােট 4টি শৃঙ্খল (2টি, হালকা ও 2টি ভারী শৃঙ্খল) থাকে।



আমাদের দেহে কতপ্রকার ইমিউনােগ্লোবিউলিন গঠিত হয় ?

আমাদের দেহে পাচপ্রকার ইমিউনােগ্লোবিউলিন থাকে। যেমন—IgG, IgA, IgM, IgD, IgE I



অশ্রুতে কোন্ শ্রেণির অ্যান্টিবডি দেখা যায় ?

IgA শ্রেণির অ্যান্টিবডি।



কোন্ প্রকার অ্যান্টিবডির গঠন ডাইমার প্রকৃতির হয় ?

IgA



ভূণের দেহে প্রথম সংশ্লেষিত অ্যান্টিবডি কী ?

Ig M



প্রাথমিক ইমিউন রেসপন্সে কোন্ অ্যান্টিবডি সৃষ্টি হয় ?

Ig M



কোন অ্যান্টিবডি মাতৃরক্ত থেকে প্লাসেন্টা অতিক্রম করে ভুণের রক্তে যায় ?

Ig G